শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
জাতীয়

মাটির হাড়িতে সোনার মোহর, লোভে পড়ে; সব হারিয়ে পথের ভিখারী

Reporter One

১২ মার্চ ২০২৬, ০৮:৩১
মাটির হাড়িতে সোনার মোহর, লোভে পড়ে; সব হারিয়ে পথের ভিখারী

লালমনিরহাটে মাটির হাড়িতে সোনার মোহরের লোভে পড়ে সব হারিয়ে আজ পথে বসেছে বেশ কয়েকটি পরিবার। অলৌকিক গুপ্তধন আর জিনের দেওয়া সম্পদের প্রলোভনে পড়ে ভিটেমাটি হারিয়ে এখন দিশেহারা এই মানুষগুলো। কথিত জিনের বাদশার ফাঁদে পড়ে সদর উপজেলার হারাটি ইউনিয়নের ফকিরটারী গ্রামের বেশকিছু স্বচ্ছল পরিবার আজ চরম অর্থকষ্টে দিনাতিপাত করছে।

ঘটনার সূত্রপাত হয় জনৈক কবিরাজের হাত ধরে। তার দাবি ছিল, তার দেওয়া বিশেষ মাটির হাঁড়িতে লুকানো আছে কোটি কোটি টাকার স্বর্ণমুদ্রা। শুধু তাই নয়, সেখানে নাকি এমন প্রাচীন হীরা রয়েছে, যা সাত রাজার ভাগ্য বদলে দিতে পারে। সাধারণ মানুষকে বিশ্বাস করানো হয়েছিলো যে, এসব সম্পদ জিনের দেওয়া গুপ্তধন। লাল কাপড়ে মোড়ানো সেই রহস্যময় হাঁড়ির লোভে পড়ে একের পর এক পরিবার তাদের শেষ সম্বলটুকু তুলে দেয় চক্রটির হাতে।

অনুসন্ধানে জানা গেছে, এই চক্রটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে বেশ কয়েকটি ধাপে তাদের কার্যক্রম চালায়। প্রথমে তারা গ্রামের সরল-সোজা, কিছুটা লোভী অথবা অতিমাত্রায় ধর্মভীরু মানুষদের টার্গেট করে। এরপর নানা ধরনের সাজানো অলৌকিক ঘটনা ঘটিয়ে তাদের মনে গভীর বিশ্বাস স্থাপন করে। যখনই সাধারণ মানুষ বিশ্বাস করতে শুরু করে যে সত্যিই কোনো অতিপ্রাকৃত শক্তির ইশারা রয়েছে, তখনই শুরু হয় তাদের আসল খেলা। তারা গুপ্তধন উদ্ধারের নামে বিভিন্ন অজুহাতে অর্থ দাবি করতে থাকে। কখনো বলা হয় বিশেষ যজ্ঞ করতে হবে, আবার কখনো দামী পশুর কোরবানি দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়া হয়।

ভুক্তভোগীদের আহাজারিতে এখন ফকিরটারী গ্রামের আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। স্থানীয় এক বাসিন্দা জানান, গুপ্তধনের আশায় তিনি তার জীবনের সব সঞ্চয় হারিয়েছেন। কবিরাজ তাকে সাড়ে চার লক্ষ টাকার স্বপ্ন দেখিয়েছিলো। সেই টাকা জোগাড় করতে তিনি এক লক্ষ ত্রিশ হাজার টাকার জমি বন্ধক রেখেছেন। এছাড়া বিভিন্ন সমিতি থেকে এক লক্ষ ত্রিশ হাজার এবং সত্তর হাজার টাকার কিস্তি তুলে চক্রটির হাতে তুলে দিয়েছেন। এখন সেই ঋণের বোঝা টানতে গিয়ে তিনি সর্বস্বান্ত।


রোহিঙ্গা প্রত্যাবাসন ত্বরান্বিত করার আহ্বান বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের

রোহিঙ্গা প্রত্যাবাসন ত্বরান্বিত করার আহ্বান বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সোয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) মো. তৌফিক-উর-রহমান। বৈঠকে রোহিঙ্গা...

যান্ত্রিক ত্রুটি সারিয়ে বড়পুকুরিয়ার ১ নম্বর ইউনিটে ফের বিদ্যুৎ উৎপাদন শুরু

যান্ত্রিক ত্রুটি সারিয়ে বড়পুকুরিয়ার ১ নম্বর ইউনিটে ফের বিদ্যুৎ উৎপাদন শুরু

দিনাজপুর প্রতিনিধি: যান্ত্রিক ত্রুটির কারণে এক দিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।আজ শনিবার (১৫ আগস্ট) সকাল ৯টা ৪৩ মিনিটে...

শেখ হাসিনা দেশে ফিরবেন বলে মনে করেন রুমিন ফারহানা

শেখ হাসিনা দেশে ফিরবেন বলে মনে করেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া, ৫ আগস্ট ২০২৬: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসবেন বলে ব্যক্তিগত ধারণা প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বুধবার...

ঢাকার চারপাশে নৌপথ সচল করতে নির্দেশ প্রধানমন্ত্রীর তারেক রহমান

ঢাকার চারপাশে নৌপথ সচল করতে নির্দেশ প্রধানমন্ত্রীর তারেক রহমান

ঢাকা, ২ আগস্ট ২০২৬: রাজধানী ঢাকা-র চারপাশের নৌপথগুলো দ্রুত সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নদীদূষণ রোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নাব্যতা বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্ট...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক