‘দাগি’র সাফল্যের পর নতুন সিনেমা ‘খলনায়ক’ ও নতুন পেশায় তমা মির্জা

সত্যের সন্ধানে অবিচল
https://banglastar.com

বিনোদন ডেস্ক: সর্বশেষ মুক্তি পাওয়া ‘দাগি’ চলচ্চিত্রে দারুণ প্রশংসার পর নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন ঢালিউড অভিনেত্রী তমা মির্জা। চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিচালক ভিকি জাহেদের সঙ্গে চুক্তি চূড়ান্ত করে নতুন ছবিটির জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। প্রাথমিকভাব ‘খলনায়ক’ নাম দেওয়া এই ছবিটির শুটিং চলতি মাসের শেষ অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে ঢাকায় শুরু হওয়ার কথা রয়েছে।
প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা পরিচালক আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও অভিনেত্রী তমা মির্জা বিষয়টি নিশ্চিত করে জানান, ‘দাগি’র সাফল্যের পর মনের মতো চরিত্র ও দারুণ গল্প পেয়েই তিনি কাজটি করতে রাজি হয়েছেন। চলচ্চিত্রটি চলতি বছরের শেষ নাগাদ প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রযোজনা সংস্থার।
চলচ্চিত্রের বাইরে জীবনের একটি নতুন অধ্যায়ও শুরু করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। গত তিন মাস ধরে দেশের একটি বেসরকারি ব্যাংকে ‘অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি—ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস)’ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। তবে ব্যাংকিং পেশায় যুক্ত হলেও অভিনয় থেকে দূরে সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই জানিয়ে তমা বলেন, অভিনয় তাঁর প্রধান ভালোবাসার জায়গা এবং ব্যাংক কর্তৃপক্ষের সহযোগিতায় নিয়মিত কাজ চালিয়ে যাবেন তিনি।
এদিকে, ২০২৩ সালের ডিসেম্বরে পশ্চিমবঙ্গে গায়ক ও নির্মাতা অঞ্জন দত্তের পরিচালনায় ‘দুই বন্ধু’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন তমা। ৯ দিনের সফল চিত্রধারণ এবং পেশাদার অভিজ্ঞতার পরও সিরিজটি দীর্ঘদিন ধরে মুক্তি না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন এই অভিনেত্রী। উল্লেখ্য, ‘নদীজন’, ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’সহ বেশ কিছু আলোচিত চলচ্চিত্রে বৈচিত্র্যময় অভিনয়ে দর্শকদের নজর কেড়েছেন তমা মির্জা।

নবী হোসেন লাদেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধিবিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও সংগীতজ্ঞ প্রফেসর ড. রশিদুন্ নবী ‘বাংলা একাডেমি নজরুল পুরস্কার-২০২৬’ লাভ করায় তাঁকে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে গত ১৭ আগস্ট...

বিনোদন ডেস্ক: সর্বশেষ মুক্তি পাওয়া ‘দাগি’ চলচ্চিত্রে দারুণ প্রশংসার পর নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন ঢালিউড অভিনেত্রী তমা মির্জা। চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিচালক ভিকি জাহেদের সঙ্গে চুক্তি...

বিনোদন ডেস্ক: প্রেমের বিয়ে হোক কিংবা পরিবারের পছন্দে আয়োজন—দাম্পত্য জীবনের আসল সাফল্য নির্ভর করে দুই মানুষের পারস্পরিক বোঝাপড়া ও মানসিক বন্ধনের ওপর। বিয়ের মাধ্যম যাই হোক না কেন, সম্পর্ক দীর্ঘস্থায়ী...

বিনোদন ডেস্ক: দেশের এক ব্যবসায়ীকে গোপনে বিয়ে করেছেন—এমন ছড়িয়ে পড়া খবর ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। সোমবার রাত সাড়ে ১১টার...