সঞ্জয় দত্তকে জড়িয়ে আবেগঘন বার্তা দিলেন সালমান খান

বলিউডের দুই জনপ্রিয় তারকা সালমান খান ও সঞ্জয় দত্ত-এর বন্ধুত্ব নতুন করে আলোচনায় এসেছে এক আবেগঘন মুহূর্তে।
সম্প্রতি সঞ্জয় দত্তের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করেন সালমান। ছবিতে দেখা যায়, দীর্ঘক্ষণ আলিঙ্গনে আবদ্ধ হয়েছেন দুই তারকা—যা ভক্তদের নজর কেড়েছে।
ছবিগুলোর ক্যাপশনে সালমান লেখেন, “আমি তোমাকে ভালোবাসি, বাবা।” একই সঙ্গে তিনি সঞ্জয় দত্তকে নিজের ‘বড় ভাই’ হিসেবেও উল্লেখ করেন।
শুধু ভালোবাসা প্রকাশেই থামেননি সালমান। তিনি সঞ্জয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুও কামনা করেন। তাঁর প্রার্থনায় আল্লাহ, ভগবান ও যিশুর আশীর্বাদ যেন সব সময় সঞ্জয়ের ওপর থাকে এবং তিনি সুস্থ, সুখী ও হাসিখুশি থাকেন।
এই পোস্ট প্রকাশের পর ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। অনেকেই তাঁদের বন্ধুত্বকে বলিউডের অন্যতম সুন্দর সম্পর্ক হিসেবে উল্লেখ করেছেন। কেউ লিখেছেন, “এটাই প্রকৃত ভাইয়ের সম্পর্ক,” আবার অনেকে তাঁদের পর্দায় আবার একসঙ্গে দেখার আশা ব্যক্ত করেছেন।
উল্লেখ্য, সালমান খান ও সঞ্জয় দত্ত একসঙ্গে একাধিক সিনেমায় অভিনয় করেছেন। পর্দায় তাঁদের রসায়নের পাশাপাশি বাস্তব জীবনের বন্ধুত্বও বরাবরই আলোচনায় থেকেছে। ব্যক্তিগত ও পেশাগত নানা সময়ে একে অপরের পাশে দাঁড়িয়ে সেই সম্পর্ককে আরও দৃঢ় করেছেন এই দুই তারকা।





