রাজনীতি

মুন্সিগঞ্জ ১ আসনের নব নির্বাচিত এমপিকে সনাতনী হিন্দু সমাজের পক্ষ থেকে সংবর্ধনা।

নিজস্ব প্রতিবেদক

৪ মার্চ ২০২৬, ০৯:৫২
মুন্সিগঞ্জ ১ আসনের নব নির্বাচিত এমপিকে সনাতনী হিন্দু সমাজের পক্ষ থেকে সংবর্ধনা।

মোঃ মিজানুর রহমান মৃধা সিরাজদিখান:

সনাতনী হিন্দু সমাজের পক্ষ থেকে নব নির্বাচিত মুন্সীগন্জ ১ আসনের এমপি শেখ মোঃ আব্দুল্লাহকে সংবর্ধনা প্রদান করা হয়, আজ ২৮ জানুয়ারী শনিবার সকাল ১১ টার দিকে শেখরনগর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়, আলী আজগর এন্ড আব্দুল্লাহ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ বিশুদ্ধানন্দ চক্রবর্তীর সভাপতিত্বে, চৈতী দেবনাথ এর সঞ্চালনায়, সনাতনী ধর্মের বিভিন্ন স্তরের নেতাকর্মী বক্তব্য রাখেন, অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলোয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে এবং জাতীয় সংগীত পরিবেশনার মধ্যে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন, মুন্সীগন্জ ১ আসনের মাননীয় এমপি শেখ মোঃ আব্দুল্লাহ। বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ফুল দিয়ে বরন করে নেয়।

 শেখ মোঃ আব্দুল্লাহ বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমরা মিলেমিশে একসাথে বসবাস করবো, কোন ভেদাভেদ থাকবে না। জাতি ধর্ম বর্ন নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশী। 

তিনি আরও বলেন সন্ত্রাস দূর্নীতি,চাঁদাবাজি দখলবাজী কোন রকম অনিয়ম সমাজে স্হান নাই। সুন্দর সমাজ গঠন করাই আমার প্রধান লক্ষ। তিনি সকলের প্রতি শুভেচ্ছা ও ধন্যবাদ জানান বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন থেকে আগত সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পূজা উদযাপন কমিটির সভাপতি তপন দাস,শ্রীনগর উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি স্বপন রায়,সাধারণ সম্পাদক অধীর দত্ত। স্বপন চক্রবর্তী,গোবিন্দ মন্ডল, মুন্সীগন্জ জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য দুলাল দাস, শেখরনগর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান দেবব্রত সরকার টুটুল হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ এর সভাপতি বিমল  দাস, দীপক কুমার পাল এডভোকেট বিশ্ব নাথ দাস। এডভোকেট সমরেশ দেব নাথ প্রমুখ।

মন্তব্য করুন

মার্কিন স্থাপনায় হামলা চালাতে ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া

মার্কিন স্থাপনায় হামলা চালাতে ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া

চলমান যুদ্ধে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন বাহিনীর ওপর হামলা চালাতে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করছে রাশিয়া। গোয়েন্দা কার্যক্রমের বিষয়ে জানাশোনা আছে এমন তিন কর্মকর্তার বরাত দিয়ে ওয়াশিংটন...

প্রায় ৪ কোটি ভোট পেয়ে বিএনপির আধিপত্য, চমক দেখাল জামায়াত

প্রায় ৪ কোটি ভোট পেয়ে বিএনপির আধিপত্য, চমক দেখাল জামায়াত

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রাপ্ত ভোটেরসংখ্যা ও হারের দিক থেকে বড় ব্যবধানে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল...

মুন্সিগঞ্জ ১ আসনের নব নির্বাচিত এমপিকে সনাতনী হিন্দু সমাজের পক্ষ থেকে সংবর্ধনা।

মুন্সিগঞ্জ ১ আসনের নব নির্বাচিত এমপিকে সনাতনী হিন্দু সমাজের পক্ষ থেকে সংবর্ধনা।

মোঃ মিজানুর রহমান মৃধা সিরাজদিখান:সনাতনী হিন্দু সমাজের পক্ষ থেকে নব নির্বাচিত মুন্সীগন্জ ১ আসনের এমপি শেখ মোঃ আব্দুল্লাহকে সংবর্ধনা প্রদান করা হয়, আজ ২৮ জানুয়ারী শনিবার সকাল ১১ টার দিকে শেখরনগর বালিকা...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক