শীর্ষ সংবাদ
চট্টগ্রাম মহানগর কমিটি নিয়ে বিরোধ, এনসিপির ২২ নেতার পদত্যাগ|চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের সূচি|'কাঁটা লাগা'র শেফালী কি সত্যিই ইনজেকশনে মারা গেছেন? অবশেষে মুখ খুললেন স্বামী পরাগ|গাজীপুরের আলোচিত পাঁচ খুন: পদ্মা নদী থেকে উদ্ধার ফোরকানের মরদেহ|পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করলো বিজেপি|লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু|ইরান যুদ্ধ থেকে বেরোতে কি চীনের সহায়তা চাইছেন ট্রাম্প?|হামের চিকিৎসায় বিপর্যস্ত পরিবার, ঋণ ও আয়হীনতায় বাড়ছে দুর্ভোগ|হান্টা ভাইরাস কী, কীভাবে ছড়ায় এবং কীভাবে নিরাপদ থাকবেন|ইস্টার্ন ব্যাংকে নারীদের জন্য বিশেষ ঋণসুবিধা, বাড়ি কিনতে মিলবে ৪ কোটি টাকা পর্যন্ত|ইরান যুদ্ধবিরতির পর গাজায় হামলা বাড়িয়েছে ইসরায়েল, হামাস পুনর্গঠনের দাবি তেল আবিবের|বিশ্বকাপে এবার ১৪ মুসলিম দেশের অংশগ্রহণ|স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা সংস্কারে তুলনামূলক চিত্র তৈরির নির্দেশ|ছয় দশকের অপেক্ষার অবসান, অনুমোদন পেল ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প|দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সোলার প্ল্যান্ট স্থাপনের ঘোষণা|ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ|দুই দিনে সাড়ে ৬ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক, বাড়ছে রেমিট্যান্স প্রবাহ|উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফের গোলাগুলি, গুলিবিদ্ধ যুবক|অবশেষে ‘জানি না’ বলতে শিখছে এআই, কমতে পারে ভুল তথ্যের ঝুঁকি|ইরানে ‘গোপন হামলা’ চালায় সৌদি আরব, দাবি রয়টার্সের|টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তান-ইংল্যান্ডকে ছাড়িয়ে বাংলাদেশের দারুণ অগ্রগতি|ভোটার ডেটাবেজ সুরক্ষা ও পদ্মা ব্যারেজসহ একনেকে উঠছে ১৬ প্রকল্প|‘জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, তবে সেটা বঙ্গবন্ধুর পক্ষে’—কাদের সিদ্দিকী|বট ও ভুয়া আইডি ব্যবহার করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা: নেতানিয়াহু|বিয়ের দাওয়াত নিয়ে ড. ইউনূসের সঙ্গে দেখা করলেন সাদিক কায়েম|কষ্ট কমাতে স্পর্শের বিকল্প নেই, নিঃসঙ্গ জীবনে কীভাবে মিলবে মানসিক স্বস্তি|অন্তর্বর্তী সরকারের সময়ে এনবিআরে প্রকৃত সংস্কার হয়নি: অর্থমন্ত্রী|নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই|আর্জেন্টিনার বিশ্বকাপ প্রাথমিক দলে নেই দিবালা, চমক প্রেস্তিয়ান্নি|বিদ্যুতের দাম বাড়াতে পিডিবির নতুন কৌশল, চাপে পড়তে পারেন নিম্নমধ্যবিত্ত গ্রাহকেরা
বিনোদন

নিজের গাড়িচালকের ছেলেকে প্রার্থী করলেন থালাপতি বিজয়

Mishuk Howladar

৩০ মার্চ ২০২৬, ১৪:১৬
নিজের গাড়িচালকের ছেলেকে প্রার্থী করলেন থালাপতি বিজয়

অভিনয়কে বিদায় জানিয়ে রাজনীতির ময়দানে পা রেখেছেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়। গঠন করেছেন নিজের রাজনৈতিক দল ‘তামিলগা ভেট্টি কাজাগাম’। আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন। এ নির্বাচনে লড়বে বিজয়ের রাজনৈতিক দল। সম্প্রতি রাজ্যের ২৩৪ আসনে দলের প্রার্থী তালিকা ঘোষণা করলেন বিজয়। আর তাতে রাখলেন বড় চমক।



এমএলএ (বিধায়ক) প্রার্থী তালিকা ঘোষণার সময় বিজয় এক প্রার্থীর পরিচয় তুলে ধরেন, যিনি বিজয়ের দীর্ঘদিনের গাড়িচালক ও বর্তমান ব্যক্তিগত সহকারী রাজেন্দ্রনের ছেলে সাবরিনাথন। তাঁকে বিরুগাম্বাক্কাম আসন থেকে এমএলএ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রার্থী হিসেবে নিজের নাম শুনে মঞ্চেই কান্নায় ভেঙে পড়েন সাবরিনাথন। তিনি বিজয়ের পা ছুঁয়ে প্রণাম করেন, তাঁকে জড়িয়ে ধরেন। এই আবেগঘন মুহূর্তে সাবরিনাথনের অশ্রু মুছে দেন বিজয়। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা বাবা রাজেন্দ্রনকেও অশ্রুসিক্ত দেখা যায়। এই আবেগঘন মুহূর্ত উপস্থিত সমর্থকদের গভীরভাবে স্পর্শ করে।


সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। ভক্ত ও সাধারণ মানুষ বিজয়ের এই উদ্যোগের প্রশংসা করছেন। একজন সাধারণ গাড়িচালকের ছেলেকে রাজনীতির মূল ধারায় নিয়ে এসে বিজয় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে মনে করছেন অনেকে। রাজনীতিতে সাধারণ মানুষের প্রতিনিধিত্ব বাড়ানোর বার্তা দিতেই বিজয় এই পদক্ষেপ নিয়েছেন বলে মনে করা হচ্ছে।


বিজয়ের দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিজয়ের সঙ্গে রাজেন্দ্রন ৩০ বছরের বেশি সময় বিশ্বস্ততার সঙ্গে কাজ করছেন। তাঁর ছেলে সাবরিনাথন দীর্ঘদিন ধরে বিজয়ের ফ্যান ক্লাবের সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। গত বছর তাঁকে বিরুগাম্বাক্কাম নির্বাচনী এলাকার জেলা সম্পাদক হিসেবে নিযুক্ত করা হয়েছিল। তৃণমূল পর্যায়ে সাবরিনাথনের কাজের মূল্যায়ন করেই বিজয় তাঁকে এমএলএ প্রার্থী করেছেন।


‘পটাকা’র পর নতুন চমক নিয়ে ফিরছেন ফারিয়া, সঙ্গী ফুয়াদ

‘পটাকা’র পর নতুন চমক নিয়ে ফিরছেন ফারিয়া, সঙ্গী ফুয়াদ

দীর্ঘ বিরতির পর নতুন গান নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন অভিনেত্রী ও গায়িকা নুসরাত ফারিয়া। আসন্ন পবিত্র ঈদুল আজহায় প্রকাশ পেতে যাচ্ছে তাঁর নতুন একক গান ‘লোকে বলে’। ফোক-পপ ঘরানার এই গানে প্রথমবারের...

আজ রবীন্দ্র সরোবরে বসছে ‘রইদের গান’ আয়োজন

আজ রবীন্দ্র সরোবরে বসছে ‘রইদের গান’ আয়োজন

আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে নির্মাতা মেজবাউর রহমান সুমনের নতুন চলচ্চিত্র ‘রইদ’। মুক্তিকে সামনে রেখে ইতিমধ্যে ব্যস্ত সময় পার করছেন ছবির শিল্পী ও কলাকুশলীরা। প্রচারণার অংশ হিসেবে ট্রেলার ও তিনটি গান...

‘রকস্টার’ টিজারে মিথিলাকে ঘিরে নতুন রহস্য, বাড়ছে দর্শকের কৌতূহল

‘রকস্টার’ টিজারে মিথিলাকে ঘিরে নতুন রহস্য, বাড়ছে দর্শকের কৌতূহল

ঢাকাই চলচ্চিত্রের তারকা শাকিব খানের আসন্ন ঈদের সিনেমা ‘রকস্টার’-এর দ্বিতীয় টিজার প্রকাশের পর তা নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। তবে এবার টিজারের বড় একটি অংশজুড়ে আলোচনায় উঠে এসেছেন তানজিয়া জামান মিথিলা।...

হাসপাতালে ভর্তি নন অমিতাভ, রাতভর গুজবের পর ভক্তদের আশ্বস্ত করলেন ‘শাহেনশাহ’

হাসপাতালে ভর্তি নন অমিতাভ, রাতভর গুজবের পর ভক্তদের আশ্বস্ত করলেন ‘শাহেনশাহ’

বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চনকে ঘিরে ভক্তদের আগ্রহের যেন শেষ নেই। বয়স ৮৩ পেরোলেও তাঁর প্রতিটি উপস্থিতি, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট কিংবা স্বাস্থ্যসংক্রান্ত সামান্য খবরও দ্রুত আলোচনার...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক