শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
বিনোদন

‘বাস্তবে উল্টো চিত্র দেখলাম’ — নুসরাত ফারিয়া

Sub Editor

১৩ জুন ২০২৬, ০৮:১৯
‘বাস্তবে উল্টো চিত্র দেখলাম’ — নুসরাত ফারিয়া

চিত্রনায়িকা ও সংগীতশিল্পী নুসরাত ফারিয়া। সদ্য সমাপ্ত ঈদুল আজহা উপলক্ষে প্রকাশ পেয়েছে তাঁর গাওয়া গান ‘লোকে বলে’। সিনেমার আইটেম গানের ধাঁচে নির্মিত এ গানটি দর্শক-শ্রোতার মধ্যে বেশ সাড়া ফেলেছে। অভিনয় ও গানের এই পথচলা নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন অনিন্দ্য মামুন।


‘লোকে বলে’ গানটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। সময়টা কেমন উপভোগ করছেন?
সত্যি বলতে, মানুষের কাছ থেকে যে ভালোবাসা পাচ্ছি, তা আমাকে ভীষণ আনন্দ দিচ্ছে। অনেকেই বলছেন, ঈদের বিনোদনে গানটি আলাদা মাত্রা যোগ করেছে। এটি আমার জন্য বড় অর্জন। সবচেয়ে ভালো লাগছে, গানটি মানুষের অনুভূতিকে ছুঁতে পেরেছে—একজন শিল্পীর কাছে এর চেয়ে বড় পাওয়া আর কী হতে পারে।


গানটি নিয়ে আপনার প্রত্যাশা কি পূরণ হয়েছে?
অনেকটাই হয়েছে। গানটি ঈদের আগে প্রকাশ করেছি। এরপরই বিশ্বকাপ ফুটবল শুরু হয়। তখন একটু সংশয়ে ছিলাম—এত বড় ক্রীড়া আয়োজনের মধ্যে গানটি দর্শকদের আলোচনায় জায়গা পাবে কি না। কারণ সবার মনোযোগ তো তখন ফুটবলে থাকে। কিন্তু বাস্তবে দেখলাম সম্পূর্ণ ভিন্ন চিত্র। প্রতিদিন নতুন নতুন ভিডিও, রিলস, কনটেন্ট তৈরি হচ্ছে। বিভিন্ন মাধ্যমে মিলিয়ে কোটি মানুষ গানটির সঙ্গে যুক্ত হয়েছেন। একজন শিল্পীর জন্য এটি দারুণ অনুভূতি।


সিনেমার গানের মতো বড় আয়োজন করে গান প্রকাশ—এটা কি শুধু শখ?
শখ, দায়বদ্ধতা এবং ভালো কিছু করার ইচ্ছা—সবই কাজ করেছে। আমি সবসময় চেষ্টা করি আমার কাজটিতে সর্বোচ্চ মনোযোগ ও শ্রম দিতে। গানটি যেহেতু আমার, তাই নিজের মতো করে সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আমি বিশ্বাস করি, ফিরে এলে ভালো কিছু নিয়েই ফিরতে হবে।


শুধু গান নয়, সিনেমার খবর কী?
দর্শক আমাকে মূলত চিত্রনায়িকা হিসেবেই চেনেন। তাই সিনেমার খবর তো থাকবেই। দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। একটি কলকাতার প্রযোজনায়, অন্যটি বাংলাদেশের। কলকাতার ছবির নাম ‘রকস্টার’, পরিচালনায় আয়ুষ্মান প্রত্যুষ। এতে আমার বিপরীতে রয়েছেন যশ দাশগুপ্ত। আর বাংলাদেশের ছবির নাম ‘ঠিকানা ৭১’, এটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস। এখানে আমার সহশিল্পী আরিফিন শুভ। মুক্তির তারিখ এখনও নির্ধারিত হয়নি। এছাড়া নতুন কিছু কাজ নিয়ে কথাবার্তা চলছে, চূড়ান্ত হলে জানানো হবে।


আপনি একটি বড় প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছেন, যারা এখন সিনেমাতেও বিনিয়োগ করছে। তাদের সিনেমায় আপনাকে দেখা যায় না কেন?
কোনো প্রতিষ্ঠান পরিবারের মতো হলেই যে তাদের সব প্রজেক্টে আমাকে নিতে হবে, এমন নয়। গল্পের চরিত্রের সঙ্গে আমাকে মানানসই হতে হবে। যদি কখনও চরিত্রের সঙ্গে আমি মানিয়ে যাই, তাহলে অবশ্যই কাজ করব।


গত বছর ব্যক্তিগত জীবনে কঠিন সময় পার করেছেন। এখন কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, এখন অনেকটাই ভালো আছি। আমি সবসময় নিজের শারীরিক ও মানসিক সুস্থতার বিষয়ে সচেতন থাকার চেষ্টা করি। কাজের ব্যস্ততার মধ্যেও নিজেকে সময় দেওয়ার চেষ্টা করি।


সেই কঠিন সময় থেকে কী শিখেছেন?
জীবনের প্রতিটি অভিজ্ঞতাই কিছু না কিছু শেখায়। সময়টা সহজ ছিল না, এটা অস্বীকার করছি না। তবে যদি সেই অভিজ্ঞতায় ভেঙে পড়তাম, তাহলে আমার শুভাকাঙ্ক্ষীরাই সবচেয়ে বেশি কষ্ট পেতেন। তারা সবসময় আমার পাশে ছিলেন, আমাকে সমর্থন দিয়েছেন। তাদের ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা করছি।


মানসিকভাবে কতটা ঘুরে দাঁড়াতে পেরেছেন?
এখনও চেষ্টা করছি পুরোপুরি ঘুরে দাঁড়াতে। বাবা-মা, বন্ধুদের কাছ থেকে অসাধারণ সমর্থন পেয়েছি। তাদের ভালোবাসা ও সাহচর্য আমাকে শক্তি দিয়েছে। মা একদিন বলেছিলেন, ‘নিজেকে ব্যস্ত রাখো, কাজে ফিরে যাও।’ সেই কথাটাই সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিয়েছে।

'আমাকে গুলি করে দাও, তাও আদেশে কাজ করব না': আন্ডারওয়ার্ল্ডকে জবাবে শাহরুখ

'আমাকে গুলি করে দাও, তাও আদেশে কাজ করব না': আন্ডারওয়ার্ল্ডকে জবাবে শাহরুখ

বিনোদন ডেস্ক, ৭ সেপ্টেম্বর: নব্বইয়ের দশকে মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের হুমকি ও রক্তচক্ষু উপেক্ষা করে বলিউড তারকা শাহরুখ খানের সাহসিকতার সঙ্গে লড়াই করার ঘটনা আবার আলোচনায় এসেছে। সম্প্রতি এক পডকাস্টে...

সালমান শাহর অকালপ্রয়ানের তিন দশক: মৃত্যুর আগের দিন এফডিসির সেই ঘটনা আবার আলোচনায়

সালমান শাহর অকালপ্রয়ানের তিন দশক: মৃত্যুর আগের দিন এফডিসির সেই ঘটনা আবার আলোচনায়

বিনোদন ডেস্ক, ৭ সেপ্টেম্বর: ঢাকাই চলচ্চিত্রের নব্বই দশকের জনপ্রিয় নায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুর তিন দশক পূর্ণ হলেও তাঁর জীবনের শেষ সময়গুলো ঘিরে ভক্ত ও চলচ্চিত্রপ্রেমীদের আগ্রহ কমেনি। ১৯৯৬ সালের...

'সুর-মুকুর'-এর আয়োজনে নজরুলের বর্ষার গানে গানে রশিদুন্ নবী'র সংবর্ধনা

'সুর-মুকুর'-এর আয়োজনে নজরুলের বর্ষার গানে গানে রশিদুন্ নবী'র সংবর্ধনা

নবী হোসেন লাদেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধিবিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও সংগীতজ্ঞ প্রফেসর ড. রশিদুন্ নবী ‘বাংলা একাডেমি নজরুল পুরস্কার-২০২৬’ লাভ করায় তাঁকে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে গত ১৭ আগস্ট...

‘দাগি’র সাফল্যের পর নতুন সিনেমা ‘খলনায়ক’ ও নতুন পেশায় তমা মির্জা

‘দাগি’র সাফল্যের পর নতুন সিনেমা ‘খলনায়ক’ ও নতুন পেশায় তমা মির্জা

বিনোদন ডেস্ক: সর্বশেষ মুক্তি পাওয়া ‘দাগি’ চলচ্চিত্রে দারুণ প্রশংসার পর নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন ঢালিউড অভিনেত্রী তমা মির্জা। চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিচালক ভিকি জাহেদের সঙ্গে চুক্তি...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক