শীর্ষ সংবাদ
হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু|অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে: ডা. জাহেদ|পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ, প্রস্তাবিত ব্যয় সাড়ে ৩৪ হাজার কোটি টাকা|ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের ভুল ব্যবস্থাপনায় হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে: স্বাস্থ্যমন্ত্রী|সাউথ এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ভারতে গেল যুবারা|সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোট ১২ মে|ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আলোচনা প্রধানমন্ত্রীর|দেশে পৌঁছেছে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী মামুনের মরদেহ|যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী|জরুরি ভিত্তিতে এক লাখ টন ডিজেল ও দুই কার্গো এলএনজি কিনছে সরকার|ইরানে যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস|হামের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: স্বাস্থ্যমন্ত্রী|জ্বালানি সংকটে আগামীতে দ্রব্যমূল্যের ওপর প্রভাব পড়বে : অর্থমন্ত্রী|নববর্ষে শোভাযাত্রা হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে: সংস্কৃতিমন্ত্রী|মধ্যপ্রাচ্যে যুদ্ধে এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী|নিখোঁজ পাইলটের সন্ধানে ইরানে প্রবেশ করল মার্কিন বিশেষ বাহিনী|চট্টগ্রাম বন্দরে এলসিএল কার্গোর জট কমাতে দুই শীর্ষ সংগঠনকে চিঠি|আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি সংশোধন সরকারের বিবেচনাধীন: জ্বালানিমন্ত্রী|ঢাকায় বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের|কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে ডিসিদের প্রতি জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশ|প্রধানমন্ত্রীর কাছে দুর্গাপূজার ছুটি কমপক্ষে ৩ দিন করার দাবি|বোমা মেরে ইরানকে ‘প্রস্তর যুগে’ ফেরানোর হুমকি ট্রাম্পের|জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলোচনা ৫ এপ্রিল|সংসদ অধিবেশন থেকে ফের ওয়াকআউট জামায়াত-এনসিপির|রোববার থেকে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু: স্বাস্থ্যমন্ত্রী|জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে বাংলাদেশ|আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি নিহত|সব শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস|দেশের ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ|চুয়াডাঙ্গায় জ্বালানি কার্ড সংগ্রহে দীর্ঘ লাইন, স্ট্রোকে একজনের মৃত্যু
রাজনীতি

চার দিনের কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় জোট

Mishuk Howladar

৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৬
চার দিনের কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় জোট

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট। মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর মগবাজারে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে তিনি বলেন, সরকার জনগণের ম্যান্ডেটকে উপেক্ষা করছে এবং তা উপহাসে পরিণত করেছে। তিনি বলেন, সংস্কার প্রশ্নে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐকমত্য তৈরি হয়েছিল, তা এখন নষ্ট হয়ে যাচ্ছে। 

তিনি আরও বলেন, বর্তমান সরকার জন-আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে একদলীয় শাসনের দিকে এগিয়ে যাচ্ছে এবং সরকারের সমালোচনা করলে গ্রেপ্তারের মতো কর্মকাণ্ড ঘটছে, যা গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক।

মাওলানা মামুনুল হক আরও বলেন, ১১ দলীয় জোট যেকোনো মূল্যে ‘নব্য ফ্যাসিবাদ’ প্রতিহত করবে এবং গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন জোরদার করবে। 

এসময় তিনি চার দিনের কর্মসূচি ঘোষণা করে জানান, আগামী ৯ এপ্রিল বিকেল থেকে গণভোটের রায়ের পক্ষে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হবে। এরপর ১১ এপ্রিল সারা দেশের উপজেলা ও থানায় বিক্ষোভ মিছিল, ১২ এপ্রিল জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল এবং ১৩ এপ্রিল ঢাকায় একটি জাতীয় সেমিনার আয়োজন করা হবে।

এদিকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকারের আচরণই বিরোধী দলগুলোকে রাজপথের আন্দোলনের দিকে ঠেলে দিচ্ছে। পাশাপাশি তিনি বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)ভূমিকা নিয়ে জাতি হতবাক ও বিস্মিত।


জামায়াতকর্মী সাওদা সুমি মুক্ত

জামায়াতকর্মী সাওদা সুমি মুক্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী বিবি সাওদা (৩৭) ওরফে সাওদা সুমিকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) তিনি ভোলার আদালত থেকে জামিন পান। সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি জানিয়েছেন জামায়াতে...

অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্যখাতে আরও অবনতি হয়েছে: রিজভী

অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্যখাতে আরও অবনতি হয়েছে: রিজভী

বিগত ১৫ বছর স্বাস্থ্যখাত নিয়ে কোনো গুরুত্ব দেওয়া হয়নি। এছাড়াও অন্তর্বর্তী সরকারের সময়েও গাফিলতির কারণে এ খাতে অবনতি হয়েছে বলে মন্তব্য করেছেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম...

চার দিনের কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় জোট

চার দিনের কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় জোট

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট। মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর মগবাজারে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা...

চেয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সরকারের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে: হাসনাত আবদুল্লাহ

চেয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সরকারের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে: হাসনাত আবদুল্লাহ

সিজন ও চেয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সরকারের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।সোমবার (৬ এপ্রিল)...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক