শীর্ষ সংবাদ
হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু|অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে: ডা. জাহেদ|পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ, প্রস্তাবিত ব্যয় সাড়ে ৩৪ হাজার কোটি টাকা|ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের ভুল ব্যবস্থাপনায় হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে: স্বাস্থ্যমন্ত্রী|সাউথ এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ভারতে গেল যুবারা|সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোট ১২ মে|ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আলোচনা প্রধানমন্ত্রীর|দেশে পৌঁছেছে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী মামুনের মরদেহ|যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী|জরুরি ভিত্তিতে এক লাখ টন ডিজেল ও দুই কার্গো এলএনজি কিনছে সরকার|ইরানে যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস|হামের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: স্বাস্থ্যমন্ত্রী|জ্বালানি সংকটে আগামীতে দ্রব্যমূল্যের ওপর প্রভাব পড়বে : অর্থমন্ত্রী|নববর্ষে শোভাযাত্রা হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে: সংস্কৃতিমন্ত্রী|মধ্যপ্রাচ্যে যুদ্ধে এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী|নিখোঁজ পাইলটের সন্ধানে ইরানে প্রবেশ করল মার্কিন বিশেষ বাহিনী|চট্টগ্রাম বন্দরে এলসিএল কার্গোর জট কমাতে দুই শীর্ষ সংগঠনকে চিঠি|আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি সংশোধন সরকারের বিবেচনাধীন: জ্বালানিমন্ত্রী|ঢাকায় বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের|কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে ডিসিদের প্রতি জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশ|প্রধানমন্ত্রীর কাছে দুর্গাপূজার ছুটি কমপক্ষে ৩ দিন করার দাবি|বোমা মেরে ইরানকে ‘প্রস্তর যুগে’ ফেরানোর হুমকি ট্রাম্পের|জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলোচনা ৫ এপ্রিল|সংসদ অধিবেশন থেকে ফের ওয়াকআউট জামায়াত-এনসিপির|রোববার থেকে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু: স্বাস্থ্যমন্ত্রী|জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে বাংলাদেশ|আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি নিহত|সব শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস|দেশের ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ|চুয়াডাঙ্গায় জ্বালানি কার্ড সংগ্রহে দীর্ঘ লাইন, স্ট্রোকে একজনের মৃত্যু
বিনোদন

কর্মবিরতিতে টালিউড শিল্পী-কলাকুশলীরা, শুটিং ফ্লোরে ঝুলছে তালা

Mishuk Howladar

৭ এপ্রিল ২০২৬, ১৩:৩৯
কর্মবিরতিতে টালিউড শিল্পী-কলাকুশলীরা, শুটিং ফ্লোরে ঝুলছে তালা

টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় থমকে গেছে টালিউড। শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে শুরু হয়েছে অনির্দিষ্টকালের কর্মবিরতি।

সকালে স্টুডিওপাড়ায় গিয়ে দেখা যায়, একেবারে ভিন্ন চিত্র। যেখানে প্রতিদিন ভোর থেকেই শুটিংয়ের ব্যস্ততা থাকে, সেখানে এদিন সব ফ্লোরে ঝুলছে তালা। নেই লাইট-ক্যামেরার ঝলক, নেই কোনো শুটিং কার্যক্রম-পুরো এলাকা যেন শোকস্তব্ধ।

এই কর্মসূচিতে অংশ নিতে টেকনিশিয়ান্স স্টুডিওতে হাজির হন শতশত তারকা। উপস্থিত ছিলেন প্রয়াত রাহুলো স্ত্রী প্রিয়াঙ্কা সরকার, প্রসেনজিৎ, দেব, চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, অম্বরীশ ভট্টাচার্য, শ্রীলেখা মিত্র, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কৌশানী মুখার্জি সুদীপ্তা চক্রবর্তী, রাহুল মজুমদার, সৌমিতৃষা কুণ্ডুসহ আরও অনেকে।

শিল্পীদের দাবি, রাহুলের মৃত্যু পুরো ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দিয়েছে। তারা বলছেন, এই ঘটনা ভবিষ্যতের জন্য এক বড় সতর্কবার্তা। তাই শুটিং সেটে নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

জানা গেছে, প্রযোজক-পরিচালক, ফেডারেশন ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে বসবেন শিল্পীরা। সেখানে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন এবং রাহুল অরুণোদয়ের মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হবে।

উল্লেখ্য, গত ২৯ মার্চ তালসারিতে একটি ধারাবাহিকের শুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তার মৃত্যু টালিউডে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতিকে সামনে এনে দিয়েছে।

এমন পরিস্থিতিতে আর্টিস্ট ফোরাম, ফেডারেশন, ইম্পা ও প্রযোজকরা একজোট হয়ে এই কর্মবিরতির ডাক দেন। সেই ডাকে সাড়া দিয়েই মঙ্গলবার সকাল থেকে কার্যত স্তব্ধ হয়ে গেছে পুরো টালিগঞ্জ স্টুডিওপাড়া।


কর্মবিরতিতে টালিউড শিল্পী-কলাকুশলীরা, শুটিং ফ্লোরে ঝুলছে তালা

কর্মবিরতিতে টালিউড শিল্পী-কলাকুশলীরা, শুটিং ফ্লোরে ঝুলছে তালা

টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় থমকে গেছে টালিউড। শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে শুরু হয়েছে অনির্দিষ্টকালের কর্মবিরতি।সকালে স্টুডিওপাড়ায় গিয়ে দেখা...

মেয়েকে নিয়ে প্রেক্ষাগৃহে সিনেমা দেখলেন প্রধানমন্ত্রী

মেয়েকে নিয়ে প্রেক্ষাগৃহে সিনেমা দেখলেন প্রধানমন্ত্রী

মেয়ে জাইমা রহমানকে নিয়ে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমান ধানমন্ডির সীমান্ত সম্ভার সিনেমা হলে ‘প্রজেক্ট হেইল মেরি’...

‘প্রিন্স’ সিনেমার জন্য ক্ষমা চাইলেন শাকিব খান

‘প্রিন্স’ সিনেমার জন্য ক্ষমা চাইলেন শাকিব খান

মুক্তির পর থেকে নানা সমালোচনার মুখে পড়েছে ঈদের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। গল্পে সামঞ্জস্য না পাওয়ার অভিযোগ করেছেন অনেকে। অনেকে ধারণা করছেন, ঈদে মুক্তি দেওয়ার জন্য সম্পূর্ণ কাজ শেষ না...

একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত সংগীতশিল্পী ডালিয়া নওশীন মারা গেছেন

একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত সংগীতশিল্পী ডালিয়া নওশীন মারা গেছেন

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ও বিশিষ্ট নজরুলসংগীত শিল্পী ডালিয়া নওশীন আর নেই। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে বুধবার (১ এপ্রিল) দুপুর ১২টা ৫৭ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক