শীর্ষ সংবাদ
টানা তিন দিনের ভারী বর্ষণে দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে পার্বত্য জেলা বান্দরবানে|প্রায় ৪ হাজার কোটি টাকা ঘুষের দায়ে চীনের সাবেক কর্মকর্তার মৃত্যুদণ্ড|কাঁচামালের মূল্যবৃদ্ধিতে সংকটে প্লাস্টিক শিল্প, বন্ধ ৩০০ কারখানা|সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায়|গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী|খামেনির শোকানুষ্ঠান ঘিরে তেহরানের আকাশসীমা বন্ধ|দুই ব্যাংকের উদ্যোক্তার প্রায় ২০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা|যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্ক, বৈঠক স্থগিত|দেশের ১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি|ফিনিশিং ব্যর্থতায় ব্রাজিলের বিদায়, আনচেলত্তিকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া|ইতিহাস নরওয়ের পক্ষে, তবে সুপারকম্পিউটার এগিয়ে রাখছে ব্রাজিলকে|অডিট থেকে অব্যাহতির প্রলোভনে অর্থ দাবি, সতর্কবার্তা এনবিআরের|রোহিঙ্গা সহায়তায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানালেন শফিকুর রহমান|জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উদ্বোধন|‘মানুষ খামেনিকে ঘৃণা করে ভেবেছিলাম’—ট্রাম্প|খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে লাখো মানুষের ঢল|সবজির বাজারে স্বস্তি, বেড়েছে মাছ ও মুরগির দাম|কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় বর্তমান বাস্তবতা তৈরি হয়েছে: নুর|জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান|মাদক প্রবেশ ঠেকাতে সরকার কঠোর অবস্থানে: প্রতিমন্ত্রী টুকু|কেপ ভার্দের বিপক্ষে কঠিন লড়াইয়ের পর আত্মসমালোচনায় মেসি|ঋতু পরিবর্তনে অ্যালার্জি কমাতে যেসব অভ্যাস গড়ে তুলবেন|জুলাই সনদ বাস্তবায়নে সমঝোতার আহ্বান স্পিকারের|টানা মন্দায় রপ্তানি, বছরে আয় কমেছে শূন্য দশমিক ৫৮ শতাংশ|বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ১৪তম অবস্থানে ঢাকা|ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে মারা গেলেন শিল্পী আতিয়া ইসলাম|শেষ বিদায়ের প্রস্তুতিতে খামেনির কফিনে শিয়া ঐতিহ্যের প্রতীকী পতাকা|আগামী ছয় মাসও অপরিবর্তিত থাকছে জাতীয় সঞ্চয়পত্রের মুনাফার হার|লেবানন, সিরিয়া ও গাজার নিরাপত্তা অঞ্চলে সেনা রাখবে ইসরাইল|স্পাইডার-ম্যান টিজারে মেসি, ২০ সেকেন্ডের উপস্থিতির পারিশ্রমিক ১৮৩ কোটি টাকা
বিনোদন

মাতৃত্বকালীন বিরতির পর সেপ্টেম্বরে শুটিংয়ে ফিরতে পারেন বুবলী

Sub Editor

৭ জুলাই ২০২৬, ০৮:১৫
মাতৃত্বকালীন বিরতির পর সেপ্টেম্বরে শুটিংয়ে ফিরতে পারেন বুবলী

মাতৃত্বকালীন বিরতি শেষে আবারও অভিনয়ে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী শবনম বুবলী। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী সেপ্টেম্বরে নতুন সিনেমা ‘ঢাকাইয়া দেবদাস’-এর শুটিংয়ের মাধ্যমে ক্যামেরার সামনে ফিরবেন তিনি।


রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত রায়হান রাফী পরিচালিত ‘প্রেশার কুকার’ সিনেমায় অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছিলেন বুবলী। এরপর কিছুদিন আড়ালে ছিলেন তিনি। সম্প্রতি অভিনেত্রী জানান, তিনি একটি কন্যাসন্তানের মা হয়েছেন। সন্তানের বাবা চিত্রনায়ক শাকিব খান।


বুবলীর কাজে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন ‘ঢাকাইয়া দেবদাস’-এর নির্মাতা জাহিদ হোসেন। তিনি জানান, অভিনেত্রীর সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। শারীরিক অবস্থার ওপর নির্ভর করে সেপ্টেম্বর নাগাদ তিনি শুটিংয়ে অংশ নিতে পারেন।


সিনেমাটিতে বুবলীর বিপরীতে অভিনয় করবেন আদর আজাদ। এর আগে কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘পিনিক’ সিনেমায়ও একসঙ্গে অভিনয় করেছিলেন তারা।


নির্মাতা জানান, ‘ঢাকাইয়া দেবদাস’-এ পুরান ঢাকার সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হবে। গল্পের মূল উপজীব্য একটি শিয়া যুবক ও এক সুন্নি তরুণীর সম্পর্ক। ছবিতে বাংলা ভাষার পাশাপাশি উর্দুতেও সংলাপ বলতে দেখা যাবে বুবলী ও আদর আজাদকে।


জাহিদ হোসেন বলেন, ‘বুবলী যেহেতু এখন সন্তান ও নিজের পরিচর্যায় কিছুদিন সময় নেবেন, তাই এর মধ্যে আমরা সিনেমার অন্যান্য অংশের শুটিং শুরু করতে যাচ্ছি।’


তবে কাজে ফেরার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি শবনম বুবলী। মা হওয়ার খবর প্রকাশের পর থেকে তিনি গণমাধ্যমের সামনেও আসেননি।

মাতৃত্বকালীন বিরতির পর সেপ্টেম্বরে শুটিংয়ে ফিরতে পারেন বুবলী

মাতৃত্বকালীন বিরতির পর সেপ্টেম্বরে শুটিংয়ে ফিরতে পারেন বুবলী

মাতৃত্বকালীন বিরতি শেষে আবারও অভিনয়ে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী শবনম বুবলী। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী সেপ্টেম্বরে নতুন সিনেমা ‘ঢাকাইয়া দেবদাস’-এর শুটিংয়ের মাধ্যমে...

এন্ড্রু কিশোরকে স্মরণে শিষ্য মোমিন, তুলে ধরলেন শেষ বিদায়ের স্মৃতি

এন্ড্রু কিশোরকে স্মরণে শিষ্য মোমিন, তুলে ধরলেন শেষ বিদায়ের স্মৃতি

কিংবদন্তি সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের ষষ্ঠ প্রয়াণবার্ষিকী আজ। ২০২০ সালের ৬ জুলাই তিনি মারা যান। দিনটি উপলক্ষে তাকে স্মরণ করছেন পরিবারের সদস্য, সহশিল্পী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। তাদেরই একজন তার শিষ্য...

সাবেক প্রেমিকের পরিচালনায় কাজ করে মুগ্ধ শুভশ্রী

সাবেক প্রেমিকের পরিচালনায় কাজ করে মুগ্ধ শুভশ্রী

দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন টালিউডের জনপ্রিয় দুই তারকা দেব ও শুভশ্রী গাঙ্গুলি। একসময় ব্যক্তিগত ও পেশাগত জীবনে আলোচিত এই জুটি এবার নতুনভাবে দর্শকদের সামনে আসছেন।‘দেবশু ৭’ সিনেমার...

শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী

শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী নির্বাচিত হয়েছেন। ভোট গণনা শেষে শনিবার ভোরে এফডিসিতে নির্বাচন পরিচালনা...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক