শীর্ষ সংবাদ
চট্টগ্রাম মহানগর কমিটি নিয়ে বিরোধ, এনসিপির ২২ নেতার পদত্যাগ|চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের সূচি|'কাঁটা লাগা'র শেফালী কি সত্যিই ইনজেকশনে মারা গেছেন? অবশেষে মুখ খুললেন স্বামী পরাগ|গাজীপুরের আলোচিত পাঁচ খুন: পদ্মা নদী থেকে উদ্ধার ফোরকানের মরদেহ|পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করলো বিজেপি|লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু|ইরান যুদ্ধ থেকে বেরোতে কি চীনের সহায়তা চাইছেন ট্রাম্প?|হামের চিকিৎসায় বিপর্যস্ত পরিবার, ঋণ ও আয়হীনতায় বাড়ছে দুর্ভোগ|হান্টা ভাইরাস কী, কীভাবে ছড়ায় এবং কীভাবে নিরাপদ থাকবেন|ইস্টার্ন ব্যাংকে নারীদের জন্য বিশেষ ঋণসুবিধা, বাড়ি কিনতে মিলবে ৪ কোটি টাকা পর্যন্ত|ইরান যুদ্ধবিরতির পর গাজায় হামলা বাড়িয়েছে ইসরায়েল, হামাস পুনর্গঠনের দাবি তেল আবিবের|বিশ্বকাপে এবার ১৪ মুসলিম দেশের অংশগ্রহণ|স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা সংস্কারে তুলনামূলক চিত্র তৈরির নির্দেশ|ছয় দশকের অপেক্ষার অবসান, অনুমোদন পেল ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প|দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সোলার প্ল্যান্ট স্থাপনের ঘোষণা|ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ|দুই দিনে সাড়ে ৬ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক, বাড়ছে রেমিট্যান্স প্রবাহ|উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফের গোলাগুলি, গুলিবিদ্ধ যুবক|অবশেষে ‘জানি না’ বলতে শিখছে এআই, কমতে পারে ভুল তথ্যের ঝুঁকি|ইরানে ‘গোপন হামলা’ চালায় সৌদি আরব, দাবি রয়টার্সের|টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তান-ইংল্যান্ডকে ছাড়িয়ে বাংলাদেশের দারুণ অগ্রগতি|ভোটার ডেটাবেজ সুরক্ষা ও পদ্মা ব্যারেজসহ একনেকে উঠছে ১৬ প্রকল্প|‘জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, তবে সেটা বঙ্গবন্ধুর পক্ষে’—কাদের সিদ্দিকী|বট ও ভুয়া আইডি ব্যবহার করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা: নেতানিয়াহু|বিয়ের দাওয়াত নিয়ে ড. ইউনূসের সঙ্গে দেখা করলেন সাদিক কায়েম|কষ্ট কমাতে স্পর্শের বিকল্প নেই, নিঃসঙ্গ জীবনে কীভাবে মিলবে মানসিক স্বস্তি|অন্তর্বর্তী সরকারের সময়ে এনবিআরে প্রকৃত সংস্কার হয়নি: অর্থমন্ত্রী|নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই|আর্জেন্টিনার বিশ্বকাপ প্রাথমিক দলে নেই দিবালা, চমক প্রেস্তিয়ান্নি|বিদ্যুতের দাম বাড়াতে পিডিবির নতুন কৌশল, চাপে পড়তে পারেন নিম্নমধ্যবিত্ত গ্রাহকেরা
বিনোদন

আজ রবীন্দ্র সরোবরে বসছে ‘রইদের গান’ আয়োজন

Sub Editor

২২ মে ২০২৬, ০৮:১৫
আজ রবীন্দ্র সরোবরে বসছে ‘রইদের গান’ আয়োজন

আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে নির্মাতা মেজবাউর রহমান সুমনের নতুন চলচ্চিত্র ‘রইদ’। মুক্তিকে সামনে রেখে ইতিমধ্যে ব্যস্ত সময় পার করছেন ছবির শিল্পী ও কলাকুশলীরা। প্রচারণার অংশ হিসেবে ট্রেলার ও তিনটি গান প্রকাশের পর এবার দর্শকদের জন্য আয়োজন করা হয়েছে বিশেষ সংগীত অনুষ্ঠান ‘রইদের গান’।


এই আয়োজনের অংশ হিসেবে আজ শুক্রবার রাজধানীর রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত হবে একটি সংগীত সন্ধ্যা।


বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। এতে অংশ নেবে জনপ্রিয় ব্যান্ড মেঘদল, বেঙ্গল সিম্ফনি, সহজিয়া ও সোহাগস ফ্রিকোয়েন্সি। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত থাকবে ‘রইদ’ সিনেমার পুরো দলও।


ছবির প্রচারণাকে আরও দর্শকনির্ভর করতে মুক্তির আগ পর্যন্ত প্রতিদিন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে ‘রইদের পালা’। এই ধারাবাহিক আয়োজনে সিনেমার বিভিন্ন দিক ও গল্পের নানা বিষয় তুলে ধরা হবে। এরই মধ্যে দুটি পর্ব প্রকাশ করা হয়েছে।


প্রচারণার পরিকল্পনা নিয়ে নির্মাতা মেজবাউর রহমান সুমন বলেন, রবীন্দ্র সরোবরের আয়োজনের পর আরও কিছু কর্মসূচি রয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও যাওয়ার পরিকল্পনা রয়েছে। যেহেতু ঈদের ছুটি শুরু হয়ে যাচ্ছে, তাই কিছু আয়োজন ছবির মুক্তির পরও করা হবে।


‘রইদ’ সিনেমাটি নির্মিত হয়েছে একটি ব্যতিক্রমী মানবিক সম্পর্ককে ঘিরে। গল্পের কেন্দ্রে রয়েছে এক সাধু ও তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীর জীবন।


সিনেমাটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান। এছাড়া গুরুত্বপূর্ণ অন্যান্য চরিত্রে দেখা যাবে গাজী রাকায়েত এবং আহসাবুল ইয়ামিন রিয়াদকে।

আজ রবীন্দ্র সরোবরে বসছে ‘রইদের গান’ আয়োজন

আজ রবীন্দ্র সরোবরে বসছে ‘রইদের গান’ আয়োজন

আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে নির্মাতা মেজবাউর রহমান সুমনের নতুন চলচ্চিত্র ‘রইদ’। মুক্তিকে সামনে রেখে ইতিমধ্যে ব্যস্ত সময় পার করছেন ছবির শিল্পী ও কলাকুশলীরা। প্রচারণার অংশ হিসেবে ট্রেলার ও তিনটি গান...

‘রকস্টার’ টিজারে মিথিলাকে ঘিরে নতুন রহস্য, বাড়ছে দর্শকের কৌতূহল

‘রকস্টার’ টিজারে মিথিলাকে ঘিরে নতুন রহস্য, বাড়ছে দর্শকের কৌতূহল

ঢাকাই চলচ্চিত্রের তারকা শাকিব খানের আসন্ন ঈদের সিনেমা ‘রকস্টার’-এর দ্বিতীয় টিজার প্রকাশের পর তা নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। তবে এবার টিজারের বড় একটি অংশজুড়ে আলোচনায় উঠে এসেছেন তানজিয়া জামান মিথিলা।...

হাসপাতালে ভর্তি নন অমিতাভ, রাতভর গুজবের পর ভক্তদের আশ্বস্ত করলেন ‘শাহেনশাহ’

হাসপাতালে ভর্তি নন অমিতাভ, রাতভর গুজবের পর ভক্তদের আশ্বস্ত করলেন ‘শাহেনশাহ’

বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চনকে ঘিরে ভক্তদের আগ্রহের যেন শেষ নেই। বয়স ৮৩ পেরোলেও তাঁর প্রতিটি উপস্থিতি, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট কিংবা স্বাস্থ্যসংক্রান্ত সামান্য খবরও দ্রুত আলোচনার...

আলিয়াকে ঘিরে ট্রল বিতর্কে ক্ষোভ আমিশা প্যাটেলের

আলিয়াকে ঘিরে ট্রল বিতর্কে ক্ষোভ আমিশা প্যাটেলের

কান চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার পর সামাজিক মাধ্যমে ট্রলিংয়ের মুখে পড়েন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এ ঘটনায় নেটমাধ্যমে নানা আলোচনা তৈরি হলেও তাঁর সমর্থনে এবার সরব হয়েছেন অভিনেত্রী আমিশা প্যাটেল। তারকাদের...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক