শীর্ষ সংবাদ
চট্টগ্রাম মহানগর কমিটি নিয়ে বিরোধ, এনসিপির ২২ নেতার পদত্যাগ|চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের সূচি|'কাঁটা লাগা'র শেফালী কি সত্যিই ইনজেকশনে মারা গেছেন? অবশেষে মুখ খুললেন স্বামী পরাগ|গাজীপুরের আলোচিত পাঁচ খুন: পদ্মা নদী থেকে উদ্ধার ফোরকানের মরদেহ|পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করলো বিজেপি|লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু|ইরান যুদ্ধ থেকে বেরোতে কি চীনের সহায়তা চাইছেন ট্রাম্প?|হামের চিকিৎসায় বিপর্যস্ত পরিবার, ঋণ ও আয়হীনতায় বাড়ছে দুর্ভোগ|হান্টা ভাইরাস কী, কীভাবে ছড়ায় এবং কীভাবে নিরাপদ থাকবেন|ইস্টার্ন ব্যাংকে নারীদের জন্য বিশেষ ঋণসুবিধা, বাড়ি কিনতে মিলবে ৪ কোটি টাকা পর্যন্ত|ইরান যুদ্ধবিরতির পর গাজায় হামলা বাড়িয়েছে ইসরায়েল, হামাস পুনর্গঠনের দাবি তেল আবিবের|বিশ্বকাপে এবার ১৪ মুসলিম দেশের অংশগ্রহণ|স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা সংস্কারে তুলনামূলক চিত্র তৈরির নির্দেশ|ছয় দশকের অপেক্ষার অবসান, অনুমোদন পেল ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প|দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সোলার প্ল্যান্ট স্থাপনের ঘোষণা|ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ|দুই দিনে সাড়ে ৬ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক, বাড়ছে রেমিট্যান্স প্রবাহ|উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফের গোলাগুলি, গুলিবিদ্ধ যুবক|অবশেষে ‘জানি না’ বলতে শিখছে এআই, কমতে পারে ভুল তথ্যের ঝুঁকি|ইরানে ‘গোপন হামলা’ চালায় সৌদি আরব, দাবি রয়টার্সের|টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তান-ইংল্যান্ডকে ছাড়িয়ে বাংলাদেশের দারুণ অগ্রগতি|ভোটার ডেটাবেজ সুরক্ষা ও পদ্মা ব্যারেজসহ একনেকে উঠছে ১৬ প্রকল্প|‘জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, তবে সেটা বঙ্গবন্ধুর পক্ষে’—কাদের সিদ্দিকী|বট ও ভুয়া আইডি ব্যবহার করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা: নেতানিয়াহু|বিয়ের দাওয়াত নিয়ে ড. ইউনূসের সঙ্গে দেখা করলেন সাদিক কায়েম|কষ্ট কমাতে স্পর্শের বিকল্প নেই, নিঃসঙ্গ জীবনে কীভাবে মিলবে মানসিক স্বস্তি|অন্তর্বর্তী সরকারের সময়ে এনবিআরে প্রকৃত সংস্কার হয়নি: অর্থমন্ত্রী|নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই|আর্জেন্টিনার বিশ্বকাপ প্রাথমিক দলে নেই দিবালা, চমক প্রেস্তিয়ান্নি|বিদ্যুতের দাম বাড়াতে পিডিবির নতুন কৌশল, চাপে পড়তে পারেন নিম্নমধ্যবিত্ত গ্রাহকেরা
রাজনীতি

দলের প্রতি আনুগত্যের ভিত্তিতে সংরক্ষিত নারী আসনে প্রার্থী বাছাই করা হবে: রিজভী

Mishuk Howladar

১১ এপ্রিল ২০২৬, ১০:০৮
দলের প্রতি আনুগত্যের ভিত্তিতে সংরক্ষিত নারী আসনে প্রার্থী বাছাই করা হবে: রিজভী

গত প্রায় দেড় দশকের আন্দোলন-সংগ্রাম, গ্রেপ্তার, নির্যাতন ও নিপীড়নের অভিজ্ঞতা বিবেচনায় নিয়েই ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে প্রার্থী বাছাই করা হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একইসঙ্গে যোগ্যতা, ত্যাগ ও দলের প্রতি আনুগত্যের ভিত্তিতে মূল্যায়ন করা হবে বলেও জানান তিনি।


শনিবার (১১ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয় দিনের মতো ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম বিক্রিকালে এসব কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, দলীর আদর্শে বিশ্বাসী যে কেউ মনোনয়নপত্র গ্রহণ করতে পারবেন। মনোনয়ন না পেয়ে বিশৃঙ্খলা সৃষ্টির কোনো অবকাশ নেই। গণতান্ত্রিক রীতি অনুযায়ী বিএনপি যেভাবে প্রার্থী বাছাই করে, ঠিক একইভাবে এবারও তা করা হচ্ছে।

এদিকে এখন পর্যন্ত প্রায় ১৫০টি মনোনয়নপত্র জমা পড়েছে। প্রথম দিনেই বিক্রি হয়েছে পাঁচ শতাধিক ফরম। মনোনয়ন ফরম বিক্রি চলবে আগামীকাল পর্যন্ত আর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ২১ এপ্রিল।

আগামী ১২ মে ভোটের দিন রেখে ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। গত বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তফসিল ঘোষণা করেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।


ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল করা যাবে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেয়া হবে ৩০ এপ্রিল। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।


বাংলাদেশে মন্ত্রীত্ব ‘সোনার পাথরের বাটি’: নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলাদেশে মন্ত্রীত্ব ‘সোনার পাথরের বাটি’: নাসীরুদ্দীন পাটওয়ারী

ক্ষমতাসীনদের অবৈধ সম্পদ অর্জন ও বিলাসবহুল জীবনযাপন নিয়ে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁর ভাষায়, বাংলাদেশে মন্ত্রীত্ব যেন ‘সোনার পাথরের বাটি’র মতো—যেখানে...

আওয়ামী লীগ সরকারের মতো পুলিশকে দলদাসে পরিণত করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ

আওয়ামী লীগ সরকারের মতো পুলিশকে দলদাসে পরিণত করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, বর্তমান বিএনপি সরকার পুলিশকে আগের বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের মতোই দলীয় নিয়ন্ত্রণে আনতে...

জাতীয় সরকার প্রশ্নে বিএনপিকে ঘিরে শরিকদের অসন্তোষ

জাতীয় সরকার প্রশ্নে বিএনপিকে ঘিরে শরিকদের অসন্তোষ

জাতীয় সরকার গঠন নিয়ে দেওয়া প্রতিশ্রুতি ঘিরে ক্ষমতাসীন বিএনপির প্রতি তাদের যুগপৎ আন্দোলনের শরিকদের মধ্যে ক্রমেই অসন্তোষ বাড়ছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ঘাটতির অভিযোগ তুলে শরিক নেতারা...

ব্যাংক খাতে হস্তক্ষেপে আর্থিক শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হচ্ছে: মিয়া গোলাম পরওয়ার

ব্যাংক খাতে হস্তক্ষেপে আর্থিক শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হচ্ছে: মিয়া গোলাম পরওয়ার

দেশের ব্যাংকিং খাতে সরকারের হস্তক্ষেপের সমালোচনা করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, কয়েকটি ব্যাংকে নিজস্ব লোক নিয়োগের মাধ্যমে আর্থিক শৃঙ্খলা নষ্ট করা হচ্ছে। এর ফলে...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক