শীর্ষ সংবাদ
চট্টগ্রাম মহানগর কমিটি নিয়ে বিরোধ, এনসিপির ২২ নেতার পদত্যাগ|চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের সূচি|'কাঁটা লাগা'র শেফালী কি সত্যিই ইনজেকশনে মারা গেছেন? অবশেষে মুখ খুললেন স্বামী পরাগ|গাজীপুরের আলোচিত পাঁচ খুন: পদ্মা নদী থেকে উদ্ধার ফোরকানের মরদেহ|পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করলো বিজেপি|লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু|ইরান যুদ্ধ থেকে বেরোতে কি চীনের সহায়তা চাইছেন ট্রাম্প?|হামের চিকিৎসায় বিপর্যস্ত পরিবার, ঋণ ও আয়হীনতায় বাড়ছে দুর্ভোগ|হান্টা ভাইরাস কী, কীভাবে ছড়ায় এবং কীভাবে নিরাপদ থাকবেন|ইস্টার্ন ব্যাংকে নারীদের জন্য বিশেষ ঋণসুবিধা, বাড়ি কিনতে মিলবে ৪ কোটি টাকা পর্যন্ত|ইরান যুদ্ধবিরতির পর গাজায় হামলা বাড়িয়েছে ইসরায়েল, হামাস পুনর্গঠনের দাবি তেল আবিবের|বিশ্বকাপে এবার ১৪ মুসলিম দেশের অংশগ্রহণ|স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা সংস্কারে তুলনামূলক চিত্র তৈরির নির্দেশ|ছয় দশকের অপেক্ষার অবসান, অনুমোদন পেল ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প|দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সোলার প্ল্যান্ট স্থাপনের ঘোষণা|ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ|দুই দিনে সাড়ে ৬ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক, বাড়ছে রেমিট্যান্স প্রবাহ|উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফের গোলাগুলি, গুলিবিদ্ধ যুবক|অবশেষে ‘জানি না’ বলতে শিখছে এআই, কমতে পারে ভুল তথ্যের ঝুঁকি|ইরানে ‘গোপন হামলা’ চালায় সৌদি আরব, দাবি রয়টার্সের|টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তান-ইংল্যান্ডকে ছাড়িয়ে বাংলাদেশের দারুণ অগ্রগতি|ভোটার ডেটাবেজ সুরক্ষা ও পদ্মা ব্যারেজসহ একনেকে উঠছে ১৬ প্রকল্প|‘জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, তবে সেটা বঙ্গবন্ধুর পক্ষে’—কাদের সিদ্দিকী|বট ও ভুয়া আইডি ব্যবহার করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা: নেতানিয়াহু|বিয়ের দাওয়াত নিয়ে ড. ইউনূসের সঙ্গে দেখা করলেন সাদিক কায়েম|কষ্ট কমাতে স্পর্শের বিকল্প নেই, নিঃসঙ্গ জীবনে কীভাবে মিলবে মানসিক স্বস্তি|অন্তর্বর্তী সরকারের সময়ে এনবিআরে প্রকৃত সংস্কার হয়নি: অর্থমন্ত্রী|নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই|আর্জেন্টিনার বিশ্বকাপ প্রাথমিক দলে নেই দিবালা, চমক প্রেস্তিয়ান্নি|বিদ্যুতের দাম বাড়াতে পিডিবির নতুন কৌশল, চাপে পড়তে পারেন নিম্নমধ্যবিত্ত গ্রাহকেরা
রাজনীতি

‘চিকিৎসকদের নিরাপত্তা না থাকলে স্বাস্থ্যব্যবস্থা সংকটে পড়বে’

Sub Editor

২০ মে ২০২৬, ০৭:২৩
‘চিকিৎসকদের নিরাপত্তা না থাকলে স্বাস্থ্যব্যবস্থা সংকটে পড়বে’

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে দেশের স্বাস্থ্যব্যবস্থা গুরুতর সংকটে পড়তে পারে।


মঙ্গলবার (১৯ মে) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন শরীয়তপুর সদর হাসপাতালে হামলায় আহত চিকিৎসক ডা. নাসির ইসলামকে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।


তিনি বলেন, ডা. নাসির ইসলামের ওপর হামলার ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। চিকিৎসকদের নিরাপত্তাহীনতার মধ্যে কাজ করতে হলে স্বাস্থ্যসেবার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হবে এবং পুরো চিকিৎসাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হবে।


ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, সরকারকে এ বিষয়ে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে হবে।


ঘটনার সূত্রপাত হয় গত শুক্রবার রাতে। হৃদরোগে আক্রান্ত হয়ে শরীয়তপুর পৌরসভার উত্তর বিলাসখান এলাকার বাসিন্দা লাল মিয়া কাজী চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে যান। তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ডা. নাসির ইসলাম উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানোর পরামর্শ দেন। তবে ঢাকায় নেওয়ার আগেই ওই রোগীর মৃত্যু হয়।


পরে চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে রোগীর স্বজন ও বহিরাগতদের একটি দল ডা. নাসির ইসলামের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে তিনি গুরুতর আহত হন।


শনিবার দুপুরে গুরুতর আহত অবস্থায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ সময় লাল মিয়া কাজীর মৃত্যুতে শোক প্রকাশ ও তার আত্মার মাগফিরাত কামনা করেন বিরোধীদলীয় নেতা।

নারায়ণগঞ্জে পশুর হাটের বরাদ্দ চাইলেন আহত জুলাই যোদ্ধারা, প্রশাসনিক হয়রানির অভিযোগ

নারায়ণগঞ্জে পশুর হাটের বরাদ্দ চাইলেন আহত জুলাই যোদ্ধারা, প্রশাসনিক হয়রানির অভিযোগ

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জে কোরবানির পশুর হাট পরিচালনার বরাদ্দ চেয়েছেন আহত জুলাই যোদ্ধারা। একই সঙ্গে অনুমতি না পাওয়া, প্রশাসনিক হয়রানি, চাঁদাবাজি এবং হামলা-ভাঙচুরের অভিযোগ তুলে সংবাদ...

‘চিকিৎসকদের নিরাপত্তা না থাকলে স্বাস্থ্যব্যবস্থা সংকটে পড়বে’

‘চিকিৎসকদের নিরাপত্তা না থাকলে স্বাস্থ্যব্যবস্থা সংকটে পড়বে’

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে দেশের স্বাস্থ্যব্যবস্থা গুরুতর সংকটে পড়তে পারে। মঙ্গলবার (১৯ মে) রাতে ঢাকা মেডিকেল কলেজ...

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অঙ্গীকার তুলে ধরে জবিতে ছাত্রদলের গণসংযোগ

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অঙ্গীকার তুলে ধরে জবিতে ছাত্রদলের গণসংযোগ

‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ’— এই বার্তা সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সংগঠনটির দাবি, জুলাই...

বিকেলে দল ছাড়ার ইঙ্গিত, রাতে এনসিপি নেতা আমিরুল বহিষ্কার

বিকেলে দল ছাড়ার ইঙ্গিত, রাতে এনসিপি নেতা আমিরুল বহিষ্কার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখার সদস্যসচিব সর্দার আমিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রোববার রাতে এ সিদ্ধান্ত জানিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক