শীর্ষ সংবাদ
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ২৩৫, আহত দেড় হাজারের বেশি|চীনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শুরু প্রধানমন্ত্রীর|আশুরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের শিক্ষা দেয়: চরমোনাই পীর|বাজারে স্থিতিশীলতা থাকলেও কমেনি দাম, ভোগান্তিতে মধ্যবিত্ত|২০২৫ সালের জন্য ১৬ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইসলামী ইন্স্যুরেন্স|বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদারে আগ্রহ দুই পক্ষের|আইসিএপিপির স্থায়ী কমিটির সভায় যোগ দিতে মঙ্গোলিয়া যাচ্ছেন বিএনপির প্রতিনিধিরা|ব্রাজিলের জয়ে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন|৩৯ সেকেন্ডের ব্যবধানে দুই ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা|ফ্রান্সে ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবদাহ, সাঁতার কাটতে গিয়ে ৪০ জনের মৃত্যু|বাংলা কিউআর চালু ১ জুলাই, ডিজিটাল লেনদেনে নতুন যুগের প্রত্যাশা|রামিসার মায়ের চিকিৎসায় সহায়তার উদ্যোগ নিলেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম|ঢাকার বাতাস আজ সহনীয়, দূষিত শহরের তালিকায় ১৪তম অবস্থান|তৃণমূল থেকে মমতার ‘অপসারণ’, বিদ্রোহীদের নতুন কমিটি ঘোষণা|আদিবাসীদের আয়কর অব্যাহতি বহাল রাখার দাবি চার সংসদ সদস্যের|ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল|অবশেষে হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’|ছয় বিশ্বকাপে মেসির ১৮ গোলের অনন্য গল্প|যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় নতুন রোডম্যাপ, ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির লক্ষ্য|৮৮ হাজার কোটি টাকার ঘাটতি সত্ত্বেও রেকর্ড রাজস্ব আদায়ের পথে এনবিআর|সাইফুল্লাহ বারী হত্যাকাণ্ড বর্বর ও মানবতাবিরোধী: গোলাম পরওয়ার|আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান|গাজায় ইসরাইলি হামলায় আল জাজিরার ক্যামেরাপারসনসহ নিহত ৬|বাজেটের সাফল্য নির্ভর করবে বাস্তবায়নে, ত্রৈমাসিক তদারকির পরামর্শ হোসেন জিল্লুর রহমানের|মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, পরে চীনে উচ্চপর্যায়ের বৈঠক|সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মিয়ার মৃত্যু|আগামী সপ্তাহে ওয়াশিংটনে নতুন দফায় ইসরায়েল-লেবানন আলোচনা|টানা চার বছর দেশের শীর্ষ ব্র্যান্ডেড চা রপ্তানিকারক ‘সিলন’|বিএনপি একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছে: জামায়াত আমির|শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি: প্রধানমন্ত্রী
বিনোদন

শিল্পীরা চান আমি শিল্পী সমিতির নেতৃত্বে আসি: বাপ্পারাজ

Sub Editor

৭ মে ২০২৬, ১৩:৪৪
শিল্পীরা চান আমি শিল্পী সমিতির নেতৃত্বে আসি: বাপ্পারাজ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ। একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার কথা জানিয়েছেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। বিষয়টি নিশ্চিত করেছেন তারা দুজনই।


চলচ্চিত্র শিল্পী সমিতির ইতিহাসে নায়করাজ রাজ্জাক ছিলেন প্রতিষ্ঠাকালীন সভাপতি। অন্যদিকে অভিনেত্রী আনোয়ারা বেগমও অতীতে সমিতির দায়িত্ব পালন করেছেন। এবার সেই দুই তারকার উত্তরসূরিরাই শিল্পী সমিতির নেতৃত্বে আসতে যাচ্ছেন।


সভাপতি পদে প্রার্থী হওয়ার বিষয়ে বাপ্পারাজ বলেন, “ইচ্ছা ছিল বাবার কবর জিয়ারত করে আনুষ্ঠানিকভাবে সুখবরটি জানাব। তবে তার আগেই বিষয়টি গণমাধ্যমে চলে এসেছে। একদিক থেকে এটি ভালোই হয়েছে।”


তিনি জানান, প্রার্থী হওয়ার খবর প্রকাশের পর থেকেই সহশিল্পীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন। অনেকেই ফোন ও বার্তার মাধ্যমে শুভকামনা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছেন বলে উল্লেখ করেন তিনি।


বাপ্পারাজ বলেন, “শিল্পীরা চান আমি যেন শিল্পী সমিতির হাল ধরি। তাদের সেই প্রত্যাশা ও ভালোবাসাকে গুরুত্ব দিয়েই দায়িত্ববোধ থেকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”


‘প্রেমের সমাধি’খ্যাত এই অভিনেতা আরও বলেন, “আমার বাবা শিল্পী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। আমিও আগে কমিটিতে দায়িত্ব পালন করেছি। আনোয়ারা বেগমও সমিতির দায়িত্বে ছিলেন। মুক্তিও ইতোমধ্যে কাজ করেছে। আমরা নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব করে শিল্পীদের জন্য কাজ করতে চাই।”


তিনি জানান, শিল্পীদের কল্যাণ ও চলচ্চিত্র শিল্পের উন্নয়নকে সামনে রেখে ইতোমধ্যে বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। নির্বাচিত হলে সেগুলো বাস্তবায়নের চেষ্টা করবেন বলেও জানান তিনি।


বাপ্পারাজ বলেন, “সম্মানিত শিল্পীরা আমাদের সুযোগ দিলে আমরা তাদের প্রত্যাশা পূরণে কাজ করব। পাশাপাশি আমার ভক্ত ও দেশবাসীর দোয়া এবং ভালোবাসা চাই।”


বাপ্পারাজ ও রুমানা ইসলাম মুক্তি জানিয়েছেন, তাদের প্যানেলে নবীন ও প্রবীণ—উভয় প্রজন্মের শিল্পীরা থাকছেন। শিল্পীদের অধিকার রক্ষা এবং দেশের চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নেওয়াই হবে তাদের মূল লক্ষ্য।


উল্লেখ্য, গত ২৪ এপ্রিল শেষ হয়েছে মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজলের নেতৃত্বাধীন কার্যনির্বাহী পরিষদের ২০২৪-২৬ মেয়াদ। গঠনতন্ত্র অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী, ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন সামনে রেখে শিগগিরই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা করা হতে পারে।

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান, থাকছে না জমকালো আয়োজন

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান, থাকছে না জমকালো আয়োজন

বলিউড অভিনেতা আমির খানের তৃতীয় বিয়ে নিয়ে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান হতে যাচ্ছে। আগামী ৫ জুলাই দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে যাচ্ছেন ৬০ বছর বয়সী এই অভিনেতা।ভারতীয় গণমাধ্যমের খবরে...

ব্যবসায়ী বাশারকে ঘিরে প্রকাশিত সংবাদে ক্ষুব্ধ ববি, আইনি পদক্ষেপের ইঙ্গিত

ব্যবসায়ী বাশারকে ঘিরে প্রকাশিত সংবাদে ক্ষুব্ধ ববি, আইনি পদক্ষেপের ইঙ্গিত

ঢাকা, ২০ জুন: রাজধানীর গুলশানের একটি বাসার গোপন সুড়ঙ্গ থেকে গ্রেপ্তার হওয়া কথিত প্রতারক মির্জা আবুল বাশার মামুনকে ঘিরে বিভিন্ন গণমাধ্যমে নিজের নাম জড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের...

ব্রাজিলের জয়ে উচ্ছ্বসিত পড়শী, নিজের গানেই প্রকাশ করলেন সমর্থন

ব্রাজিলের জয়ে উচ্ছ্বসিত পড়শী, নিজের গানেই প্রকাশ করলেন সমর্থন

ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রতি ভালোবাসার কথা নতুন করে জানালেন জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা পড়শী। বিশ্বকাপের মঞ্চে প্রিয় দলের জয় উদযাপন করতে গিয়ে নিজের গানেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। পড়শীর প্রিয় দল...

‘খারাপ পার্টনার থাকার চেয়ে একা থাকাই ভালো’—শবনম ফারিয়া

‘খারাপ পার্টনার থাকার চেয়ে একা থাকাই ভালো’—শবনম ফারিয়া

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে সরব থাকেন। ব্যক্তিগত ও সামাজিক নানা প্রসঙ্গে তার মন্তব্য প্রায়ই আলোচনার জন্ম দেয়। সম্প্রতি...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক