শীর্ষ সংবাদ
ভুল ও অপতথ্য প্রতিরোধ আমাদের জন্য যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী|৩০ এপ্রিলের পর সারাদেশে অনলাইনে জুয়া ও মাদকের বিরুদ্ধে সমন্বিত অভিযান|আপিলেও এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন বাতিল|উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন|সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ|শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার|২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু|আগামী সপ্তাহ থেকেই লোডশেডিং কমানোর আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর|এবার এলপিজি কার্ডের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী|২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা এগিয়ে আনা হচ্ছে: শিক্ষামন্ত্রী|বাংলাদেশের দুই ক্রিকেটারকে শাস্তি দিলো আইসিসি|দেশে নির্যাতনের সংস্কৃতি বন্ধে সমাজ ও প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন: আইনমন্ত্রী|হাজার চেষ্টা করলেও ওই আওয়ামী লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির|উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর|কলেজছাত্র রিজয়ানের গো-কার্ট চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী|গ্যাসচালিত যানবাহনের ভাড়া আগের মতোই থাকবে: সড়ক পরিবহনমন্ত্রী|মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী|নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের|ঢাকায় পরীক্ষামূলকভাবে হবে ১১০ মেগাওয়াটের লোডশেডিং: সংসদে বিদ্যুৎ প্রতিমন্ত্রী|হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে: স্বাস্থ্যমন্ত্রী|সরকার ও বিরোধী দলের ১০ জনকে নিয়ে কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর|ঢাকায় সমাবেশের ডাক জামায়াতের|সার কারখানায় ১ মে থেকে গ্যাস সরবরাহের সিদ্ধান্ত সরকারের: জ্বালানিমন্ত্রী|রেল ও নৌ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত এখনও হয়নি: সেতুমন্ত্রী|রোববার থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ডাক প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের|সংরক্ষিত নারী আসন: মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল|আমরা যুদ্ধের প্রস্তুতি নিই যুদ্ধ করার জন্য নয়, বরং যুদ্ধ এড়ানোর জন্য: সেনাপ্রধান|প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত|রুমিন ফারহানার বক্তব্যের সময় অশোভন অঙ্গভঙ্গি, বিরোধীদলীয় নেতার প্রতিবাদ|১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২১২ টাকা
রাজনীতি

আপিলেও এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন বাতিল

Mishuk Howladar

২৭ এপ্রিল ২০২৬, ১৩:২৩
আপিলেও এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল আবেদনের পরও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। রিটার্নিং কর্মকর্তার দেওয়া বাতিলের সিদ্ধান্তই বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। অন্যদিকে, নানা নাটকীয়তা ও আপিল আবেদন শেষে বিএনপি মনোনীত প্রার্থী জীবা আমিন খান ও মাধবী মারমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।


সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানির প্রথমদিন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।



তিনি জানান, সরকারি চাকরি থেকে ইস্তফা দেওয়ার পর তিন বছর পার না হওয়ায় মনিরা শারমিনের প্রার্থিতা বাতিলের যে সিদ্ধান্ত রিটার্নিং কর্মকর্তা নিয়েছিলেন, তা আইনত সঠিক হওয়ায় কমিশন তা বহাল রেখেছে।


তবে নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন মনিরা শারমিন। আইনের অস্পষ্টতার কারণে নারীদের সংসদীয় প্রতিনিধিত্ব যাতে বাধাগ্রস্ত না হয়, সেজন্য তিনি হাইকোর্টে রিট করবেন বলে জানান। এদিকে বিএনপি মনোনীত প্রার্থী জীবা আমিন খানের মনোনয়নের বিরুদ্ধে করা একটি আপিল আবেদন গ্রহণ করেনি নির্বাচন কমিশন। 


এ বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, জীবা আমিনের বিরুদ্ধে যিনি আপিল করেছিলেন, তিনি নিজে ওই নির্বাচনের প্রার্থী ছিলেন না। আইন অনুযায়ী আপিলকারীকে অবশ্যই একজন সংক্ষুব্ধ প্রার্থী হতে হয়, সাধারণ কোনো ব্যক্তি নয়। ফলে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করায় আবেদনটি খারিজ হয়ে যায় এবং জীবা আমিনের প্রার্থিতা বহাল থাকে।


বিএনপির আরেক প্রার্থী মাধবী মারমার মনোনয়নের বিরুদ্ধে চন্দ্রা চাকমা নামের এক ব্যক্তি আপিল করলেও শুনানিতে তা টেকেনি। 



এ বিষয়ে নির্বাচন কমিশন থেকে জানানো হয়, আপিলকারী আইনত সংক্ষুব্ধ প্রার্থী না হওয়ায় তার আবেদনটি গ্রহণ করার সুযোগ নেই। ফলে মাধবী মারমার মনোনয়নপত্রটিও বৈধ থাকছে। 


আপিলেও এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন বাতিল

আপিলেও এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল আবেদনের পরও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। রিটার্নিং কর্মকর্তার দেওয়া বাতিলের...

হাজার চেষ্টা করলেও ওই আওয়ামী লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির

হাজার চেষ্টা করলেও ওই আওয়ামী লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বিএনপির সঙ্গে আমরা একসময় একসঙ্গে মজলুম ছিলাম। আমি বিনয়ের সঙ্গে বলতে চাই—আপনারা হাজার চেষ্টা করলেও ওই আওয়ামী লীগ হতে পারবেন...

ঢাকায় সমাবেশের ডাক জামায়াতের

ঢাকায় সমাবেশের ডাক জামায়াতের

রাজধানীতে সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী শনিবার (২৫ এপ্রিল) সকালে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধা শীর্ষক ওই জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। বুধবার (২২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য...

সত্যকে কখনও আড়াল করে রাখা যায় না: রিজভী

সত্যকে কখনও আড়াল করে রাখা যায় না: রিজভী

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সত্যকে কখনও আড়াল করে রাখা যায় না, দেশের প্রকৃত গুণী মানুষদের স্বীকৃতি অনেক সময় দেরিতে আসে, কিন্তু তাদের প্রতিভাকে কখনোই...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক