শীর্ষ সংবাদ
সংসদ অধিবেশন থেকে ফের ওয়াকআউট জামায়াত-এনসিপির|রোববার থেকে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু: স্বাস্থ্যমন্ত্রী|জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে বাংলাদেশ|আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি নিহত|সব শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস|দেশের ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ|চুয়াডাঙ্গায় জ্বালানি কার্ড সংগ্রহে দীর্ঘ লাইন, স্ট্রোকে একজনের মৃত্যু|নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত|দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা|ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লে. ক. আফজাল নাছের গ্রেপ্তার|প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ|বঙ্গোপসাগরের মাছ চিনতেই ভুল, টেকসই নীল অর্থনীতির বড় বাধা|যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলার দাবি: নজরদারি বিমান ক্ষতিগ্রস্ত, বাড়ছে উত্তেজনা|বিশ্ব বাজরে তেলের দাম ছাড়িয়ে গেল ১১৬ ডলারে|ক্রীড়া কার্ড চালু: ১২৯ খেলোয়াড় পাচ্ছেন মাসিক এক লাখ টাকা|এপ্রিলে অর্থ লেনদেন–সুবিধা চালু করছে এক্স, যে সুবিধা পাওয়া যাবে|ক্বাবার মাকামে ইব্রাহিমে মৌমাছির ঝাঁক নিয়ে বিস্ময়!|ফারইস্ট লাইফের ৬৪৪ কোটি টাকা আত্মসাতের দায়ে ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র|সোনালি মুরগির কেজি ৩৫০ টাকা ছাড়িয়েছে|বাংলাদেশে কিডনির রোগ বাড়ছে কেন? সবচেয়ে কার্যকর সমাধান জেনে রাখুন|গরু দৌড় দেখতে এসে জু'তা ফে'লে দৌ'ড়ালেন দর্শকরা|প্রায় ৪ কোটি ভোট পেয়ে বিএনপির আধিপত্য, চমক দেখাল জামায়াত|বিসিবিতে নতুন দায়িত্ব পেলেন আসিফ আকবর
রাজনীতি

সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীর, সমান সদস্য চায় বিরোধী দল

Mishuk Howladar

১ এপ্রিল ২০২৬, ০৯:২২
সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীর, সমান সদস্য চায় বিরোধী দল

জাতীয় সংসদে সংবিধান সংস্কার ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ‘সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫’-এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং এ বিষয়ে সর্বদলীয় সংসদীয় বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন। তার এ প্রস্তাবের বিপরীতে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলছেন, সংস্কার পরিষদ বা এই সংক্রান্ত কোনো কমিটি গঠন করা হলে সেখানে উভয় পক্ষ থেকে সমান সংখ্যক সদস্য থাকতে হবে।


স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপন করে বলেন, সংবিধান সংশোধনের জন্য জাতীয় সংসদের প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দল ও স্বতন্ত্র সদস্যদের সমন্বয়ে একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা যেতে পারে। এই কমিটির মাধ্যমে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে একটি গ্রহণযোগ্য সংবিধান সংশোধনী প্রস্তাব তৈরি করে সংসদে উত্থাপন করা সম্ভব হবে।

বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান (ঢাকা-১৫) সংসদে এই প্রস্তাবটি উত্থাপন করেন। সংসদে মুলতবি প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বিরোধীদলীয় নেতার উত্থাপিত প্রস্তাবের কেন্দ্রবিন্দু ছিল ওই আদেশের ১০ নম্বর অনুচ্ছেদ, যেখানে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের বিধান রয়েছে। তবে তার মতে, এই পরিষদের সাংবিধানিক ভিত্তি নিয়েই প্রশ্ন রয়েছে।


তিনি সংবিধানের ৭২ ও ৭৩ অনুচ্ছেদের উল্লেখ করে বলেন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী জাতীয় সংসদের অধিবেশন আহ্বান ও ভাষণ প্রদান করেছেন, যা সংবিধানসম্মত। কিন্তু সংবিধান সংস্কার পরিষদের ক্ষেত্রে এমন কোনো সুস্পষ্ট সাংবিধানিক কাঠামো বর্তমানে বিদ্যমান নেই বলে তিনি মত দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৭১ থেকে ১৯৭২ সাল পর্যন্ত রাষ্ট্র পরিচালনায় রাষ্ট্রপতির আদেশ বৈধতা পেয়েছিল এবং পরবর্তীতে সংবিধানের বিভিন্ন তফসিলে তা স্বীকৃতি দেয়া হয়। তবে ১৯৭৩ সালের ৭ এপ্রিল প্রথম সংসদ অধিবেশন বসার পর রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা সীমিত হয়ে যায়। সেই প্রেক্ষাপটে বর্তমান আদেশের আইনগত অবস্থান পর্যালোচনা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সংবিধান দেশের সর্বোচ্চ আইন এবং এর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কোনো উদ্যোগ টেকসই হতে পারে না। সংবিধানের ৭ অনুচ্ছেদ অনুযায়ী জনগণই সকল ক্ষমতার উৎস— এ বিষয়টি স্মরণ রেখে যেকোনো সংস্কার কার্যক্রম পরিচালনা করা উচিত।


গণভোট প্রসঙ্গে তিনি বলেন, জনগণের মতামত নেওয়া গুরুত্বপূর্ণ হলেও প্রশ্ন প্রণয়ন ও উপস্থাপনার বিষয়টি নিয়েও আলোচনা থাকা প্রয়োজন। তিনি ইঙ্গিত দেন, কিছু ক্ষেত্রে একাধিক বিষয় একত্রে উপস্থাপনের কারণে বিভ্রান্তি তৈরি হতে পারে।

এদিকে সংবিধান সংশোধনী নয়, বরং সংস্কার পরিষদের কমিটি গঠনের ক্ষেত্রে সরকারি ও বিরোধী দলের সমান সদস্য রাখার শর্তে একমত পোষণ করেছে জাতীয় সংসদের বিরোধী দল। মঙ্গলবার (৩১ মার্চ) রাতে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে বিরোধী দলের নেতা শফিকুর রহমান এই অবস্থান পরিষ্কার করেন।

এ সময় তিনি অভিযোগ করেন, সংসদে অনির্ধারিত আলোচনায় আইনমন্ত্রী তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন (মিসকোট) করেছেন। ডা. শফিকুর রহমান বলেন, ‘সরকারি দল থেকে একটি কমিটি গঠনের প্রস্তাব এসেছে। আমরা সংকট তৈরি করতে নয়, বরং সমাধান করতে এসেছি। আইনমন্ত্রী তার বক্তব্যে বলেছেন যে, আমরা সংবিধান সংশোধনের প্রস্তাবে একমত হয়েছি। কিন্তু প্রকৃত বিষয়টি হলো, আমরা সংবিধান সংশোধন নয়, বরং সংবিধান সংস্কারের কথা বলেছি। আমার বক্তব্যে কোনো অস্পষ্টতা ছিল না।’

বিরোধী দলের নেতা স্পষ্ট করে বলেন, সংস্কার পরিষদ বা এই সংক্রান্ত কোনো কমিটি গঠন করা হলে সেখানে উভয় পক্ষ থেকে সমান সংখ্যক সদস্য থাকতে হবে। সংসদ সদস্যদের আনুপাতিক হারে সদস্য নির্ধারণ করা হলে সেখান থেকে ইতিবাচক কোনো ফলাফল আসার সম্ভাবনা নেই বলেও তিনি মন্তব্য করেন। সমান সদস্য নিশ্চিত করা হলে বিরোধী দল এই উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করতে পারে বলে তিনি জানান।



ক্ষুদ্র নৃগোষ্ঠী বিচ্ছিন্ন নয়, দেশের জনগোষ্ঠীর অংশ: মির্জা ফখরুল

ক্ষুদ্র নৃগোষ্ঠী বিচ্ছিন্ন নয়, দেশের জনগোষ্ঠীর অংশ: মির্জা ফখরুল

দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বিচ্ছিন্ন না ভেবে সবাইকে দেশের জনগোষ্ঠীর অংশ মনে করতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি ক্ষুদ্র নৃগোষ্ঠীদের এসএমই ঋণ ও...

সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীর, সমান সদস্য চায় বিরোধী দল

সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীর, সমান সদস্য চায় বিরোধী দল

জাতীয় সংসদে সংবিধান সংস্কার ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ‘সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫’-এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং এ বিষয়ে সর্বদলীয় সংসদীয় বিশেষ কমিটি...

গুরুত্বপূর্ণ সংস্কারগুলো করার আহ্বান শিশির মনিরের

গুরুত্বপূর্ণ সংস্কারগুলো করার আহ্বান শিশির মনিরের

অন্তর্বর্তী সরকারের সময়ে যেসব অধ্যাদেশ দিয়ে গুরুত্বপূর্ণ সংস্কার করা হয়েছে, তা ল্যাপস (অকার্যকর) না করার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সোমবার ( ৩১ মার্চ)...

ভিআইপি লাউঞ্জে বসে সংসদ অধিবেশন দেখলেন জাইমা রহমান

ভিআইপি লাউঞ্জে বসে সংসদ অধিবেশন দেখলেন জাইমা রহমান

ভিভিআইপি লাউঞ্জে বসে সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। সোমবার (৩০ মার্চ) বিকেল সাড়ে তিনটায় সংসদ অধিবেশন শুরু হলে জাইমা রহমান ভিভিআইপি লাউঞ্জে...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক