শীর্ষ সংবাদ
অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম|বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ|ভারী বৃষ্টিতে ঢাকা-চট্টগ্রামে জলাবদ্ধতা ও ভূমিধসের শঙ্কা|টানা তিন দিনের ভারী বর্ষণে দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে পার্বত্য জেলা বান্দরবানে|প্রায় ৪ হাজার কোটি টাকা ঘুষের দায়ে চীনের সাবেক কর্মকর্তার মৃত্যুদণ্ড|কাঁচামালের মূল্যবৃদ্ধিতে সংকটে প্লাস্টিক শিল্প, বন্ধ ৩০০ কারখানা|সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায়|গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী|খামেনির শোকানুষ্ঠান ঘিরে তেহরানের আকাশসীমা বন্ধ|দুই ব্যাংকের উদ্যোক্তার প্রায় ২০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা|যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্ক, বৈঠক স্থগিত|দেশের ১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি|ফিনিশিং ব্যর্থতায় ব্রাজিলের বিদায়, আনচেলত্তিকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া|ইতিহাস নরওয়ের পক্ষে, তবে সুপারকম্পিউটার এগিয়ে রাখছে ব্রাজিলকে|অডিট থেকে অব্যাহতির প্রলোভনে অর্থ দাবি, সতর্কবার্তা এনবিআরের|রোহিঙ্গা সহায়তায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানালেন শফিকুর রহমান|জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উদ্বোধন|‘মানুষ খামেনিকে ঘৃণা করে ভেবেছিলাম’—ট্রাম্প|খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে লাখো মানুষের ঢল
জাতীয়

গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Sub Editor

১৩ জুলাই ২০২৬, ০৬:৫১
গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বরিশালের গৌরনদীতে পুনঃখনন করা বাটাজোর খালের পাড়ে একযোগে আড়াই হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বাড়াতে নেওয়া এই উদ্যোগের আওতায় খালপাড়ে মোট ৬ হাজার গাছের চারা রোপণের পরিকল্পনা রয়েছে।


সোমবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে পুনঃখনন করা সরিকল খালের পাশে নারকেল গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।


বৃক্ষরোপণ শেষে দোয়া পরিচালনা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও মুক্তিযোদ্ধা সরোয়ার আলম বিপ্লব।


এরপর বাটাজোর অশ্বিনী কুমার মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী ৬১৩ জনের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ সময় গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গেও তিনি মতবিনিময় করবেন।


কর্মসূচির অংশ হিসেবে বেলা সাড়ে ১১টার দিকে বরিশালের ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন এলাকায় আরও একটি বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেবেন তিনি। এরপর দুপুর সাড়ে ১২টায় সাগরদী খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন।


দিনের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী দুপুর দেড়টার দিকে বরিশাল সার্কিট হাউজে স্বল্প বিরতি নেবেন। পরে বিকাল ৩টায় বরিশাল শিল্পকলা একাডেমিতে একটি সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। নির্ধারিত কর্মসূচি শেষে বিকাল সাড়ে ৪টার দিকে সড়কপথে ঢাকার উদ্দেশে বরিশাল ত্যাগ করবেন তিনি।

গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বরিশালের গৌরনদীতে পুনঃখনন করা বাটাজোর খালের পাড়ে একযোগে আড়াই হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বাড়াতে নেওয়া এই উদ্যোগের আওতায় খালপাড়ে মোট ৬...

উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী

উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী

উন্নয়ন ও প্রকৃতিকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই, বরং এই দুটি উপাদান একসঙ্গে হাতে হাত রেখে চলবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।মন্ত্রী বলেন, ‘আমাদের এমন...

ভারী বৃষ্টিতে ঢাকা-চট্টগ্রামে জলাবদ্ধতা ও ভূমিধসের শঙ্কা

ভারী বৃষ্টিতে ঢাকা-চট্টগ্রামে জলাবদ্ধতা ও ভূমিধসের শঙ্কা

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ২৪ ঘণ্টা দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে...

গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এটি সরকারের অন্যতম অগ্রাধিকার এবং চলতি মাস থেকেই নতুন বাজেটের আওতায় এ...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক