শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
বিনোদন

দুর্যোগের মধ্যে এইচএসসি পরীক্ষা: শিক্ষার্থীদের পাশে চমক, সিদ্ধান্তের মানবিকতা নিয়ে প্রশ্ন

Sub Editor

১৫ জুলাই ২০২৬, ১০:২০
দুর্যোগের মধ্যে এইচএসসি পরীক্ষা: শিক্ষার্থীদের পাশে চমক, সিদ্ধান্তের মানবিকতা নিয়ে প্রশ্ন

ঢাক ১৫জুলাই: দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে ঘিরে চলমান বিতর্কের মধ্যে শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেছেন ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। একই সঙ্গে এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের মানবিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে চমক লেখেন, “দেশের মানুষ বন্যার সঙ্গে যুদ্ধ করছে, এই মুহূর্তে পরীক্ষা নেওয়াটা কি আসলেই মানবিক! আমি বুঝি না, চেয়ারে বসলেই মানুষের বুদ্ধি, বিবেক, মানবিকতা কি লোপ পায়?”
স্ট্যাটাসটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই দুর্যোগের মধ্যে পরীক্ষায় অংশ নিতে হওয়া শিক্ষার্থীদের দুর্ভোগের কথা তুলে ধরে অভিনেত্রীর বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
এর আগে একই ইস্যুতে শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নেন সংগীতশিল্পী তাসরিফ খান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, “এইচএসসি বোর্ড পরীক্ষা এমনিতেই একজন শিক্ষার্থীর জীবনের সবচেয়ে চাপের পরীক্ষাগুলোর একটি। সেখানে বৈরী আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থীদের আরও বেশি ভোগান্তিতে ফেলেছে।”
তিনি আরও বলেন, “একটা বা দুইটা পরীক্ষার দিন পিছিয়ে দিলে কী এমন ক্ষতি হয়ে যেত? যারা ভিজে ভিজে, রাস্তায় জমে থাকা দূষিত পানি মাড়িয়ে পরীক্ষা দিতে গেছে, তাদের কষ্ট আর মানসিক চাপ বোঝেন?”
এদিকে একই দাবিতে মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও ঢাকা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন এবং বিকেলে জাতীয় সংসদ ভবনের উদ্দেশে বিক্ষোভ মিছিল করেন।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিতর্কের পাশাপাশি শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়টি এখন জনমতেও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।


'সুর-মুকুর'-এর আয়োজনে নজরুলের বর্ষার গানে গানে রশিদুন্ নবী'র সংবর্ধনা

'সুর-মুকুর'-এর আয়োজনে নজরুলের বর্ষার গানে গানে রশিদুন্ নবী'র সংবর্ধনা

নবী হোসেন লাদেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধিবিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও সংগীতজ্ঞ প্রফেসর ড. রশিদুন্ নবী ‘বাংলা একাডেমি নজরুল পুরস্কার-২০২৬’ লাভ করায় তাঁকে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে গত ১৭ আগস্ট...

‘দাগি’র সাফল্যের পর নতুন সিনেমা ‘খলনায়ক’ ও নতুন পেশায় তমা মির্জা

‘দাগি’র সাফল্যের পর নতুন সিনেমা ‘খলনায়ক’ ও নতুন পেশায় তমা মির্জা

বিনোদন ডেস্ক: সর্বশেষ মুক্তি পাওয়া ‘দাগি’ চলচ্চিত্রে দারুণ প্রশংসার পর নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন ঢালিউড অভিনেত্রী তমা মির্জা। চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিচালক ভিকি জাহেদের সঙ্গে চুক্তি...

সফল দাম্পত্যের চাবিকাঠি প্রেম নাকি বোঝাপড়া? ভিকি কৌশলের বার্তা

সফল দাম্পত্যের চাবিকাঠি প্রেম নাকি বোঝাপড়া? ভিকি কৌশলের বার্তা

বিনোদন ডেস্ক: প্রেমের বিয়ে হোক কিংবা পরিবারের পছন্দে আয়োজন—দাম্পত্য জীবনের আসল সাফল্য নির্ভর করে দুই মানুষের পারস্পরিক বোঝাপড়া ও মানসিক বন্ধনের ওপর। বিয়ের মাধ্যম যাই হোক না কেন, সম্পর্ক দীর্ঘস্থায়ী...

বিয়ের খবর বিভ্রান্তিকর ও ভিত্তিহীন, কড়া বার্তা দিয়ে স্পষ্ট করলেন পূজা চেরি

বিয়ের খবর বিভ্রান্তিকর ও ভিত্তিহীন, কড়া বার্তা দিয়ে স্পষ্ট করলেন পূজা চেরি

বিনোদন ডেস্ক: দেশের এক ব্যবসায়ীকে গোপনে বিয়ে করেছেন—এমন ছড়িয়ে পড়া খবর ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। সোমবার রাত সাড়ে ১১টার...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক