সাতক্ষীরায় ছাত্রদল নেতার ওপর ছাত্রলীগের হামলা, আহত- ১০

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।
কল রের্কডের প্রতিবাদ করায় ছাত্রদল নেতার ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতৃবৃন্দ। হামলায় জেলা ছাত্রদলের সহ সভাপতি মনজুরুল আলম বাপ্পী সহ ১০জন আহত হয়েছে। আজ শনিবার(৮আগষ্ট) রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারা হলেন, ঘোনা গ্রামের বকুল হায়দারের ছেলে জেলা ছাত্রদলের সহ-সভাপতি মনজুরুল আলম বাপ্পী,
তার বড় ভাই রাজিব হোসেন, একই এলাকার আব্দুর রশিদের ছেলে আব্দুর রকিব, মৃত আব্দুল আহাদের ছেলে বকুল হায়দার, নজরুল ইসলামের ছেলে জাহিদ হাসান,ঝিটকি গ্রামের ওয়াজেদ আলীর ছেলে ছাত্রদল নেতা সালাম, রহিচপুর গ্রামের আরশাদ আলীর ছেলে তহিদুল হোসেন ও শওকত হোসেনের ছেলে মাহামুদুল হাসান।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জেলা ছাত্রদলের সহ সভাপতি মনজুরুল আলম বাপ্পী বলেন, আজ শনিবার রাত ৯টার দিকে সাতক্ষীরা সদরের ঘোনা এলাকার ছাত্রলীগ নেতা নাজমুল ছাত্রদলের এক নেতা ও বিএনপি কে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাচ করেছে এমন একটি কল রের্কড তাদের কাছে আসে। এ সময় বিষয়টি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নয়ন তার কাছে জানতে চাইলে তাকে নাজমুল আটকে রাখে। খবর পেয়ে তিনি সহ কয়েকজ ছাত্রদলের নেতারকর্মীরা ঘটনাস্থলে গেলে তারা পূর্ব পরিকল্পিত ভাবে স্থানীয় ছাত্রলীগ ও আওয়ামীলীগের কিছু নেতাকর্মীরা তাদের উপর সন্ত্রাসী হামলা চালায়। এসময় তারে বাঁশের লাঠি ওলোহার রড় দিয়ে বেধড়ক পেটাতে থাকে।এতে তিনি সহ ১০জন আহত হন। তিনি অভিযোগ করেন, দৃশ্যমান এসব আওয়ামীলীগ নেতা কর্মীরা অপকর্ম করে বেড়ালেও প্রশাসন কোন ব্যাবস্থা নিচ্ছেনা তাদের বিরুদ্ধে ।
স্থানীয়রা জানান, আজ শনিবার রাত ৯টার দিকে ঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদ হোসেন একটি কল রের্কডের জেরে আওয়ামীলীগের ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে আটকে রাখে। ওই সময় জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মনজুরুল আলম বাপ্পি সহ ছাত্রদলের ১০/১৫ জন নেতা কর্মী ঘটনাস্থলে গেলে ঘোনা ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো: নাজমুল হাসান ও তার বাবার লাল্টু মেম্বারের নেতৃত্ব হামলা চালায় ।
আহত ছাত্রদল নেতা আব্দুস সালাম বলেন, শনিবার রাতে ঘোনা ইউনিয়নের একটি বৈঠক থেকে বের হওয়ার পরে ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীদের উপর আওয়ামী লীগের ও ছাত্রলীগের নেতা কর্মীরা দেশিও অস্ত্র দিয়ে মনজুরুল আলম বাপ্পি সহ নেতা কর্মীদের উপর অতর্কিত হামলা চালায়। ওই সময় জেলা ছাত্রদলের সহ-সভাপতি মনজুরুল আলম বাপ্পী ও তিনি সহ ১০জন গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান বলেন, স্থানীয় জামায়াতের শেল্টারে ছাত্রদলের নেতাকর্মীর ওপর ছাত্রলীগ হামলা চালিয়েছে। এঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলায় জড়িতদের গ্রেফতারের দাবী জানিয়েছেন তিনি।
জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক দুদায়েভ মাসুদ অর্ঘ বলেন, ফ্যাসিস সরকারের কিছু লোক জেলা ছাত্রদলের সহ সভাপতির ওপর হামলা চালিয়েছে। এই ন্যাক্কার জনক হামলার নিন্দা জানিয়ে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবী জানিয়েছেন তিনি।
জেলা বিএনপির সদস্য সচিব জাহিদ হাসান ডাবলু জানান, আওয়ামীলীগের কিছু নেতার নেতৃত্বে ছাত্রদল নেতা মনজুরুল আলম বাপ্পীর ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে।হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান তিনি।
সাতক্ষীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাসুদুর রহমান বলেন, ঘটনা শোনা মাত্র পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের মধ্যে দুজনকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।





