লালমনিরহাটে পৃথক সড়ক দু'র্ঘটনায় মেডিকেল টেকনোলজিস্টসহ নি'হ'ত ৩

লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটে পৃথক দুটি সড়ক দু'র্ঘটনায় এক মেডিকেল টেকনোলজিস্টসহ তিনজন নিহ'ত হয়েছেন। রোববার (২২ নভেম্বর) সকালে সদর উপজেলায় ট্রাক, গরুবোঝাই নছিমন ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘ'র্ষে দুজন এবং বিকেলে কালীগঞ্জ উপজেলায় ট্রাকের ধা'ক্কায় এক স্বাস্থ্যকর্মী নিহ'ত হন। এসব দুর্ঘ'টনায় একটি গরুও মা'রা গেছে।
নিহত মেডিকেল টেকনোলজিস্টের নাম মো. রবিউল ইসলাম (৩১)। তিনি রংপুরের গঙ্গাচড়া উপজেলার আনুর বাজার এলাকার মৃত সাজ মিয়ার ছেলে। তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে কালীগঞ্জ উপজেলার কাকিনা চাপারতল তেল পাম্প এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁকে ধা'ক্কা দেয়। এতে তিনি গুরুতর আহ'ত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ ও কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরে এলাহী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে সকালে লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের ফকিরের তকেয়া বসুনিয়াবাড়ী এলাকায় রংপুর-বড়বাড়ী মহাসড়কে ট্রাক, গরুবোঝাই নছিমন ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘ'র্ষে দুজন নিহ'ত হন।
নিহ'তরা হলেন- পঞ্চগ্রাম ইউনিয়নের বালাপাড়া এলাকার গরু ব্যবসায়ী ফজলুল হক (৪৭) এবং সদর উপজেলার কুলাঘাট এলাকার মোটরসাইকেল আরোহী ইমদাদুল হক (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রংপুর থেকে কুড়িগ্রামগামী একটি দ্রুতগতির ট্রাক গরুবোঝাই নছিমন ও একটি মোটরসাইকেলকে সজোরে ধা'ক্কা দেয়। এতে যানবাহনগুলোর চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাক, নছিমন ও মোটরসাইকেলটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী ফজলুল হক মা'রা যান। দুর্ঘ'টনায় নছিমনে থাকা একটি গরুও মা'রা যায়। গুরুতর আহত মোটরসাইকেল আরোহী ইমদাদুল হককে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃ'ত্যু হয়।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রেজাউল ইসলাম জানান, ট্রাকের ধা'ক্কায় নছিমন ও মোটরসাইকেল খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই একজনের মৃ'ত্যু হয়। আহ'ত অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘট'নার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।





