শীর্ষ সংবাদ
চট্টগ্রাম মহানগর কমিটি নিয়ে বিরোধ, এনসিপির ২২ নেতার পদত্যাগ|চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের সূচি|'কাঁটা লাগা'র শেফালী কি সত্যিই ইনজেকশনে মারা গেছেন? অবশেষে মুখ খুললেন স্বামী পরাগ|গাজীপুরের আলোচিত পাঁচ খুন: পদ্মা নদী থেকে উদ্ধার ফোরকানের মরদেহ|পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করলো বিজেপি|লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু|ইরান যুদ্ধ থেকে বেরোতে কি চীনের সহায়তা চাইছেন ট্রাম্প?|হামের চিকিৎসায় বিপর্যস্ত পরিবার, ঋণ ও আয়হীনতায় বাড়ছে দুর্ভোগ|হান্টা ভাইরাস কী, কীভাবে ছড়ায় এবং কীভাবে নিরাপদ থাকবেন|ইস্টার্ন ব্যাংকে নারীদের জন্য বিশেষ ঋণসুবিধা, বাড়ি কিনতে মিলবে ৪ কোটি টাকা পর্যন্ত|ইরান যুদ্ধবিরতির পর গাজায় হামলা বাড়িয়েছে ইসরায়েল, হামাস পুনর্গঠনের দাবি তেল আবিবের|বিশ্বকাপে এবার ১৪ মুসলিম দেশের অংশগ্রহণ|স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা সংস্কারে তুলনামূলক চিত্র তৈরির নির্দেশ|ছয় দশকের অপেক্ষার অবসান, অনুমোদন পেল ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প|দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সোলার প্ল্যান্ট স্থাপনের ঘোষণা|ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ|দুই দিনে সাড়ে ৬ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক, বাড়ছে রেমিট্যান্স প্রবাহ|উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফের গোলাগুলি, গুলিবিদ্ধ যুবক|অবশেষে ‘জানি না’ বলতে শিখছে এআই, কমতে পারে ভুল তথ্যের ঝুঁকি|ইরানে ‘গোপন হামলা’ চালায় সৌদি আরব, দাবি রয়টার্সের|টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তান-ইংল্যান্ডকে ছাড়িয়ে বাংলাদেশের দারুণ অগ্রগতি|ভোটার ডেটাবেজ সুরক্ষা ও পদ্মা ব্যারেজসহ একনেকে উঠছে ১৬ প্রকল্প|‘জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, তবে সেটা বঙ্গবন্ধুর পক্ষে’—কাদের সিদ্দিকী|বট ও ভুয়া আইডি ব্যবহার করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা: নেতানিয়াহু|বিয়ের দাওয়াত নিয়ে ড. ইউনূসের সঙ্গে দেখা করলেন সাদিক কায়েম|কষ্ট কমাতে স্পর্শের বিকল্প নেই, নিঃসঙ্গ জীবনে কীভাবে মিলবে মানসিক স্বস্তি|অন্তর্বর্তী সরকারের সময়ে এনবিআরে প্রকৃত সংস্কার হয়নি: অর্থমন্ত্রী|নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই|আর্জেন্টিনার বিশ্বকাপ প্রাথমিক দলে নেই দিবালা, চমক প্রেস্তিয়ান্নি|বিদ্যুতের দাম বাড়াতে পিডিবির নতুন কৌশল, চাপে পড়তে পারেন নিম্নমধ্যবিত্ত গ্রাহকেরা
বিনোদন

হাসপাতালে ভর্তি নন অমিতাভ, রাতভর গুজবের পর ভক্তদের আশ্বস্ত করলেন ‘শাহেনশাহ’

Sub Editor

২০ মে ২০২৬, ০৭:৪০
হাসপাতালে ভর্তি নন অমিতাভ, রাতভর গুজবের পর ভক্তদের আশ্বস্ত করলেন ‘শাহেনশাহ’

বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চনকে ঘিরে ভক্তদের আগ্রহের যেন শেষ নেই। বয়স ৮৩ পেরোলেও তাঁর প্রতিটি উপস্থিতি, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট কিংবা স্বাস্থ্যসংক্রান্ত সামান্য খবরও দ্রুত আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। মঙ্গলবার রাতেও ঘটেছে একই ঘটনা। সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ খবর ছড়িয়ে পড়ে, অমিতাভ বচ্চন নাকি হাসপাতালে ভর্তি হয়েছেন। মুহূর্তেই উদ্বেগ ছড়িয়ে পড়ে ভক্তদের মধ্যে। অনেকেই জানতে চান, খবরটি কতটা সত্য এবং অভিনেতার শারীরিক অবস্থাই বা কেমন।


তবে সকাল হতেই সামনে আসে ভিন্ন চিত্র। জানা যায়, অমিতাভ বচ্চন হাসপাতালে ভর্তি হননি। তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরে গেছেন। ভারতের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার মুম্বাইয়ের নানাবতি হাসপাতালে গিয়েছিলেন তিনি। এটি ছিল তাঁর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা।


প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকেরা তাঁকে বাসায় ফেরার অনুমতি দেন। হাসপাতালে ভর্তি রাখার প্রয়োজন হয়নি।


বচ্চন পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, “অমিতাভ বচ্চন হাসপাতালে ভর্তি হননি। তিনি শুধু নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়েছিলেন। সব পরীক্ষা শেষ করে তিনি বাসায় ফিরে এসেছেন।”


গুজবের সূত্রপাত হয় বলিউডের আলোচিত বিনোদন সাংবাদিক ভিকি লালওয়ানির একটি দাবিকে ঘিরে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি উল্লেখ করেন, ১৬ মে থেকে অমিতাভ হাসপাতালে ভর্তি রয়েছেন। এমনকি তাঁকে নানাবতি হাসপাতালের বিশেষ বিভাগে রাখা হয়েছে বলেও দাবি করা হয়। আরও বলা হয়, তাঁর পেটে জটিলতা দেখা দিয়েছে এবং ছেলে অভিষেক বচ্চন হাসপাতালে গিয়ে তাঁকে দেখেছেন।







এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে খুব দ্রুতই সেই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে।


কারণ, রোববারও অমিতাভ বচ্চনকে মুম্বাইয়ের বাসভবন ‘জলসা’র বাইরে ভক্তদের সঙ্গে দেখা করতে দেখা যায়। শুধু তাই নয়, তাঁকে নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন স্থানে যেতেও দেখেছেন অনেকে। ফলে হাসপাতালে ভর্তি থাকার দাবি নিয়ে সন্দেহ আরও জোরালো হয়।


আজ বুধবার ভোরে নিজের ব্যক্তিগত ব্লগেও বিষয়টি নিয়ে পরোক্ষ প্রতিক্রিয়া জানান অমিতাভ। নিজের স্বভাবসুলভ রসিক ভঙ্গিতে তিনি লেখেন, “যখন ঈগল নীরব থাকে, তখন টিয়াপাখিরা বেশি কথা বলতে শুরু করে। আমি তো শান্তিতে বাজরার রুটি আর ভাজা সবজি খেয়ে নিয়েছি, আর এদিকে কাকের দল নানা কথা বলেই যাচ্ছে।”


অনেকেই তাঁর এই মন্তব্যকে গুজবের প্রতি ইঙ্গিত হিসেবে দেখছেন। ব্লগ পোস্টের পর ভক্তদের মধ্যেও স্বস্তি ফিরে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মন্তব্য করেন, অমিতাভ আগের মতোই প্রাণবন্ত ও সক্রিয় রয়েছেন।


সম্প্রতি নিজের স্বাস্থ্য সম্পর্কেও খোলামেলা কথা বলেছেন এই অভিনেতা। ব্যক্তিগত ব্লগে তিনি জানান, দীর্ঘদিন ধরে অনিদ্রার সমস্যায় ভুগছেন। গভীর রাত পর্যন্ত কাজ করলেও অনেক সময় তাঁর ঘুম আসে না।


অমিতাভ লিখেছেন, “রাত শেষ হয়ে যায়, কিন্তু ঘুম আসে না। চিকিৎসাবিজ্ঞান বলে, একজন মানুষের অন্তত সাত ঘণ্টা ঘুমানো প্রয়োজন। কিন্তু কাজের ব্যস্ততায় সব সময় তা সম্ভব হয় না।”


ঘুম না এলে কীভাবে সময় কাটান, সেটিও জানিয়েছেন তিনি। তাঁর ভাষ্য, গভীর রাতে সেতার এবং স্লাইড গিটারের ধীরলয়ের সুর তাঁকে মানসিক প্রশান্তি দেয়। সেই সংগীত শুনেই অনেকটা সময় কাটিয়ে দেন তিনি।


কাজের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন অমিতাভ বচ্চন। সর্বশেষ তাঁকে দেখা গেছে ‘ভেত্তাইয়া’ এবং ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায়। বিশেষ করে ‘কল্কি ২৮৯৮ এডি’-তে তাঁর অশ্বত্থামা চরিত্রটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।


বর্তমানে ছবিটির পরবর্তী কিস্তির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। এতে তাঁর সঙ্গে রয়েছেন কমল হাসান ও প্রভাস। চলচ্চিত্র সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে, ছবিটি ২০২৭ সালের ডিসেম্বরে মুক্তি পেতে পারে।

হাসপাতালে ভর্তি নন অমিতাভ, রাতভর গুজবের পর ভক্তদের আশ্বস্ত করলেন ‘শাহেনশাহ’

হাসপাতালে ভর্তি নন অমিতাভ, রাতভর গুজবের পর ভক্তদের আশ্বস্ত করলেন ‘শাহেনশাহ’

বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চনকে ঘিরে ভক্তদের আগ্রহের যেন শেষ নেই। বয়স ৮৩ পেরোলেও তাঁর প্রতিটি উপস্থিতি, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট কিংবা স্বাস্থ্যসংক্রান্ত সামান্য খবরও দ্রুত আলোচনার...

আলিয়াকে ঘিরে ট্রল বিতর্কে ক্ষোভ আমিশা প্যাটেলের

আলিয়াকে ঘিরে ট্রল বিতর্কে ক্ষোভ আমিশা প্যাটেলের

কান চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার পর সামাজিক মাধ্যমে ট্রলিংয়ের মুখে পড়েন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এ ঘটনায় নেটমাধ্যমে নানা আলোচনা তৈরি হলেও তাঁর সমর্থনে এবার সরব হয়েছেন অভিনেত্রী আমিশা প্যাটেল। তারকাদের...

সোলসের সংগীতায়োজনে পার্থ ও ডিজে মারুফের নতুন গান ‘বোকা’

সোলসের সংগীতায়োজনে পার্থ ও ডিজে মারুফের নতুন গান ‘বোকা’

সময় ও সমসাময়িক বাস্তবতাকে সামনে রেখে নতুন একটি সংগীত আয়োজন নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সংগীতশিল্পী পার্থ বড়ুয়া এবং আলোচিত র‌্যাপশিল্পী ডিজে মারুফ। ‘বোকা’ শিরোনামের নতুন এই গানটির মাধ্যমে...

আসিফ-রুবায়েতের কণ্ঠে রূপসী শ্রীমঙ্গল

আসিফ-রুবায়েতের কণ্ঠে রূপসী শ্রীমঙ্গল

মোঃ আঃ রাজ্জাক, মৌলভীবাজার প্রতিনিধি গীতিকার, সাংবাদিক ও সংগঠক কায়েস আজিজের লেখা ও ভাবনায় নির্মিত হয়েছে মিউজিক্যাল ডকুমেন্টারি গান 'রূপসী শ্রীমঙ্গল'। শ্রীমঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যকে তুলে...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক