শীর্ষ সংবাদ
বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের ১১ প্রতিষ্ঠানের|‘শেখ হাসিনা যে পথে গেছেন, তারেক রহমানও সেই পথে যাবেন’—ময়মনসিংহে মামুনুল হক|বজ্রপাতের মৃত্যু ফাঁদে বাংলাদেশ, ১২ বছরে প্রাণ হারিয়েছেন প্রায় ৪ হাজার মানুষ|মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন ফুটবলারের স্ত্রী|রুপার দাম বাড়াল বাজুস, ২২ ক্যারেটের ভরি ৪ হাজার ৬৬৬ টাকা|‘ছাত্রদলের কাজ ওসিকে ফুল দেওয়া নয়, শিক্ষার্থীদের অধিকার আদায় করা’|রক্ষণাবেক্ষণ কাজের জন্য দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না|ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ২৩৫, আহত দেড় হাজারের বেশি|চীনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শুরু প্রধানমন্ত্রীর|আশুরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের শিক্ষা দেয়: চরমোনাই পীর|বাজারে স্থিতিশীলতা থাকলেও কমেনি দাম, ভোগান্তিতে মধ্যবিত্ত|২০২৫ সালের জন্য ১৬ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইসলামী ইন্স্যুরেন্স|বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদারে আগ্রহ দুই পক্ষের|আইসিএপিপির স্থায়ী কমিটির সভায় যোগ দিতে মঙ্গোলিয়া যাচ্ছেন বিএনপির প্রতিনিধিরা|ব্রাজিলের জয়ে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন|৩৯ সেকেন্ডের ব্যবধানে দুই ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা|ফ্রান্সে ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবদাহ, সাঁতার কাটতে গিয়ে ৪০ জনের মৃত্যু|বাংলা কিউআর চালু ১ জুলাই, ডিজিটাল লেনদেনে নতুন যুগের প্রত্যাশা|রামিসার মায়ের চিকিৎসায় সহায়তার উদ্যোগ নিলেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম|ঢাকার বাতাস আজ সহনীয়, দূষিত শহরের তালিকায় ১৪তম অবস্থান|তৃণমূল থেকে মমতার ‘অপসারণ’, বিদ্রোহীদের নতুন কমিটি ঘোষণা|আদিবাসীদের আয়কর অব্যাহতি বহাল রাখার দাবি চার সংসদ সদস্যের|ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল|অবশেষে হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’|ছয় বিশ্বকাপে মেসির ১৮ গোলের অনন্য গল্প|যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় নতুন রোডম্যাপ, ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির লক্ষ্য|৮৮ হাজার কোটি টাকার ঘাটতি সত্ত্বেও রেকর্ড রাজস্ব আদায়ের পথে এনবিআর|সাইফুল্লাহ বারী হত্যাকাণ্ড বর্বর ও মানবতাবিরোধী: গোলাম পরওয়ার|আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান|গাজায় ইসরাইলি হামলায় আল জাজিরার ক্যামেরাপারসনসহ নিহত ৬
বিনোদন

ব্রাজিলের জয়ে উচ্ছ্বসিত তারকারা, সামাজিক মাধ্যমে উদযাপনের ঝড়

Sub Editor

৩০ জুন ২০২৬, ০৭:৩০
ব্রাজিলের জয়ে উচ্ছ্বসিত তারকারা, সামাজিক মাধ্যমে উদযাপনের ঝড়

ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের জয় মানেই বাংলাদেশের অসংখ্য সমর্থকের মধ্যে উৎসবের আমেজ। এবারও তার ব্যতিক্রম হয়নি। সাধারণ দর্শকদের পাশাপাশি দেশের শোবিজ অঙ্গনের তারকারারাও সামাজিক মাধ্যমে নানা পোস্ট, ছবি ও ভিডিও শেয়ার করে প্রিয় দলের জয় উদযাপন করেছেন।


অভিনয়শিল্পী ফারিন খান ব্রাজিলের জয় উদযাপনে সরাসরি সাধারণ মানুষের সঙ্গে যোগ দেন। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে তাকে সবুজ-হলুদ রঙের ভুভুজেলা বাজাতে দেখা যায়। বড় পর্দায় খেলা দেখার আয়োজন ও দর্শকদের উচ্ছ্বাসের মধ্যেই তিনি নিজের আনন্দ প্রকাশ করেন। পোস্টের ক্যাপশনে ব্রাজিলের পতাকার ইমোজির সঙ্গে লিখেছেন, ‘খেলা হবে’।


অন্যদিকে, অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশ ব্রাজিলের বিকল্প গাঢ় নীল জার্সি পরে একটি সেলফি শেয়ার করেন। সংক্ষিপ্ত ক্যাপশনে তিনি ব্রাজিলের প্রতি নিজের সমর্থনের কথা তুলে ধরেন।


চিত্রনায়ক শরিফুল রাজও ব্রাজিলের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন ভিন্ন আঙ্গিকে। সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিতে তাকে একটি ভবনের ছাদে ব্রাজিলের বড় পতাকা হাতে দেখা যায়। হলুদ জার্সি পরা রাজের হাতে ছিল একটি ফুটবলও।


জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা ব্রাজিলের জার্সি পরে একটি সেলফি পোস্ট করেন। ক্যাপশনে তিনি প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করে লেখেন, ‘লাভ ইউ ব্রাজিল’।


চিত্রনায়িকা অপু বিশ্বাসও ব্রাজিলের জয়ের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেন। সেখানে তাকে ব্রাজিলের জার্সি পরে বিজয়সূচক ভঙ্গিতে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।


সংগীতশিল্পী কোনাল ম্যাচ চলাকালীন সময়েই একটি ছবি পোস্ট করেন। ব্রাজিলের জার্সি পরে তিনি সমর্থন জানিয়ে লেখেন, জয়-পরাজয় যাই হোক, ব্রাজিল যেন সবার মন জয় করে।


উপস্থাপিকা ও অভিনেত্রী মৌসুমী মৌও ব্রাজিলের পতাকার রঙের পোশাকে নিজের সমর্থন প্রকাশ করেন। সামাজিক মাধ্যমে শেয়ার করা এক পোস্টে তিনি পর্তুগিজ ভাষায় লেখেন, ‘সবসময়ই ব্রাজিল’।


ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের চিরন্তন খুনসুটিও উঠে এসেছে অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির এক পোস্টে। সেখানে ব্রাজিলের জার্সি পরা হিমির পাশে আর্জেন্টিনার জার্সিতে দেখা যায় অভিনেতা নিলয় আলমগীরকে। ছবির ক্যাপশনে হিমি রসাত্মক ভঙ্গিতে লেখেন, ‘ওস্তাদের মার শেষ রাতে’।


উল্লেখ্য, সোমবার দিবাগত রাতে বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়ে পরবর্তী রাউন্ডে জায়গা করে নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় ফুটবল দল। দলটির এই জয় উদযাপনে সামাজিক মাধ্যমে সরব হয়ে ওঠেন বাংলাদেশের অসংখ্য সমর্থক ও তারকারা।

ব্রাজিলের জয়ে উচ্ছ্বসিত তারকারা, সামাজিক মাধ্যমে উদযাপনের ঝড়

ব্রাজিলের জয়ে উচ্ছ্বসিত তারকারা, সামাজিক মাধ্যমে উদযাপনের ঝড়

ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের জয় মানেই বাংলাদেশের অসংখ্য সমর্থকের মধ্যে উৎসবের আমেজ। এবারও তার ব্যতিক্রম হয়নি। সাধারণ দর্শকদের পাশাপাশি দেশের শোবিজ অঙ্গনের তারকারারাও সামাজিক মাধ্যমে নানা পোস্ট, ছবি ও...

১৩ বছরের সম্পর্কের ইতি, আলাদা হলেন কোর্টনি কক্স ও জনি ম্যাকডেইড

১৩ বছরের সম্পর্কের ইতি, আলাদা হলেন কোর্টনি কক্স ও জনি ম্যাকডেইড

দীর্ঘ ১৩ বছরের সম্পর্কের পর আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন হলিউড অভিনেত্রী কোর্টনি কক্স এবং সঙ্গীতশিল্পী জনি ম্যাকডেইড।মার্কিন সাময়িকী পিপল–এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়,...

‘সির সির’-এর পর ‘চ্যাম্পিয়নস’ গানেও আলোচনায় সঞ্জয় দেব ও নোরা ফাতেহি

‘সির সির’-এর পর ‘চ্যাম্পিয়নস’ গানেও আলোচনায় সঞ্জয় দেব ও নোরা ফাতেহি

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ‘সির সির’ গানের সাফল্যের পর আবারও নতুন সংগীত নিয়ে হাজির হয়েছেন বাংলাদেশি-আমেরিকান ডিজে ও সংগীত পরিচালক সঞ্জয় দেব এবং বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। তাদের...

একই দিনে বাবা-ছেলের জন্মদিন, বিশেষ আনন্দে অপূর্ব

একই দিনে বাবা-ছেলের জন্মদিন, বিশেষ আনন্দে অপূর্ব

বাংলা নাটকের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব আজ ২৭ জুন জন্মদিন উদযাপন করছেন। ১৯৮৫ সালের এই দিনে শরীয়তপুরে জন্ম নেওয়া এই অভিনেতা ৪১ বছর পূর্ণ করে ৪২ বছরে পদার্পণ করেছেন।তবে এ বছরও দিনটি তাঁর জন্য...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক