শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
বিনোদন

শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী

Sub Editor

৪ জুলাই ২০২৬, ০৭:৫১
শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী নির্বাচিত হয়েছেন। ভোট গণনা শেষে শনিবার ভোরে এফডিসিতে নির্বাচন পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করে।


ঘোষিত ফল অনুযায়ী, সভাপতি পদে শিবা সানু ২৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাইটার ও প্রযোজক আরমান পেয়েছেন ১৭৩ ভোট। সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী পেয়েছেন ২৩৭ ভোট, আর প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট।


নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের স্বাক্ষরিত ফলাফলের বিবরণে জানানো হয়, মোট ৫৭৬ জন ভোটারের মধ্যে ৪৮০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৪৬৩টি ব্যালট বৈধ এবং ১৭টি ব্যালট বাতিল ঘোষণা করা হয়।


সহ-সভাপতির দুটি পদে নির্বাচিত হয়েছেন ডি এ তায়েব ও ইলিয়াস কোবরা। ডি এ তায়েব পেয়েছেন ২৬০ ভোট এবং ইলিয়াস কোবরা পেয়েছেন ২১৬ ভোট। এ পদে প্রতিদ্বন্দ্বী নূতন ২০৪ এবং রোজিনা ১৫২ ভোট অর্জন করেন।


সহ-সাধারণ সম্পাদক পদে ২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সুব্রত। তাঁর প্রতিদ্বন্দ্বী রিনা খান পেয়েছেন ১৫০ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান ২৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ পদে চুন্নু পেয়েছেন ১৮৩ ভোট।


আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর ২৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী পলি পেয়েছেন ১৪৪ ভোট। দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর ২২১ ভোট পেয়ে জয়ী হয়েছেন, আর রাসেল মিয়া পেয়েছেন ১৯৫ ভোট।


সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে মোসফেকুল জামিল (কাকন) পেয়েছেন ১১৮ ভোট এবং ইউসুফ খান পেয়েছেন ৭২ ভোট। কোষাধ্যক্ষ পদে কামরুজ্জামান কমল ২২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাদু আজাদ পেয়েছেন ১৯৭ ভোট।


কার্যকরী পরিষদের ১১টি সদস্য পদে নির্বাচিত হয়েছেন কায়েস আরজু, আলীবরাজ, নাসরিন, জেসমিন আক্তার, সুশান্ত, শিপন মিত্র, শামীম খান (চিকন আলী), রাকা, শিরিন শিলা, কাবিলা ও ফরহাদ। তাদের মধ্যে সর্বোচ্চ ৩২৪ ভোট পেয়ে প্রথম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন কায়েস আরজু।


শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এফডিসিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টার বিরতি ছিল। নির্বাচনকে ঘিরে গত এক মাস ধরে চলচ্চিত্র অঙ্গনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। প্রার্থী, সমর্থক ও শিল্পীদের উপস্থিতিতে এফডিসি প্রাঙ্গণ ছিল সরগরম।


এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে দুটি প্যানেলের মধ্যে। একটি প্যানেলের নেতৃত্বে ছিলেন আরমান ও রুমানা ইসলাম মুক্তি, অন্য প্যানেলে নেতৃত্ব দেন শিবা সানু ও জয় চৌধুরী। নতুন নেতৃত্ব আগামী দুই বছর চলচ্চিত্র শিল্পী সমিতির দায়িত্ব পালন করবে।

'সুর-মুকুর'-এর আয়োজনে নজরুলের বর্ষার গানে গানে রশিদুন্ নবী'র সংবর্ধনা

'সুর-মুকুর'-এর আয়োজনে নজরুলের বর্ষার গানে গানে রশিদুন্ নবী'র সংবর্ধনা

নবী হোসেন লাদেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধিবিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও সংগীতজ্ঞ প্রফেসর ড. রশিদুন্ নবী ‘বাংলা একাডেমি নজরুল পুরস্কার-২০২৬’ লাভ করায় তাঁকে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে গত ১৭ আগস্ট...

‘দাগি’র সাফল্যের পর নতুন সিনেমা ‘খলনায়ক’ ও নতুন পেশায় তমা মির্জা

‘দাগি’র সাফল্যের পর নতুন সিনেমা ‘খলনায়ক’ ও নতুন পেশায় তমা মির্জা

বিনোদন ডেস্ক: সর্বশেষ মুক্তি পাওয়া ‘দাগি’ চলচ্চিত্রে দারুণ প্রশংসার পর নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন ঢালিউড অভিনেত্রী তমা মির্জা। চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিচালক ভিকি জাহেদের সঙ্গে চুক্তি...

সফল দাম্পত্যের চাবিকাঠি প্রেম নাকি বোঝাপড়া? ভিকি কৌশলের বার্তা

সফল দাম্পত্যের চাবিকাঠি প্রেম নাকি বোঝাপড়া? ভিকি কৌশলের বার্তা

বিনোদন ডেস্ক: প্রেমের বিয়ে হোক কিংবা পরিবারের পছন্দে আয়োজন—দাম্পত্য জীবনের আসল সাফল্য নির্ভর করে দুই মানুষের পারস্পরিক বোঝাপড়া ও মানসিক বন্ধনের ওপর। বিয়ের মাধ্যম যাই হোক না কেন, সম্পর্ক দীর্ঘস্থায়ী...

বিয়ের খবর বিভ্রান্তিকর ও ভিত্তিহীন, কড়া বার্তা দিয়ে স্পষ্ট করলেন পূজা চেরি

বিয়ের খবর বিভ্রান্তিকর ও ভিত্তিহীন, কড়া বার্তা দিয়ে স্পষ্ট করলেন পূজা চেরি

বিনোদন ডেস্ক: দেশের এক ব্যবসায়ীকে গোপনে বিয়ে করেছেন—এমন ছড়িয়ে পড়া খবর ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। সোমবার রাত সাড়ে ১১টার...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক