শীর্ষ সংবাদ
ল্যান্ডমাইনের ঝুঁকিতে ৫৮ দেশ, উদ্বেগ জাতিসংঘের|আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসানাত আবদুল্লাহদের বিচারিক কার্যক্রমের নতুন ধাপ|খেলাপি ঋণ আড়াল ও তথ্য গোপনের অভিযোগে এনআরবিসি ব্যাংক|বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে উজ্জ্বল মেসি, বড় বার্তা আর্জেন্টিনা অধিনায়কের|ভাঙানো আমানত হিসাব পুনরায় চালুর সুযোগ দিল ইসলামী ব্যাংক|হজ শেষে দেশে ফিরেছেন ৫৭ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫২ জনের|বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ|ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে চাপে নেতানিয়াহু, বাড়ছে রাজনৈতিক সংকট|স্পেনকে রুখে নায়ক ভোজিনিয়া, কান্নায় লিখলেন কেপ ভার্দের ইতিহাস|যুদ্ধে ইরানের শীর্ষ নেতৃত্বে বড় ধাক্কা, নিহত একাধিক রাজনৈতিক ও সামরিক নেতা|মন্ত্রণালয়ের নির্দেশনায় স্থবির সিবিএ চুক্তি, জ্বালানি খাতে অস্থিরতার আশঙ্কা|লাল গাড়ি জিতে মাকে উৎসর্গ হৃদয়ের আবেগঘন বার্তা|আশুরার তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার|ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি নির্যাতনের অভিযোগ, জামায়াতের নিন্দা|খামেনির জানাজা ও দাফনের নতুন সূচি ঘোষণা ইরানের|খুচরা পর্যায়ে অগ্রিম কর মূল্যস্ফীতির চাপ বাড়াতে পারে: আইসিএবি|‘বড় দল’ হওয়ার পথে শৃঙ্খলা সংকটে জামায়াত, বাতিল দুই জেলা কমিটি|ফ্যামিলি কার্ডে জালিয়াতি ঠেকাতে এআই ব্যবহারের পরিকল্পনা সরকারের|রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির জেল আপিল|যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের জমকালো উদ্বোধন, মঞ্চ মাতালেন কেটি পেরি-লিসা; ছিলেন না ট্রাম্প|ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলার ছাড়তে রাজি ট্রাম্প|জামাল ভূঁইয়ার সঙ্গে স্টেডিয়ামে খেলা দেখার সুযোগ দিচ্ছে নগদ|ঢাকাসহ ১১ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত|বাবার স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী|কেন ব্যতিক্রমী ২০২৬ বিশ্বকাপ, যে পাঁচ কারণে ইতিহাস গড়ছে এবারের আসর|হরমুজ প্রণালি বন্ধের ঘোষণায় কাঁপছে বিশ্ব জ্বালানি বাজার, তেলের দাম লাফিয়ে বাড়ছে|আসন্ন বাজেটে সব ধরনের সিগারেটের দাম বাড়ছে, নিকোটিন পাউচে ৩৫০ শতাংশ শুল্কের প্রস্তাব|নিজের বিরুদ্ধে ‘বিষোদগার’ নিয়ে মুখ খুললেন মাহফুজ আলম|কেমন বাজেট পাচ্ছে বাংলাদেশ?|রাইড থেকে হোটেল বুকিং — 'সুপার অ্যাপ' হওয়ার পথে উবার, আসছে দুটি নতুন সুবিধা
জাতীয়

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

Sub Editor

২২ জুন ২০২৬, ০৬:৪৮
আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

কুয়ালালামপুর, ২২ জুন: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনের পঞ্চম তলায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।


বৈঠকের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এরপর দুই দেশের সরকারপ্রধানের মধ্যে একান্ত আলোচনা শুরু হয়।


একান্ত বৈঠক শেষে বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রতিনিধিদল নিয়ে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দুই প্রধানমন্ত্রী।


বাংলাদেশের প্রতিনিধি দলে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর, শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।


পররাষ্ট্র সচিবের তথ্য অনুযায়ী, বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি খাতে সহযোগিতা, হালাল অর্থনীতি, জনশক্তি রপ্তানি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।


দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই দেশের প্রধানমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন।


পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সহধর্মিণী জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরা।


সফরের অংশ হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। সেখানে মালয়েশিয়ার শিল্পীরা মালয় ও বাংলা ভাষায় গান পরিবেশন করবেন।


মালয়েশিয়া সফরের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক, বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

কুয়ালালামপুর, ২২ জুন: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়...

মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, পরে চীনে উচ্চপর্যায়ের বৈঠক

মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, পরে চীনে উচ্চপর্যায়ের বৈঠক

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম-এর আমন্ত্রণে রোববার সরকারি সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট বিকেলে ঢাকা থেকে...

শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি: প্রধানমন্ত্রী

শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি: প্রধানমন্ত্রী

শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগকে জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে পাঠ্যবিষয়ভিত্তিক...

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করছে: তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করছে: তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।বৃহস্পতিবার (১৮ জুন) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল-এ জাতীয়...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক