শীর্ষ সংবাদ
ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লে. ক. আফজাল নাছের গ্রেপ্তার|প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ|বঙ্গোপসাগরের মাছ চিনতেই ভুল, টেকসই নীল অর্থনীতির বড় বাধা|যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলার দাবি: নজরদারি বিমান ক্ষতিগ্রস্ত, বাড়ছে উত্তেজনা|বিশ্ব বাজরে তেলের দাম ছাড়িয়ে গেল ১১৬ ডলারে|ক্রীড়া কার্ড চালু: ১২৯ খেলোয়াড় পাচ্ছেন মাসিক এক লাখ টাকা|এপ্রিলে অর্থ লেনদেন–সুবিধা চালু করছে এক্স, যে সুবিধা পাওয়া যাবে|ক্বাবার মাকামে ইব্রাহিমে মৌমাছির ঝাঁক নিয়ে বিস্ময়!|ফারইস্ট লাইফের ৬৪৪ কোটি টাকা আত্মসাতের দায়ে ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র|সোনালি মুরগির কেজি ৩৫০ টাকা ছাড়িয়েছে|বাংলাদেশে কিডনির রোগ বাড়ছে কেন? সবচেয়ে কার্যকর সমাধান জেনে রাখুন|গরু দৌড় দেখতে এসে জু'তা ফে'লে দৌ'ড়ালেন দর্শকরা|প্রায় ৪ কোটি ভোট পেয়ে বিএনপির আধিপত্য, চমক দেখাল জামায়াত|বিসিবিতে নতুন দায়িত্ব পেলেন আসিফ আকবর
বিনোদন

শুটিংয়ে গিয়ে পানিতে তলিয়ে গেলেন টালিউড অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়

Mishuk Howladar

৩০ মার্চ ২০২৬, ১৪:১৩
শুটিংয়ে গিয়ে পানিতে তলিয়ে গেলেন টালিউড অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়

মারা গেছেন টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রোববার ওডিশার তালসারিতে শুটিং করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে ৪৩ বছর বয়সী এই অভিনেতার।


পশ্চিমবঙ্গের একাধিক সংবাদমাধ্যমের খবর থেকে জানা গেছে, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ে তালসারি গিয়েছিলেন রাহুল। সেখানে শুটিংয়ের পর সমুদ্রে নেমেছিলেন। দীর্ঘক্ষণ পর টেকনিশিয়ানরা তাঁকে উদ্ধার করেন। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।


ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যকে বলেন, ‘পানিতে ডুবে মৃত্যু হয়েছে রাহুলের। মর্মান্তিক ঘটনা। ঘটনাটি প্যাকআপের পরে ঘটেছে। তবে ঠিক কীভাবে ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। এমন কিছু ঘটে যাবে, ভাবতেও পারছি না। অবাক লাগছে। সুস্থ-তরতাজা মানুষ এভাবে চলে গেল!’


সিনেমা, সিরিয়াল, থিয়েটার—সব মাধ্যমেই বিচরণ ছিল রাহুল বন্দ্যোপাধ্যায়ের। তাঁর বাবার থিয়েটার গ্রুপ ছিল। সেখানে অভিনয়ে হাতেখড়ি তাঁর। এরপর বেশ কিছু সিরিয়ালে অভিনয় করেছেন। ২০০৮ সালে রাজ চক্রবর্তীর ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমা দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। এরপর ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘কাগজের বউ’, ‘জুলফিকার’, ‘মেঘে ঢাকা তারা’, ‘যকের ধন’, ‘ঝরা পালক’, ‘আকাশ অংশত মেঘলা’সহ অনেক সিনেমায় অভিনয় করেছেন রাহুল।


নতুন সিনেমায় নাম লেখালেন সালমান, পরিচালনায় বংশী পাইদিপল্লি

নতুন সিনেমায় নাম লেখালেন সালমান, পরিচালনায় বংশী পাইদিপল্লি

বলিউডে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন সালমান খান। ‘মাতৃভূমি’র পর এবার নিজের পরবর্তী সিনেমা ঘোষণা দিলেন তিনি। নতুন এই অ্যাকশন ড্রামাটি পরিচালনা করবেন দক্ষিণী জনপ্রিয় পরিচালক বংশী পাইডিপল্লি এবং প্রযোজনায়...

নিজের গাড়িচালকের ছেলেকে প্রার্থী করলেন থালাপতি বিজয়

নিজের গাড়িচালকের ছেলেকে প্রার্থী করলেন থালাপতি বিজয়

অভিনয়কে বিদায় জানিয়ে রাজনীতির ময়দানে পা রেখেছেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়। গঠন করেছেন নিজের রাজনৈতিক দল ‘তামিলগা ভেট্টি কাজাগাম’। আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন। এ...

শুটিংয়ে গিয়ে পানিতে তলিয়ে গেলেন টালিউড অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়

শুটিংয়ে গিয়ে পানিতে তলিয়ে গেলেন টালিউড অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়

মারা গেছেন টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রোববার ওডিশার তালসারিতে শুটিং করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে ৪৩ বছর বয়সী এই অভিনেতার।পশ্চিমবঙ্গের একাধিক সংবাদমাধ্যমের খবর থেকে জানা গেছে, ...

আবারও মা হলেন অভিনেত্রী সোনম কাপুর

আবারও মা হলেন অভিনেত্রী সোনম কাপুর

আবারও বলিউড ইন্ডাস্ট্রিতে খুশির খবর এল। অভিনেত্রী সোনম কাপুর ও আনন্দ আহুজার ঘরে নতুন অতিথি এসেছে। রোববার (২৯ মার্চ) ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। যা সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছেন...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক