শীর্ষ সংবাদ
বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের ১১ প্রতিষ্ঠানের|‘শেখ হাসিনা যে পথে গেছেন, তারেক রহমানও সেই পথে যাবেন’—ময়মনসিংহে মামুনুল হক|বজ্রপাতের মৃত্যু ফাঁদে বাংলাদেশ, ১২ বছরে প্রাণ হারিয়েছেন প্রায় ৪ হাজার মানুষ|মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন ফুটবলারের স্ত্রী|রুপার দাম বাড়াল বাজুস, ২২ ক্যারেটের ভরি ৪ হাজার ৬৬৬ টাকা|‘ছাত্রদলের কাজ ওসিকে ফুল দেওয়া নয়, শিক্ষার্থীদের অধিকার আদায় করা’|রক্ষণাবেক্ষণ কাজের জন্য দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না|ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ২৩৫, আহত দেড় হাজারের বেশি|চীনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শুরু প্রধানমন্ত্রীর|আশুরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের শিক্ষা দেয়: চরমোনাই পীর|বাজারে স্থিতিশীলতা থাকলেও কমেনি দাম, ভোগান্তিতে মধ্যবিত্ত|২০২৫ সালের জন্য ১৬ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইসলামী ইন্স্যুরেন্স|বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদারে আগ্রহ দুই পক্ষের|আইসিএপিপির স্থায়ী কমিটির সভায় যোগ দিতে মঙ্গোলিয়া যাচ্ছেন বিএনপির প্রতিনিধিরা|ব্রাজিলের জয়ে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন|৩৯ সেকেন্ডের ব্যবধানে দুই ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা|ফ্রান্সে ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবদাহ, সাঁতার কাটতে গিয়ে ৪০ জনের মৃত্যু|বাংলা কিউআর চালু ১ জুলাই, ডিজিটাল লেনদেনে নতুন যুগের প্রত্যাশা|রামিসার মায়ের চিকিৎসায় সহায়তার উদ্যোগ নিলেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম|ঢাকার বাতাস আজ সহনীয়, দূষিত শহরের তালিকায় ১৪তম অবস্থান|তৃণমূল থেকে মমতার ‘অপসারণ’, বিদ্রোহীদের নতুন কমিটি ঘোষণা|আদিবাসীদের আয়কর অব্যাহতি বহাল রাখার দাবি চার সংসদ সদস্যের|ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল|অবশেষে হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’|ছয় বিশ্বকাপে মেসির ১৮ গোলের অনন্য গল্প|যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় নতুন রোডম্যাপ, ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির লক্ষ্য|৮৮ হাজার কোটি টাকার ঘাটতি সত্ত্বেও রেকর্ড রাজস্ব আদায়ের পথে এনবিআর|সাইফুল্লাহ বারী হত্যাকাণ্ড বর্বর ও মানবতাবিরোধী: গোলাম পরওয়ার|আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান|গাজায় ইসরাইলি হামলায় আল জাজিরার ক্যামেরাপারসনসহ নিহত ৬
রাজনীতি

জুলাই সনদ বাস্তবায়নে সমঝোতার আহ্বান স্পিকারের

Sub Editor

৩ জুলাই ২০২৬, ০৬:৩০
জুলাই সনদ বাস্তবায়নে সমঝোতার আহ্বান স্পিকারের

জুলাই সনদ বাস্তবায়নকে ঘিরে সরকার ও বিরোধী দলের মধ্যে বিদ্যমান মতপার্থক্য আলোচনার মাধ্যমে সংসদে সমাধানের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি মানবাধিকার আইনকে আরও উদার ও শক্তিশালী করার পরামর্শ দিয়েছেন।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সদস্যদের শপথের দিন জামায়াতে ইসলামী ও এনসিপির নেতৃত্বাধীন বিরোধী জোট জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়। তবে সরকারি দল বিএনপি, তাদের সমমনা রাজনৈতিক দল এবং স্বতন্ত্র সংসদ সদস্যরা প্রচলিত আইন ও সাংবিধানিক বিধান অনুসরণ করে এ ধরনের কোনো শপথে অংশ নেননি।


সংসদের প্রথম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ উত্থাপন করা হয়। বিরোধী দলের দাবি অনুযায়ী সংস্কার পরিষদ গঠনের পরিবর্তে একটি বিশেষ কমিটি গঠন করা হলে তারা প্রতিবাদস্বরূপ অধিবেশন থেকে ওয়াকআউট করে।


এদিকে বিরোধিতার মধ্যেই মানবাধিকার, সুপ্রিম কোর্ট সচিবালয় এবং বিচারক নিয়োগ রহিতকরণ বিল পাস হয়। একই সঙ্গে গুমবিষয়ক অধ্যাদেশ বাতিল করা হয়।


স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মনে করেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে আগামী সংসদ অধিবেশনও উত্তপ্ত হতে পারে। তাঁর মতে, সরকার ও বিরোধী দল উভয়েই সনদের বাস্তবায়ন চাইলেও উচ্চকক্ষ, মানবাধিকার এবং বিচার বিভাগের বিভিন্ন বিষয়ে মতবিরোধ রয়েছে।


তিনি বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আইনের মাধ্যমে করতে হবে। সংবিধানে সংশোধনী আনতে হবে, যা কেবল জাতীয় সংসদের মাধ্যমেই সম্ভব। এ বিষয়ে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে বোঝাপড়া হলে ভালো। জুলাই সনদে যতটুকু ছাড় দেওয়া যায়, ক্ষমতাসীন দলের তা দেওয়া উচিত। একইভাবে বিরোধী দলকেও বুঝতে হবে, সংখ্যাগরিষ্ঠতার কারণে সরকার যেন নির্বিঘ্নে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে।”


বিচার বিভাগের স্বাধীনতা, গুম এবং মানবাধিকার আইন সংস্কারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন স্পিকার। তিনি বলেন, কোনো রাজনৈতিক দলই স্থায়ীভাবে সরকার বা বিরোধী দলে থাকে না। তাই মানবাধিকার সুরক্ষার বিষয়ে বর্তমান সরকারকে দূরদর্শী হতে হবে।


স্পিকারের ভাষায়, “এমন একটি মানবাধিকার আইন প্রণয়ন করতে হবে, যা অতীতের তুলনায় আরও উন্নত ও কার্যকর হবে। আজ যারা সরকারে আছে, ভবিষ্যতে তারা বিরোধী দলেও যেতে পারে। তাই মানবাধিকার সুরক্ষার বিষয়টি সবার স্বার্থের সঙ্গে জড়িত।”


জুলাই সনদকে কেন্দ্র করে চলমান রাজনৈতিক বিরোধের সুযোগে কোনো অস্থিতিশীলতা বা ষড়যন্ত্র যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়েও সতর্ক করেছেন তিনি। তাঁর মতে, দেশের গণতান্ত্রিক ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সরকার ও বিরোধী দলের মধ্যে সুসম্পর্ক ও পারস্পরিক আস্থা জরুরি।


হাফিজ উদ্দিন আহমদ বলেন, “জাতীয় স্বার্থে ঐকমত্যের কোনো বিকল্প নেই। সরকার ও বিরোধী দলের সমঝোতার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব হলে দেশের মানুষ উপকৃত হবে এবং রাজনৈতিক স্থিতিশীলতা আরও সুদৃঢ় হবে।”

জুলাই সনদ বাস্তবায়নে সমঝোতার আহ্বান স্পিকারের

জুলাই সনদ বাস্তবায়নে সমঝোতার আহ্বান স্পিকারের

জুলাই সনদ বাস্তবায়নকে ঘিরে সরকার ও বিরোধী দলের মধ্যে বিদ্যমান মতপার্থক্য আলোচনার মাধ্যমে সংসদে সমাধানের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি মানবাধিকার আইনকে আরও...

৪ জুলাইয়ের গণমিছিল সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান

৪ জুলাইয়ের গণমিছিল সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে ১১ দলীয় ঐক্য। একই সঙ্গে আগামী ৪ জুলাই সারা দেশে অনুষ্ঠিতব্য গণমিছিল সফল করারও...

ব্যয় সংকোচনে বাজেট–পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় প্রায় ৫০ লাখ টাকা

ব্যয় সংকোচনে বাজেট–পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় প্রায় ৫০ লাখ টাকা

ব্যয় সংকোচন নীতির অংশ হিসেবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট–পরবর্তী নৈশভোজ বাতিল করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।প্রধানমন্ত্রীর...

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা এনসিপির

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা এনসিপির

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শিরোনামের এ কর্মসূচিতে আলোচনা...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক