শীর্ষ সংবাদ
ইতিহাস নরওয়ের পক্ষে, তবে সুপারকম্পিউটার এগিয়ে রাখছে ব্রাজিলকে|অডিট থেকে অব্যাহতির প্রলোভনে অর্থ দাবি, সতর্কবার্তা এনবিআরের|রোহিঙ্গা সহায়তায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানালেন শফিকুর রহমান|জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উদ্বোধন|‘মানুষ খামেনিকে ঘৃণা করে ভেবেছিলাম’—ট্রাম্প|খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে লাখো মানুষের ঢল|সবজির বাজারে স্বস্তি, বেড়েছে মাছ ও মুরগির দাম|কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় বর্তমান বাস্তবতা তৈরি হয়েছে: নুর|জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান|মাদক প্রবেশ ঠেকাতে সরকার কঠোর অবস্থানে: প্রতিমন্ত্রী টুকু|কেপ ভার্দের বিপক্ষে কঠিন লড়াইয়ের পর আত্মসমালোচনায় মেসি|ঋতু পরিবর্তনে অ্যালার্জি কমাতে যেসব অভ্যাস গড়ে তুলবেন|জুলাই সনদ বাস্তবায়নে সমঝোতার আহ্বান স্পিকারের|টানা মন্দায় রপ্তানি, বছরে আয় কমেছে শূন্য দশমিক ৫৮ শতাংশ|বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ১৪তম অবস্থানে ঢাকা|ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে মারা গেলেন শিল্পী আতিয়া ইসলাম|শেষ বিদায়ের প্রস্তুতিতে খামেনির কফিনে শিয়া ঐতিহ্যের প্রতীকী পতাকা|আগামী ছয় মাসও অপরিবর্তিত থাকছে জাতীয় সঞ্চয়পত্রের মুনাফার হার|লেবানন, সিরিয়া ও গাজার নিরাপত্তা অঞ্চলে সেনা রাখবে ইসরাইল|স্পাইডার-ম্যান টিজারে মেসি, ২০ সেকেন্ডের উপস্থিতির পারিশ্রমিক ১৮৩ কোটি টাকা|প্রায় ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই|৪ জুলাইয়ের গণমিছিল সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান|ব্যয় সংকোচনে বাজেট–পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় প্রায় ৫০ লাখ টাকা|অর্ধবার্ষিক হিসাব সমাপনীতে আজ ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন বন্ধ|ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক উপস্থিতি জোরদার|নবম পে-স্কেল কার্যকর, বাড়তি বেতন কবে পাবেন সরকারি কর্মচারীরা?|শেষ মুহূর্তের উত্তেজনায় ইকুয়েডরের বিদায় নিশ্চিত করল মেক্সিকো|সিন্ধু পানিচুক্তি নিয়ে ভারতকে কড়া বার্তা পাকিস্তানের|জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা এনসিপির|চট্টগ্রাম বন্দর চ্যানেলে দুই লাইটারের সংঘর্ষ, পাথরবোঝাই জাহাজ ডুবি
বিনোদন

সাবেক প্রেমিকের পরিচালনায় কাজ করে মুগ্ধ শুভশ্রী

Sub Editor

৫ জুলাই ২০২৬, ০৮:০৩
সাবেক প্রেমিকের পরিচালনায় কাজ করে মুগ্ধ শুভশ্রী

দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন টালিউডের জনপ্রিয় দুই তারকা দেবশুভশ্রী গাঙ্গুলি। একসময় ব্যক্তিগত ও পেশাগত জীবনে আলোচিত এই জুটি এবার নতুনভাবে দর্শকদের সামনে আসছেন।


‘দেবশু ৭’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন দেব। আর সেই ছবিতেই অভিনয় করছেন শুভশ্রী গাঙ্গুলি। সিনেমাটি ঘিরে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।


একসময় টালিউডের অন্যতম জনপ্রিয় অনস্ক্রিন ও অফস্ক্রিন জুটি ছিলেন দেব ও শুভশ্রী। ‘চ্যালেঞ্জ’, পরাণ যায় জ্বলিয়া রে এবং খোকাবাবু-এর মতো একাধিক ব্যবসাসফল সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। তবে ব্যক্তিগত সম্পর্কের অবসানের পর দীর্ঘ সময় একসঙ্গে কাজ করা থেকে বিরত ছিলেন।


সম্প্রতি দেবের পরিচালনায় কাজ করার অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে শুভশ্রী প্রশংসায় ভাসান সাবেক প্রেমিককে। তিনি বলেন, বিষয়টি এক লাইনে ব্যাখ্যা করা সম্ভব নয়। এ নিয়ে দেবকে ঘিরে একটি দীর্ঘ সাক্ষাৎকার দেওয়া প্রয়োজন, কারণ তিনি সেটির যোগ্য। সংক্ষিপ্ত মন্তব্য করলে তাঁর সম্পর্কে যথাযথ মূল্যায়ন করা হবে না বলেও মনে করেন অভিনেত্রী।


শুভশ্রী জানান, পরিচালক হিসেবে দেবের নতুন যাত্রা এবং তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তিনি উপভোগ করছেন। একই সঙ্গে সহকর্মী হিসেবে দেবের মেধা ও সৃজনশীলতারও প্রশংসা করেন তিনি।


এদিকে রোববার থেকে শুরু হতে যাওয়া জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শো দাদাগিরি-এর নতুন আসরেও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শুভশ্রী। অনুষ্ঠানটির সঞ্চালনায় রয়েছেন দেব। ফলে পর্দার বাইরে এই দুই তারকাকে আবারও একসঙ্গে দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা।


টালিউড অঙ্গনের অনেকের মতে, দেব ও শুভশ্রীর নতুন এই পেশাদার সমীকরণ বাংলা চলচ্চিত্রের দর্শকদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করবে। বিশেষ করে ‘দেবশু ৭’ মুক্তির আগেই সিনেমাটি নিয়ে প্রত্যাশা বাড়তে শুরু করেছে।

সাবেক প্রেমিকের পরিচালনায় কাজ করে মুগ্ধ শুভশ্রী

সাবেক প্রেমিকের পরিচালনায় কাজ করে মুগ্ধ শুভশ্রী

দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন টালিউডের জনপ্রিয় দুই তারকা দেব ও শুভশ্রী গাঙ্গুলি। একসময় ব্যক্তিগত ও পেশাগত জীবনে আলোচিত এই জুটি এবার নতুনভাবে দর্শকদের সামনে আসছেন।‘দেবশু ৭’ সিনেমার...

শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী

শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী নির্বাচিত হয়েছেন। ভোট গণনা শেষে শনিবার ভোরে এফডিসিতে নির্বাচন পরিচালনা...

ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে মারা গেলেন শিল্পী আতিয়া ইসলাম

ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে মারা গেলেন শিল্পী আতিয়া ইসলাম

দেশের বরেণ্য চিত্রশিল্পী আতিয়া ইসলাম আর নেই। বৃহস্পতিবার বেলা তিনটার দিকে রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি...

স্পাইডার-ম্যান টিজারে মেসি, ২০ সেকেন্ডের উপস্থিতির পারিশ্রমিক ১৮৩ কোটি টাকা

স্পাইডার-ম্যান টিজারে মেসি, ২০ সেকেন্ডের উপস্থিতির পারিশ্রমিক ১৮৩ কোটি টাকা

বিশ্বকাপের উন্মাদনার মধ্যেই ফুটবল ও হলিউডের দুই জনপ্রিয় অঙ্গনের সমন্বয়ে নতুন চমক দেখিয়েছে সনি পিকচার্স। আসন্ন ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার নতুন টিজারে দেখা গেছে আর্জেন্টাইন ফুটবল তারকা...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক