শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
রাজনীতি

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা এনসিপির

Sub Editor

৩০ জুন ২০২৬, ০৭:১৪
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা এনসিপির

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শিরোনামের এ কর্মসূচিতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পদযাত্রা, গণসংযোগ, শহীদদের স্মরণ, ক্রীড়া প্রতিযোগিতা এবং বিভিন্ন স্মৃতিচারণমূলক আয়োজন অন্তর্ভুক্ত করা হয়েছে।


সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি জানান, ১ জুলাই রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে কর্মসূচির সূচনা হবে এবং ৫ আগস্ট ‘বিজয়ের উল্লাস’ কর্মসূচির মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটবে।


সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, এর চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং অভ্যুত্থানের আকাঙ্ক্ষাগুলো তুলে ধরতেই এই আয়োজন। দলটির দাবি, মাসব্যাপী কর্মসূচির মাধ্যমে অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ দিন ও ঘটনাগুলো জাতির সামনে পুনরায় উপস্থাপন করা হবে।


এনসিপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাইকে দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে যথাযথ মর্যাদায় স্মরণ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচি বাস্তবায়নের জন্য হাসনাত আবদুল্লাহকে আহ্বায়ক এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদকে সদস্যসচিব করে ২৮ সদস্যের ‘জুলাই পুনর্জাগরণ বাস্তবায়ন কমিটি’ গঠন করা হয়েছে।


ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ২ থেকে ৮ জুলাই দেশব্যাপী গ্রাফিতি ও দেয়াললিখন, ৫ থেকে ৯ জুলাই জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, ১০ জুলাই লেখক ও বুদ্ধিজীবীদের ভূমিকা নিয়ে আলোচনা, ১৪ জুলাই নারী সমাবেশ, ১৫ জুলাই কৃষকদের প্রত্যাশা নিয়ে অনুষ্ঠান এবং ১৬ জুলাই শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল।


এ ছাড়া ১৭ জুলাই ফ্যাসিবাদের বিচারের দাবিতে কফিনমিছিল, ১৮ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে ‘রেজিস্ট্যান্স ডে’, ১৯ জুলাই উত্তরার ঘটনাবলি নিয়ে স্মৃতিচারণা, ২০ জুলাই মাদ্রাসাশিক্ষার্থীদের ভূমিকা বিষয়ক কর্মসূচি এবং ২২ থেকে ৩১ জুলাই পর্যন্ত বিভিন্ন স্মৃতিচারণা, আলোচনা, যুব কনভেনশন, শ্রমিক সমাবেশ ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হবে।


আগস্ট মাসের কর্মসূচির মধ্যে রয়েছে ১ আগস্ট ‘দেশপ্রেমের ইউনিফর্ম’ ও ‘সংবাদে গণ-অভ্যুত্থান’ শীর্ষক আয়োজন, ২ আগস্ট ‘জুলাইয়ের দ্রোহযাত্রা’ এবং স্মরণিকা প্রকাশ, ৩ আগস্ট ‘জনতার এক দফা’, ৪ আগস্ট আহত ও শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় এবং ৫ আগস্ট ‘বিজয়ের উল্লাস’ কর্মসূচি।


সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত এনসিপির প্রবাসী সংগঠন ডায়াস্পোরা অ্যালায়েন্সের উদ্যোগেও বিশ্বের বিভিন্ন দেশে জুলাই স্মরণে কর্মসূচি পালিত হবে।


সংবাদ সম্মেলনে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সদস্যসচিব আকরাম হুসাইন এবং জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলামসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

"১৫ আগস্ট ঘিরে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধ, খুলনায় চারজন আটক"

"১৫ আগস্ট ঘিরে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধ, খুলনায় চারজন আটক"

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম ১৫ আগস্ট ঘিরে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের কার্যক্রম প্রতিরোধে খুলনায় চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুর ২টার দিকে খুলনা মহানগরীর খানজাহান আলী...

খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে সাবেক প্রেস সচিবের খোলা চিঠি: ‘মর্যাদার শীর্ষে আপনি উদ্ভাসিত’

খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে সাবেক প্রেস সচিবের খোলা চিঠি: ‘মর্যাদার শীর্ষে আপনি উদ্ভাসিত’

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে তাঁর স্মৃতি ও অবদানের কথা স্মরণ করে আবেগঘন এক খোলা চিঠি লিখেছেন তাঁর...

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণে ২০ আগস্ট জাতীয় সংসদের বৈঠক আহ্বান

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণে ২০ আগস্ট জাতীয় সংসদের বৈঠক আহ্বান

ঢাকা, ১২ আগস্ট: দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের লক্ষ্যে ভোট গ্রহণের জন্য আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের বিশেষ বৈঠক আহ্বান করা হয়েছে। স্পিকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও...

পাঁচ হত্যা মামলায় আ'লীগ নেতা নজরুল ইসলাম কারাগারে

পাঁচ হত্যা মামলায় আ'লীগ নেতা নজরুল ইসলাম কারাগারে

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামকে পাঁচটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়েছে। সোমবার (১০...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক