শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
সারাদেশ

মমেক হাসপাতালে অব্যবস্থাপনা ও অগ্নিকাণ্ডের তথ্য গোপনের প্রতিবাদে বিক্ষোভ

Sub Editor

১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩
মমেক হাসপাতালে অব্যবস্থাপনা ও অগ্নিকাণ্ডের তথ্য গোপনের প্রতিবাদে বিক্ষোভ

নবী হোসেন লাদেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:


 ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অব্যবস্থাপনা দূর করা এবং সাম্প্রতিক অগ্নিকাণ্ডে হতাহতের তথ্য গোপন ও মিথ্যাচারের অভিযোগের প্রতিবাদে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মমেক হাসপাতালের প্রধান ফটকের সামনে ‘ময়মনসিংহ মঞ্চ’ নামে একটি সামাজিক সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।


সমাবেশে বক্তারা অগ্নিকাণ্ডের ঘটনায় তথ্য গোপন ও মিথ্যাচারের অভিযোগে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এ এস এম হুমায়ুন কবীর এবং দায়িত্বে অবহেলার অভিযোগে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন ও উপপরিচালক জাকিউল ইসলামের অপসারণ দাবি করেন। একই সঙ্গে আতঙ্কে হুড়োহুড়ি ও পদদলিত হয়ে রোগীর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা ও গ্রেপ্তারের দাবি জানান তারা।


বিক্ষোভে পথচারী ও রোগীর স্বজনদের অনেকে সংহতি প্রকাশ করেন। এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে মমেক হাসপাতালের নতুন আটতলা ভবনের লিফটের কন্ট্রোল রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের পর হুড়োহুড়ি ও পদদলিত হয়ে নারী-শিশুসহ ছয়জনের মৃত্যুর খবর পুলিশ ও হাসপাতালের জরুরি বিভাগের রেজিস্টারে উল্লেখ রয়েছে বলে 


আয়োজকদের পক্ষ থেকে দাবি করা হয়। বিষয়টি নিয়ে গণমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়। তবে ওই দিন রাত সাড়ে ১২টার দিকে বিভাগীয় কমিশনার এ এস এম হুমায়ুন কবীর দাবি করেন, পদদলিত হয়ে কেউ মারা যায়নি এবং গণমাধ্যমে প্রকাশিত খবরটি অসত্য। একই ধরনের বক্তব্য দেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ও মসিক প্রশাসক মো. রুকুনুজ্জামান সরকার। এতে প্রশাসন ও গণমাধ্যমের তথ্যের মধ্যে গরমিল নিয়ে সামাজিক 


যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনা শুরু হয়। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে মমেক হাসপাতাল কর্তৃপক্ষ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী শনিবারের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।


অন্যদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকেও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামানকে প্রধান করে ফায়ার সার্ভিস, পুলিশ ও গণপূর্ত বিভাগের প্রকৌশলীদের সমন্বয়ে পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

চট্টগ্রাম বিমানবন্দরে ৫৩৪ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রাম বিমানবন্দরে ৫৩৪ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক

জোবায়ের হোসেন, চট্টগ্রাম :চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ হাসান মুরাদ নামে এক যাত্রীকে আটক করেছে...

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা:ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায় দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান শুরু হয়েছে। শুক্রবার...

ডুমুরিয়ার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, দুর্ভোগে হাজারো মানুষ

ডুমুরিয়ার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, দুর্ভোগে হাজারো মানুষ

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনার ডুমুরিয়া উপজেলার বিস্তীর্ণ এলাকা দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় পানির নিচে রয়েছে। বিশেষ করে বিল ডাকাতিয়া ও আশপাশের নিম্নাঞ্চলে পানি জমে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন কৃষক,...

মমেক হাসপাতালে অব্যবস্থাপনা ও অগ্নিকাণ্ডের তথ্য গোপনের প্রতিবাদে বিক্ষোভ

মমেক হাসপাতালে অব্যবস্থাপনা ও অগ্নিকাণ্ডের তথ্য গোপনের প্রতিবাদে বিক্ষোভ

নবী হোসেন লাদেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অব্যবস্থাপনা দূর করা এবং সাম্প্রতিক অগ্নিকাণ্ডে হতাহতের তথ্য গোপন ও মিথ্যাচারের অভিযোগের প্রতিবাদে ঘণ্টাব্যাপী বিক্ষোভ...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক