শীর্ষ সংবাদ
ল্যান্ডমাইনের ঝুঁকিতে ৫৮ দেশ, উদ্বেগ জাতিসংঘের|আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসানাত আবদুল্লাহদের বিচারিক কার্যক্রমের নতুন ধাপ|খেলাপি ঋণ আড়াল ও তথ্য গোপনের অভিযোগে এনআরবিসি ব্যাংক|বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে উজ্জ্বল মেসি, বড় বার্তা আর্জেন্টিনা অধিনায়কের|ভাঙানো আমানত হিসাব পুনরায় চালুর সুযোগ দিল ইসলামী ব্যাংক|হজ শেষে দেশে ফিরেছেন ৫৭ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫২ জনের|বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ|ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে চাপে নেতানিয়াহু, বাড়ছে রাজনৈতিক সংকট|স্পেনকে রুখে নায়ক ভোজিনিয়া, কান্নায় লিখলেন কেপ ভার্দের ইতিহাস|যুদ্ধে ইরানের শীর্ষ নেতৃত্বে বড় ধাক্কা, নিহত একাধিক রাজনৈতিক ও সামরিক নেতা|মন্ত্রণালয়ের নির্দেশনায় স্থবির সিবিএ চুক্তি, জ্বালানি খাতে অস্থিরতার আশঙ্কা|লাল গাড়ি জিতে মাকে উৎসর্গ হৃদয়ের আবেগঘন বার্তা|আশুরার তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার|ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি নির্যাতনের অভিযোগ, জামায়াতের নিন্দা|খামেনির জানাজা ও দাফনের নতুন সূচি ঘোষণা ইরানের|খুচরা পর্যায়ে অগ্রিম কর মূল্যস্ফীতির চাপ বাড়াতে পারে: আইসিএবি|‘বড় দল’ হওয়ার পথে শৃঙ্খলা সংকটে জামায়াত, বাতিল দুই জেলা কমিটি|ফ্যামিলি কার্ডে জালিয়াতি ঠেকাতে এআই ব্যবহারের পরিকল্পনা সরকারের|রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির জেল আপিল|যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের জমকালো উদ্বোধন, মঞ্চ মাতালেন কেটি পেরি-লিসা; ছিলেন না ট্রাম্প|ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলার ছাড়তে রাজি ট্রাম্প|জামাল ভূঁইয়ার সঙ্গে স্টেডিয়ামে খেলা দেখার সুযোগ দিচ্ছে নগদ|ঢাকাসহ ১১ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত|বাবার স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী|কেন ব্যতিক্রমী ২০২৬ বিশ্বকাপ, যে পাঁচ কারণে ইতিহাস গড়ছে এবারের আসর|হরমুজ প্রণালি বন্ধের ঘোষণায় কাঁপছে বিশ্ব জ্বালানি বাজার, তেলের দাম লাফিয়ে বাড়ছে|আসন্ন বাজেটে সব ধরনের সিগারেটের দাম বাড়ছে, নিকোটিন পাউচে ৩৫০ শতাংশ শুল্কের প্রস্তাব|নিজের বিরুদ্ধে ‘বিষোদগার’ নিয়ে মুখ খুললেন মাহফুজ আলম|কেমন বাজেট পাচ্ছে বাংলাদেশ?|রাইড থেকে হোটেল বুকিং — 'সুপার অ্যাপ' হওয়ার পথে উবার, আসছে দুটি নতুন সুবিধা
প্রযুক্তি

ফেসবুক-মেসেঞ্জারে হঠাৎ বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা

Sub Editor

১৩ জুন ২০২৬, ০৮:২৫
ফেসবুক-মেসেঞ্জারে হঠাৎ বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও বার্তা আদান-প্রদানের প্ল্যাটফর্ম মেসেঞ্জারে শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করে সেবা বিভ্রাট দেখা দেয়। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও ব্যবহারকারীরা এ সময় প্ল্যাটফর্ম দুটিতে প্রবেশ ও ব্যবহার করতে গিয়ে সমস্যার মুখে পড়েন।


সেবা বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘ইজডাউন’-এর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ফেসবুকের সেবা সংক্রান্ত পাঁচ হাজার ৭০০টির বেশি অভিযোগ জমা পড়েছে। শুক্রবার বিকেলের দিকে প্রতিষ্ঠানটি জানায়, ফেসবুকের সেবায় উল্লেখযোগ্য ত্রুটি শনাক্ত হয়েছে।


ব্যবহারকারীদের অভিযোগ, অনেক ক্ষেত্রে ফেসবুকের নিউজফিড লোড হচ্ছিল না, মেসেঞ্জারে বার্তা পাঠাতে দেরি হচ্ছিল এবং অ্যাপে প্রবেশ করতেও জটিলতা দেখা দেয়। যুক্তরাষ্ট্র, ফিলিপাইনসহ বিভিন্ন দেশ থেকে সবচেয়ে বেশি অভিযোগ পাওয়া গেছে।


বাংলাদেশেও একই ধরনের সমস্যার কথা জানিয়েছেন অনেক ব্যবহারকারী। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার পর থেকে ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহারে বিঘ্ন ঘটার অভিজ্ঞতা তারা সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপ ও অন্যান্য প্ল্যাটফর্মে তুলে ধরেন।


তবে কী কারণে এই হঠাৎ বিভ্রাট, কতক্ষণ ধরে সমস্যাটি স্থায়ী হয়েছে কিংবা কখন পুরোপুরি স্বাভাবিক হবে—এ বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।


ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এ বিষয়ে প্রতিবেদন লেখা পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।


বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের দৈনন্দিন যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুক ও মেসেঞ্জার। ফলে সাময়িক এই সেবা বিপর্যয়ও ব্যবহারকারীদের মধ্যে ভোগান্তির পাশাপাশি উদ্বেগ সৃষ্টি করেছে।

কিন্ডল ব্যবহার করেন? এক ক্লিকেই মিলতে পারে হাজারো ফ্রি বই

কিন্ডল ব্যবহার করেন? এক ক্লিকেই মিলতে পারে হাজারো ফ্রি বই

একসময় বই খুঁজতে পাঠকদের ভরসা ছিল লাইব্রেরির দীর্ঘ তাক আর বইভর্তি আলমারি। প্রযুক্তির অগ্রগতিতে সেই চিত্র বদলে গেছে অনেকটাই। এখন একটি ছোট্ট ই-রিডারেই সংরক্ষণ করা যায় হাজার হাজার বই। আর এ কারণেই...

উন্নত এআই মডেলে সীমিত প্রবেশাধিকার, বিতর্কে মার্কিন সিদ্ধান্ত

উন্নত এআই মডেলে সীমিত প্রবেশাধিকার, বিতর্কে মার্কিন সিদ্ধান্ত

উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি প্রশাসনিক নির্দেশনা। এ নির্দেশনার ফলে এআই গবেষণা প্রতিষ্ঠান Anthropic তাদের সর্বাধুনিক দুটি মডেল...

স্বয়ংক্রিয় ব্যাকআপ কেন জরুরি, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের যা জানা প্রয়োজন

স্বয়ংক্রিয় ব্যাকআপ কেন জরুরি, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের যা জানা প্রয়োজন

স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, ব্যক্তিগত তথ্য, ছবি, নথি ও প্রয়োজনীয় নানা ডেটার ভাণ্ডার। তাই ডিভাইসের নিরাপত্তা ও তথ্য সুরক্ষা নিশ্চিত করা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।...

ফেসবুক-মেসেঞ্জারে হঠাৎ বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা

ফেসবুক-মেসেঞ্জারে হঠাৎ বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও বার্তা আদান-প্রদানের প্ল্যাটফর্ম মেসেঞ্জারে শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করে সেবা বিভ্রাট দেখা দেয়। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও ব্যবহারকারীরা এ সময়...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক