শীর্ষ সংবাদ
সীমান্তে পুশইন ঠেকাতে সরকারের কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জমিয়তের|রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের|ঢাকাবাসীর জন্য স্বস্তির খবর: কমতে পারে ভ্যাপসা গরম, আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস|এবার বাড়তে পারে হেমোরেজিক ডেঙ্গুর ঝুঁকি: স্বাস্থ্যমন্ত্রী|ইসরায়েল–লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো|পুঁজিবাজারে টানা আট কার্যদিবস ঊর্ধ্বমুখী, লেনদেন ৯ মাসের সর্বোচ্চ|যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার|হাইকমান্ডের নির্দেশনা অমান্য করে তৃণমূলে যোগদানের হিড়িক, চাপে বিএনপি|তিন মাসে খেলাপি ঋণ বাড়ল ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা, হার ছাড়াল ৩২ শতাংশ|বিশ্বকাপের আগে মেসির রুম নম্বর ঘিরে নতুন উন্মাদনা, কী সেই কারণ|লেবাননের ৯০০ বছরের পুরোনো বিউফোর্ট দুর্গ কী, কেন দখল করল ইসরায়েল|সীমান্তে ‘পুশ ইন’ বন্ধে কার্যকর পদক্ষেপ চায় ইসলামী আন্দোলন|জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান|চট্টগ্রামে কোস্ট গার্ডের ঝটিকা অভিযান, ১৪০০ লিটার চোরাই জ্বালানি তেল জব্দ|দাপুটে রাজনীতিক তোফায়েল আহমেদ: শেষ জীবনে দলীয় রাজনীতিতে কোণঠাসা এক অধ্যায়|ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুকের পদত্যাগ গৃহীত, ভারপ্রাপ্ত দায়িত্বে আলতাব হুসাইন|লেবাননে হামলা বন্ধে ইসরায়েলকে আহ্বান ট্রাম্পের, সংঘর্ষবিরতির ইঙ্গিত|আদালতে এসে ফুটফুটে রামিসার জন্য ন্যায়বিচার চাইলেন বাবা|১৪ বছরে প্রায় ৩ হাজার কোটি টাকা ব্যয়, যানজট নিরসনে বিআরটি প্রকল্পের সুফল নিয়ে বড় প্রশ্ন|সরকারকে সফল করতে নেতাকর্মী ও সমর্থকদের পাশে চাইলেন প্রধানমন্ত্রী|দেশে আজ থেকে নতুন দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল|পানামাকে বিধ্বস্ত করে ব্রাজিলের আধিপত্য, ৬ গোলের বড় জয়|পল্লবীতে শিশুকে ধর্ষণের পর হত্যা: প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী আদালতে|সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ, অর্থনীতি ও নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা|কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৫ মার্কিনি|দুই হাজার টাকার চামড়া বিক্রি হচ্ছে মাত্র ৫০০ টাকায়|তৃতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জিতে এনরিকে: ‘লিজেন্ড—এসব নিয়ে ভাবি না’|কোরবানির মাংস বেশি খেয়ে পেট খারাপ? কারণ ও করণীয়|শহর পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর|১০ কোটি টাকা নেওয়ার অভিযোগ নিয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ
রাজনীতি

এবার বাড়তে পারে হেমোরেজিক ডেঙ্গুর ঝুঁকি: স্বাস্থ্যমন্ত্রী

Sub Editor

৬ জুন ২০২৬, ০৬:২২
এবার বাড়তে পারে হেমোরেজিক ডেঙ্গুর ঝুঁকি: স্বাস্থ্যমন্ত্রী

দেশে চলতি মৌসুমে হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, চিকিৎসকদের পর্যবেক্ষণ অনুযায়ী এবার ডেঙ্গুর ভয়াবহ রূপ দেখা দিতে পারে, যেখানে রোগীদের মধ্যে রক্তক্ষরণের ঝুঁকিও থাকবে।


শনিবার (৬ জুন) সকালে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকদের আশঙ্কা অনুযায়ী এবার ডেঙ্গুর ধরন আরও জটিল হতে পারে। বিশেষ করে হেমোরেজিক ডেঙ্গুর ঝুঁকি বাড়ার সম্ভাবনা রয়েছে। এ ধরনের ডেঙ্গুতে আক্রান্ত হলে শরীরে রক্তক্ষরণসহ নানা জটিলতা দেখা দিতে পারে। তাই পরিস্থিতি মোকাবিলায় এখন থেকেই সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।


ডেঙ্গু প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে মোবাইল কোর্ট পরিচালনা শুরু হবে। যেসব প্রতিষ্ঠান বা স্থাপনায় ডেঙ্গু মশার লার্ভা পাওয়া যাবে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এ সময় তিনি আরও সতর্ক করে বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারি কার্যক্রমে কেউ অসহযোগিতা করলে আইন প্রয়োগ ছাড়া বিকল্প থাকবে না। জনস্বাস্থ্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।


অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি করপোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়, জনগণের সক্রিয় অংশগ্রহণও জরুরি।


তিনি জানান, সাম্প্রতিক জরিপে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৩টি ওয়ার্ডকে ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ২৮টি ওয়ার্ডকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।


আব্দুস সালাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের দায়িত্ব যেমন রয়েছে, তেমনি সিটি করপোরেশনও সমানভাবে দায়িত্ব পালন করছে। জনগণ ও সিটি করপোরেশন যৌথভাবে কাজ করলে ডেঙ্গুর বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

সীমান্তে পুশইন ঠেকাতে সরকারের কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জমিয়তের

সীমান্তে পুশইন ঠেকাতে সরকারের কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জমিয়তের

ভারতের পক্ষ থেকে বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে লোকজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দলটি বলেছে, এ ধরনের পুশইনের ঘটনা...

এবার বাড়তে পারে হেমোরেজিক ডেঙ্গুর ঝুঁকি: স্বাস্থ্যমন্ত্রী

এবার বাড়তে পারে হেমোরেজিক ডেঙ্গুর ঝুঁকি: স্বাস্থ্যমন্ত্রী

দেশে চলতি মৌসুমে হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, চিকিৎসকদের পর্যবেক্ষণ অনুযায়ী এবার ডেঙ্গুর ভয়াবহ রূপ দেখা দিতে...

হাইকমান্ডের নির্দেশনা অমান্য করে তৃণমূলে যোগদানের হিড়িক, চাপে বিএনপি

হাইকমান্ডের নির্দেশনা অমান্য করে তৃণমূলে যোগদানের হিড়িক, চাপে বিএনপি

দলে অনুপ্রবেশ ঠেকাতে কেন্দ্রীয় নির্দেশনা থাকলেও তা মানছেন না তৃণমূল পর্যায়ের অনেক নেতাকর্মী—এমন অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর ভেতর থেকেই। নির্ভরযোগ্য সূত্র বলছে, একদিকে কঠোর...

সীমান্তে ‘পুশ ইন’ বন্ধে কার্যকর পদক্ষেপ চায় ইসলামী আন্দোলন

সীমান্তে ‘পুশ ইন’ বন্ধে কার্যকর পদক্ষেপ চায় ইসলামী আন্দোলন

সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ‘পুশ ইন’ কার্যক্রমের বিরুদ্ধে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক