শীর্ষ সংবাদ
চট্টগ্রাম মহানগর কমিটি নিয়ে বিরোধ, এনসিপির ২২ নেতার পদত্যাগ|চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের সূচি|'কাঁটা লাগা'র শেফালী কি সত্যিই ইনজেকশনে মারা গেছেন? অবশেষে মুখ খুললেন স্বামী পরাগ|গাজীপুরের আলোচিত পাঁচ খুন: পদ্মা নদী থেকে উদ্ধার ফোরকানের মরদেহ|পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করলো বিজেপি|লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু|ইরান যুদ্ধ থেকে বেরোতে কি চীনের সহায়তা চাইছেন ট্রাম্প?|হামের চিকিৎসায় বিপর্যস্ত পরিবার, ঋণ ও আয়হীনতায় বাড়ছে দুর্ভোগ|হান্টা ভাইরাস কী, কীভাবে ছড়ায় এবং কীভাবে নিরাপদ থাকবেন|ইস্টার্ন ব্যাংকে নারীদের জন্য বিশেষ ঋণসুবিধা, বাড়ি কিনতে মিলবে ৪ কোটি টাকা পর্যন্ত|ইরান যুদ্ধবিরতির পর গাজায় হামলা বাড়িয়েছে ইসরায়েল, হামাস পুনর্গঠনের দাবি তেল আবিবের|বিশ্বকাপে এবার ১৪ মুসলিম দেশের অংশগ্রহণ|স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা সংস্কারে তুলনামূলক চিত্র তৈরির নির্দেশ|ছয় দশকের অপেক্ষার অবসান, অনুমোদন পেল ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প|দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সোলার প্ল্যান্ট স্থাপনের ঘোষণা|ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ|দুই দিনে সাড়ে ৬ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক, বাড়ছে রেমিট্যান্স প্রবাহ|উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফের গোলাগুলি, গুলিবিদ্ধ যুবক|অবশেষে ‘জানি না’ বলতে শিখছে এআই, কমতে পারে ভুল তথ্যের ঝুঁকি|ইরানে ‘গোপন হামলা’ চালায় সৌদি আরব, দাবি রয়টার্সের|টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তান-ইংল্যান্ডকে ছাড়িয়ে বাংলাদেশের দারুণ অগ্রগতি|ভোটার ডেটাবেজ সুরক্ষা ও পদ্মা ব্যারেজসহ একনেকে উঠছে ১৬ প্রকল্প|‘জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, তবে সেটা বঙ্গবন্ধুর পক্ষে’—কাদের সিদ্দিকী|বট ও ভুয়া আইডি ব্যবহার করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা: নেতানিয়াহু|বিয়ের দাওয়াত নিয়ে ড. ইউনূসের সঙ্গে দেখা করলেন সাদিক কায়েম|কষ্ট কমাতে স্পর্শের বিকল্প নেই, নিঃসঙ্গ জীবনে কীভাবে মিলবে মানসিক স্বস্তি|অন্তর্বর্তী সরকারের সময়ে এনবিআরে প্রকৃত সংস্কার হয়নি: অর্থমন্ত্রী|নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই|আর্জেন্টিনার বিশ্বকাপ প্রাথমিক দলে নেই দিবালা, চমক প্রেস্তিয়ান্নি|বিদ্যুতের দাম বাড়াতে পিডিবির নতুন কৌশল, চাপে পড়তে পারেন নিম্নমধ্যবিত্ত গ্রাহকেরা
জাতীয়

চার ঘণ্টা দেরিতে ছাড়ছে ‘বিজয় এক্সপ্রেস’, স্টেশনে চরম ভোগান্তি

Sub Editor

২৭ মে ২০২৬, ০৯:০৪
চার ঘণ্টা দেরিতে ছাড়ছে ‘বিজয় এক্সপ্রেস’, স্টেশনে চরম ভোগান্তি

চট্টগ্রাম থেকে আখাউড়াগামী ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেন নির্ধারিত সময়ের প্রায় চার ঘণ্টা দেরিতে ছাড়ার খবরে যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি ও ক্ষোভ দেখা দিয়েছে। বুধবার সকাল ৯টা ১০ মিনিটে ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা থাকলেও বেলা গড়িয়ে দুপুর হওয়ার পরও ট্রেন ছাড়েনি।


চট্টগ্রামের হালিশহর এলাকার বাসিন্দা পারভিন আক্তার পরিবারসহ ভোরে বাসা থেকে বের হয়ে সকাল সাড়ে সাতটার মধ্যে স্টেশনে পৌঁছান। কিন্তু সেখানে এসে জানতে পারেন, ট্রেনটি এখনো স্টেশনে আসেনি এবং ছাড়বে বেলা একটার পর। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “আগে থেকে কোনো ঘোষণা না থাকায় ছোট বাচ্চাদের নিয়ে অযথা কষ্ট করতে হলো।”


সকাল ১০টার দিকে চট্টগ্রাম রেলস্টেশন ঘুরে দেখা যায়, প্ল্যাটফর্মজুড়ে অপেক্ষমাণ যাত্রীদের ভিড়। কেউ বেঞ্চে বসে আছেন, কেউ বা মালপত্র নিয়ে দাঁড়িয়ে। শিশু ও বয়স্ক সদস্যদের নিয়ে অনেক পরিবারই বিপাকে পড়েছেন। ট্রেনের আগমন ও ছাড়ার সময় নিয়ে যাত্রীদের মধ্যে অনিশ্চয়তা ও বিরক্তি স্পষ্ট।


চট্টগ্রাম থেকে জামালপুরগামী এই ট্রেনটি পথে আখাউড়া, ভৈরব, কিশোরগঞ্জ ও ময়মনসিংহসহ বিভিন্ন স্টেশনে থামে। কিশোরগঞ্জ যাওয়ার জন্য টিকিট কাটা ব্যবসায়ী মোহাম্মদ উজ্জ্বল মিয়া বলেন, “সকাল সকাল বের হয়ে এসে শুনছি ট্রেন দেরি করবে। এখন বুঝতে পারছি না, বাসায় ফিরে যাব নাকি এখানেই অপেক্ষা করব।”


বহদ্দারহাট এলাকার বাসিন্দা রওশন আরা মেয়ে ও নাতি-নাতনিদের নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছেন। তিনি বলেন, “এখন বাসায় ফিরে যাওয়া সম্ভব নয়। আবার পরে এলে ভিড়ের কারণে ট্রেনে ওঠা কঠিন হবে। ঈদের সময় এমনিতেই যাত্রী বেশি থাকে।”


দীর্ঘ অপেক্ষায় ক্লান্ত হয়ে অনেক যাত্রীকে স্টেশনেই বিশ্রাম নিতে দেখা গেছে। কেউ কেউ মেঝেতে বসে, আবার কেউ ঘুমিয়েও পড়েছেন।


এদিকে ট্রেন বিলম্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করে আরেক যাত্রী মোহাম্মদ আল আমিন বলেন, “ঈদ এলেই বিজয় এক্সপ্রেস দেরি করে। প্রতি বছর একই সমস্যা, কিন্তু সমাধান নেই।”


বিষয়টি নিয়ে চট্টগ্রাম রেলস্টেশনের স্টেশনমাস্টার আবু জাফর মজুমদার জানান, ঈদের সময় যাত্রীচাপ বেড়ে যাওয়ায় পথে বিভিন্ন স্টেশনে ট্রেন থামতে বেশি সময় লাগছে। এতে করে পুরো সূচিতে বিলম্ব হচ্ছে।


তিনি আরও বলেন, গত চার দিন ধরেই এই ট্রেন দেরিতে চলাচল করছে। গতকালও এটি প্রায় চার ঘণ্টা দেরিতে গন্তব্যে পৌঁছায়। সেই ধারাবাহিকতায় আজও বিলম্ব হচ্ছে। তবে বিজয় এক্সপ্রেস ছাড়া চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া অন্য ট্রেনগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করছে।

গাবতলীতে দূরপাল্লার বাসে এখনও মিলছে টিকিট

গাবতলীতে দূরপাল্লার বাসে এখনও মিলছে টিকিট

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে নাড়ির টানে গ্রামে ফিরতে শুরু করেছেন মানুষ। এর প্রভাব পড়েছে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল-এ, যেখানে সোমবার সকাল থেকেই ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। একের পর এক...

ঢাকার ট্রাফিকে এআইয়ের জাদু, পর্যায়ক্রমে বসবে সব সিগন্যালে

ঢাকার ট্রাফিকে এআইয়ের জাদু, পর্যায়ক্রমে বসবে সব সিগন্যালে

রাজধানীর সড়কে ট্রাফিক ব্যবস্থাপনায় নতুন পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি। কয়েক দিন আগেও যেখানে সিগন্যাল নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশকে রীতিমতো ছুটে বেড়াতে হতো, সেখানে এখন অনেক...

শুধু কঠোর শাস্তি কি অপরাধমুক্ত সমাজ গড়তে পারে?

শুধু কঠোর শাস্তি কি অপরাধমুক্ত সমাজ গড়তে পারে?

অপরাধবিজ্ঞান ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণসাম্প্রতিক সময়ে সমাজে ঘটে যাওয়া একের পর এক নৃশংস ও অমানবিক ঘটনা মানুষের বিবেককে গভীরভাবে নাড়া দিচ্ছে। এমন প্রতিটি ঘটনার পর জনমনে তীব্র ক্ষোভ তৈরি হয় এবং একই ধরনের...

রামিসার পরিবারের পাশে প্রধানমন্ত্রী, দ্রুত তদন্তের আশ্বাস

রামিসার পরিবারের পাশে প্রধানমন্ত্রী, দ্রুত তদন্তের আশ্বাস

ধর্ষণ ও নৃশংস হত্যার শিকার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসা আক্তারের পরিবারের সঙ্গে দেখা করে ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২১ মে) রাত প্রায়...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক