শীর্ষ সংবাদ
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ, মধ্যপ্রাচ্য সংকটে আরও বাড়ার শঙ্কা|ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে ইরানে পাল্টা হামলা চালাল ইসরায়েল|ভুটানে শক্তিশালী ভূমিকম্প, ঢাকাসহ বাংলাদেশজুড়ে মৃদু কম্পন|বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল — ইতিহাসের পাতায় নাম লেখালেন সাবেক এই ওপেনার|রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড|স্বস্তিদায়ক বাজেটের মাধ্যমে জনগণকে স্বাবলম্বী করতে চায় সরকার: চিফ হুইপ|জাতীয় পুরস্কারজয়ী মালায়ালম অভিনেতা সেলিম কুমারের মৃত্যু|নিরুত্তাপ পরিবেশে শুরু বিসিবি নির্বাচন, চলছে ভোটগ্রহণ|ঋণের ভারে চাপে অর্থনীতি, সুদ পরিশোধেই যাবে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা|আলোচিত রামিসা হত্যা মামলার রায় আজ, বেলা ১১টায় ঘোষণা|জব্দ ২ হাজার ৪০০ কোটি ডলার ছাড় না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়: ইরান|আইনশৃঙ্খলায় কঠোর অবস্থানের বার্তা, বাজেট ঘিরে ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর|সীমান্তে পুশইন ঠেকাতে সরকারের কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জমিয়তের|রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের|ঢাকাবাসীর জন্য স্বস্তির খবর: কমতে পারে ভ্যাপসা গরম, আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস|এবার বাড়তে পারে হেমোরেজিক ডেঙ্গুর ঝুঁকি: স্বাস্থ্যমন্ত্রী|ইসরায়েল–লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো|পুঁজিবাজারে টানা আট কার্যদিবস ঊর্ধ্বমুখী, লেনদেন ৯ মাসের সর্বোচ্চ|যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার|হাইকমান্ডের নির্দেশনা অমান্য করে তৃণমূলে যোগদানের হিড়িক, চাপে বিএনপি|তিন মাসে খেলাপি ঋণ বাড়ল ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা, হার ছাড়াল ৩২ শতাংশ|বিশ্বকাপের আগে মেসির রুম নম্বর ঘিরে নতুন উন্মাদনা, কী সেই কারণ|লেবাননের ৯০০ বছরের পুরোনো বিউফোর্ট দুর্গ কী, কেন দখল করল ইসরায়েল|সীমান্তে ‘পুশ ইন’ বন্ধে কার্যকর পদক্ষেপ চায় ইসলামী আন্দোলন|জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান|চট্টগ্রামে কোস্ট গার্ডের ঝটিকা অভিযান, ১৪০০ লিটার চোরাই জ্বালানি তেল জব্দ|দাপুটে রাজনীতিক তোফায়েল আহমেদ: শেষ জীবনে দলীয় রাজনীতিতে কোণঠাসা এক অধ্যায়|ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুকের পদত্যাগ গৃহীত, ভারপ্রাপ্ত দায়িত্বে আলতাব হুসাইন|লেবাননে হামলা বন্ধে ইসরায়েলকে আহ্বান ট্রাম্পের, সংঘর্ষবিরতির ইঙ্গিত|আদালতে এসে ফুটফুটে রামিসার জন্য ন্যায়বিচার চাইলেন বাবা
রাজনীতি

সীমান্তে ‘পুশ ইন’ বন্ধে কার্যকর পদক্ষেপ চায় ইসলামী আন্দোলন

Sub Editor

৩ জুন ২০২৬, ০৬:৩৭
সীমান্তে ‘পুশ ইন’ বন্ধে কার্যকর পদক্ষেপ চায় ইসলামী আন্দোলন

সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ‘পুশ ইন’ কার্যক্রমের বিরুদ্ধে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমানের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।


বিবৃতিতে বলা হয়, বেনাপোল সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ অন্তত ১৩ জনকে ‘বাংলাদেশি’ পরিচয়ে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পাশাপাশি গত বৃহস্পতিবার রাতে সীমান্তবর্তী সাদিপুর গ্রামের বোম্বে তলা এলাকায় কাঁটাতারের বেড়ার কাছে ১০০ থেকে ১১০ জন মানুষকে জড়ো করার ঘটনাও উল্লেখ করা হয়, যা আন্তর্জাতিক নিয়মের পরিপন্থী বলে দাবি করেছে দলটি।


গাজী আতাউর রহমান বলেন, এসব ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানাচ্ছে। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে দ্রুত ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। আন্তর্জাতিক পরিমণ্ডলেও বিষয়টি উত্থাপন করার দাবি জানান তিনি।


তিনি আরও বলেন, ভারতের অভ্যন্তরীণ বিভিন্ন সিদ্ধান্তের প্রভাব এখন বাংলাদেশের ওপর পড়তে শুরু করেছে। পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে বিপুলসংখ্যক মানুষের নাম বাদ দেওয়া এবং নাগরিকত্ব সংশোধন আইন সংক্রান্ত পদক্ষেপকে এতদিন অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখা হলেও বর্তমান পরিস্থিতিতে তা আর কেবল অভ্যন্তরীণ বিষয় হিসেবে বিবেচনা করা যাচ্ছে না।


গাজী আতাউর রহমান সতর্ক করে বলেন, এ পরিস্থিতি অব্যাহত থাকলে নতুন করে মানবিক সংকট তৈরি হতে পারে, যা রোহিঙ্গা সংকটের মতো জটিল আকার ধারণ করতে পারে। তাই বিষয়টিকে ছোট করে দেখার সুযোগ নেই এবং দ্রুত বহুমাত্রিক কৌশল গ্রহণ জরুরি।


তিনি বলেন, যদি কোনো বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে অবস্থান করে থাকেন, তবে তা রাষ্ট্রীয় প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যাবাসন করা যেতে পারে। কিন্তু জোরপূর্বক ঠেলে দেওয়া আন্তর্জাতিক রীতি-নীতির পরিপন্থী এবং অমানবিক। এমন কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও উল্লেখ করেন তিনি।

নিজের বিরুদ্ধে ‘বিষোদগার’ নিয়ে মুখ খুললেন মাহফুজ আলম

নিজের বিরুদ্ধে ‘বিষোদগার’ নিয়ে মুখ খুললেন মাহফুজ আলম

নিজের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ব্যক্তিগত আক্রমণ ও অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক...

রাষ্ট্রীয় উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের সম্পৃক্ততা বাড়াতে চায় বিএনপি

রাষ্ট্রীয় উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের সম্পৃক্ততা বাড়াতে চায় বিএনপি

তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ জনগণকে রাষ্ট্রীয় উন্নয়ন এবং গঠনমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করতে চায় বিএনপি। দলটির নেতারা বলছেন, দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে স্থানীয় সরকার ব্যবস্থার ক্ষমতায়ন,...

10:26 AM বিল্লাল হত্যাকাণ্ড: যুবদল নেতা বাবু বহিষ্কার, রমনা থানা কমিটি বিলুপ্ত

10:26 AM বিল্লাল হত্যাকাণ্ড: যুবদল নেতা বাবু বহিষ্কার, রমনা থানা কমিটি বিলুপ্ত

রাজধানীর মৌচাকে সালিশের ভিড়ে ছুরিকাঘাতে হত্যার শিকার হওয়া জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারের (৫৭) হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রমনা থানা যুবদলের...

বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান কর্মসূচি

বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান কর্মসূচি

জাতীয়তাবাদী যুবদলের নবঘোষিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে ত্যাগী ও দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ করেছেন পদবঞ্চিত নেতারা। একই সঙ্গে তারা অবিলম্বে...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক