শীর্ষ সংবাদ
চট্টগ্রাম মহানগর কমিটি নিয়ে বিরোধ, এনসিপির ২২ নেতার পদত্যাগ|চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের সূচি|'কাঁটা লাগা'র শেফালী কি সত্যিই ইনজেকশনে মারা গেছেন? অবশেষে মুখ খুললেন স্বামী পরাগ|গাজীপুরের আলোচিত পাঁচ খুন: পদ্মা নদী থেকে উদ্ধার ফোরকানের মরদেহ|পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করলো বিজেপি|লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু|ইরান যুদ্ধ থেকে বেরোতে কি চীনের সহায়তা চাইছেন ট্রাম্প?|হামের চিকিৎসায় বিপর্যস্ত পরিবার, ঋণ ও আয়হীনতায় বাড়ছে দুর্ভোগ|হান্টা ভাইরাস কী, কীভাবে ছড়ায় এবং কীভাবে নিরাপদ থাকবেন|ইস্টার্ন ব্যাংকে নারীদের জন্য বিশেষ ঋণসুবিধা, বাড়ি কিনতে মিলবে ৪ কোটি টাকা পর্যন্ত|ইরান যুদ্ধবিরতির পর গাজায় হামলা বাড়িয়েছে ইসরায়েল, হামাস পুনর্গঠনের দাবি তেল আবিবের|বিশ্বকাপে এবার ১৪ মুসলিম দেশের অংশগ্রহণ|স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা সংস্কারে তুলনামূলক চিত্র তৈরির নির্দেশ|ছয় দশকের অপেক্ষার অবসান, অনুমোদন পেল ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প|দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সোলার প্ল্যান্ট স্থাপনের ঘোষণা|ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ|দুই দিনে সাড়ে ৬ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক, বাড়ছে রেমিট্যান্স প্রবাহ|উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফের গোলাগুলি, গুলিবিদ্ধ যুবক|অবশেষে ‘জানি না’ বলতে শিখছে এআই, কমতে পারে ভুল তথ্যের ঝুঁকি|ইরানে ‘গোপন হামলা’ চালায় সৌদি আরব, দাবি রয়টার্সের|টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তান-ইংল্যান্ডকে ছাড়িয়ে বাংলাদেশের দারুণ অগ্রগতি|ভোটার ডেটাবেজ সুরক্ষা ও পদ্মা ব্যারেজসহ একনেকে উঠছে ১৬ প্রকল্প|‘জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, তবে সেটা বঙ্গবন্ধুর পক্ষে’—কাদের সিদ্দিকী|বট ও ভুয়া আইডি ব্যবহার করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা: নেতানিয়াহু|বিয়ের দাওয়াত নিয়ে ড. ইউনূসের সঙ্গে দেখা করলেন সাদিক কায়েম|কষ্ট কমাতে স্পর্শের বিকল্প নেই, নিঃসঙ্গ জীবনে কীভাবে মিলবে মানসিক স্বস্তি|অন্তর্বর্তী সরকারের সময়ে এনবিআরে প্রকৃত সংস্কার হয়নি: অর্থমন্ত্রী|নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই|আর্জেন্টিনার বিশ্বকাপ প্রাথমিক দলে নেই দিবালা, চমক প্রেস্তিয়ান্নি|বিদ্যুতের দাম বাড়াতে পিডিবির নতুন কৌশল, চাপে পড়তে পারেন নিম্নমধ্যবিত্ত গ্রাহকেরা
রাজনীতি

সরকারকে সফল করতে নেতাকর্মী ও সমর্থকদের পাশে চাইলেন প্রধানমন্ত্রী

Sub Editor

১ জুন ২০২৬, ০৭:২২
সরকারকে সফল করতে নেতাকর্মী ও সমর্থকদের পাশে চাইলেন প্রধানমন্ত্রী

সামনে অত্যন্ত কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে উল্লেখ করে রাষ্ট্র পরিচালনায় সরকারকে সফল করতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


আজ রোববার বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে (কেআইবি) এই স্মরণ সভার আয়োজন করা হয়।


উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আজ সবার উদ্দেশে আমি একটি কথাই বলব, আমাদের সামনে অত্যন্ত কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এই সময়টি হেসে-খেলে অবহেলায় পার করে দিলে দেশের এক বিরাট ক্ষতি হয়ে যাবে। ক্ষতি হয়তো ব্যক্তিগতভাবে আপনার হবে না, কিন্তু ক্ষতি হবে সমগ্র দেশের এবং আমাদের আগামী প্রজন্মের। কাজেই আসুন, শহীদ জিয়া যেভাবে দেশকে গঠন করতে চেয়েছিলেন, যে দর্শনে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন, আমরা ঠিক সেই ধারাতেই আজ দেশকে পরিচালনা করার চেষ্টা করছি।’


প্রধানমন্ত্রী আরও বলেন, 'বর্তমান সরকার একটি রাজনৈতিক সরকার, যার সুনির্দিষ্ট নীতি ও আদর্শ রয়েছে। আমাদের একটি সুদূরপ্রসারী পরিকল্পনা ও নির্বাচনী ইশতেহার রয়েছে, যা আমরা নির্বাচনের আগে দেশের মানুষের সামনে তুলে ধরেছিলাম। দেশের মানুষ সেই পরিকল্পনা দেখেছে, শুনেছে এবং তা মনে-প্রাণে বিশ্বাস করে ধানের শীষে ভোট দিয়ে আমাদের ওপর দেশ গড়ার দায়িত্ব অর্পণ করেছে। জাতীয় সংসদে যে ২১৪ জন সংসদ সদস্য এবং ৫০ জন মন্ত্রিপরিষদের সদস্য রয়েছেন, কেবল আমাদের একার পরিশ্রমে এই বিশাল লক্ষ্য বাস্তবায়ন সম্ভব নয়। এটি সফল করতে আপনাদের প্রত্যেকের সক্রিয় সহায়তা প্রয়োজন হবে।’


ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের ভূমিকার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, 'বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, আইনজীবী ফোরাম, তাঁতী দল, শ্রমিক দলসহ আমাদের মূল দল ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের একটি কথা মনে রাখতে হবে। গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের আগে আপনারা যেভাবে গ্রামে, গঞ্জে, হাটে, বাজারে, উপজেলায়, পৌরসভায় এবং বিভাগীয় শহরগুলোতে অক্লান্ত পরিশ্রম করে দলের জন্য সফলতা ছিনিয়ে এনেছিলেন, ঠিক একইভাবে এখনো কাজ করে যেতে হবে। কারণ আমাদের কাজ কিন্তু এখানেই শেষ হয়ে যায়নি। কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে আমাদের এই পরিশ্রম নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যেতে হবে।'


তারেক রহমান স্পষ্ট করে বলেন, 'ভোটের মাধ্যমে যেভাবে আমরা জনগণের রায় নিয়ে জয়ী হয়ে এসেছি, ঠিক একইভাবে আমাদের গৃহীত উন্নয়নমূলক কাজগুলো সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে একটি সফল সরকার হিসেবে নিজেদের প্রমাণ করতে হবে। জনগণের দৃষ্টিতে আমাদের একটি অনুকরণীয় ও সফল সরকার হতে হবে।'


২০২৪ ও ২০২৬-এর প্রেক্ষাপট

দলের প্রতিষ্ঠাতার ৪৫তম মৃত্যুবার্ষিকীতে নেতাকর্মীদের উজ্জীবিত করে তারেক রহমান বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট জনগণকে সঙ্গে নিয়ে আমরা একটি সফল গণ-আন্দোলন করেছি। এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি দেশের মানুষকে সঙ্গে নিয়ে আমরা একটি সফল নির্বাচনও পার করে এসেছি। এখন আসুন, আমরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করি, যাতে সফলতার সঙ্গে সরকারের যাবতীয় কার্যক্রমের লক্ষ্য পূরণ করা সম্ভব হয়।’


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকুর সঞ্চালনায় এই আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, মহানগর দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এবং ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

সরকারকে সফল করতে নেতাকর্মী ও সমর্থকদের পাশে চাইলেন প্রধানমন্ত্রী

সরকারকে সফল করতে নেতাকর্মী ও সমর্থকদের পাশে চাইলেন প্রধানমন্ত্রী

সামনে অত্যন্ত কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে উল্লেখ করে রাষ্ট্র পরিচালনায় সরকারকে সফল করতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ রোববার বিকেলে...

১০ কোটি টাকা নেওয়ার অভিযোগ নিয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ

১০ কোটি টাকা নেওয়ার অভিযোগ নিয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা জেলা পরিষদের প্রশাসকের করা অভিযোগের জবাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ। কুমিল্লা–৪ (দেবীদ্বার) আসনের এই সংসদ সদস্য দাবি করেছেন, যে অর্থের কথা বলা হচ্ছে, সেটি...

বাংলাদেশে মন্ত্রীত্ব ‘সোনার পাথরের বাটি’: নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলাদেশে মন্ত্রীত্ব ‘সোনার পাথরের বাটি’: নাসীরুদ্দীন পাটওয়ারী

ক্ষমতাসীনদের অবৈধ সম্পদ অর্জন ও বিলাসবহুল জীবনযাপন নিয়ে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁর ভাষায়, বাংলাদেশে মন্ত্রীত্ব যেন ‘সোনার পাথরের বাটি’র মতো—যেখানে...

আওয়ামী লীগ সরকারের মতো পুলিশকে দলদাসে পরিণত করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ

আওয়ামী লীগ সরকারের মতো পুলিশকে দলদাসে পরিণত করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, বর্তমান বিএনপি সরকার পুলিশকে আগের বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের মতোই দলীয় নিয়ন্ত্রণে আনতে...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক