শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
প্রযুক্তি

অ্যাপলকে চ্যালেঞ্জ জানিয়ে ডেলের নতুন সাশ্রয়ী ল্যাপটপ

Sub Editor

৬ জুন ২০২৬, ০৭:২১
অ্যাপলকে চ্যালেঞ্জ জানিয়ে ডেলের নতুন সাশ্রয়ী ল্যাপটপ


প্রিমিয়াম ডিজাইনের সাশ্রয়ী ল্যাপটপ বাজারে এনেছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ডেল। নতুন এই মডেলের নাম ‘ডেল এক্সপিএস ১৩’। প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, অ্যাপলের জনপ্রিয় ম্যাকবুক নিও সিরিজের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামতেই নতুন ডিভাইসটি উন্মোচন করেছে কোম্পানিটি।


গত রোববার আনুষ্ঠানিকভাবে নতুন ল্যাপটপটির ঘোষণা দেয় ডেল। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, তুলনামূলক কম দামে প্রিমিয়াম অভিজ্ঞতা দিতে চায় কোম্পানিটি।


ডেলের ভাষ্য অনুযায়ী, শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের লক্ষ্য করেই নতুন এই ল্যাপটপ বাজারে আনা হয়েছে। বর্তমানে বিশ্বজুড়ে হালকা, বহনযোগ্য এবং শক্তিশালী ল্যাপটপের চাহিদা দ্রুত বাড়ছে। বিশেষ করে তরুণ ব্যবহারকারীদের মধ্যে এ ধরনের ডিভাইসের জনপ্রিয়তা বেশি। সেই বাজার ধরতেই নতুন কৌশল নিয়েছে ডেল।


নতুন ডেল এক্সপিএস ১৩ ল্যাপটপটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৯৯ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৮৫ হাজার টাকার কিছু বেশি। তবে ১৬ বছর বা তার বেশি বয়সী শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থাও রেখেছে কোম্পানিটি। শিক্ষার্থীরা ল্যাপটপটি ১০০ ডলার কম মূল্যে কিনতে পারবেন।


অন্যদিকে চলতি বছরের মার্চে অ্যাপল তাদের সাশ্রয়ী ম্যাকবুক নিও বাজারে আনে। ডিভাইসটির প্রাথমিক মূল্য ধরা হয় ৫৯৯ ডলার। কম দামের উইন্ডোজ ল্যাপটপ এবং গুগলের ক্রোমবুকের বাজারে প্রতিযোগিতা বাড়াতেই অ্যাপল এই উদ্যোগ নেয় বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, কম দামের ম্যাকবুক বাজারে আসার পর অ্যাপলের দ্বিতীয় প্রান্তিকের মুনাফাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।


বিশেষজ্ঞদের মতে, ল্যাপটপ বাজারে বড় ব্র্যান্ডগুলোর এ প্রতিযোগিতা শেষ পর্যন্ত সাধারণ ব্যবহারকারী ও শিক্ষার্থীদের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে। কারণ প্রতিযোগিতা বাড়লে কম দামে উন্নত প্রযুক্তির ডিভাইস পাওয়ার সুযোগ তৈরি হয়।


ডেলের এক্সপিএস সিরিজ দীর্ঘদিন ধরেই প্রিমিয়াম নকশা ও শক্তিশালী নির্মাণমানের জন্য পরিচিত। তবে এতদিন এই সিরিজের ল্যাপটপের দাম তুলনামূলক বেশি ছিল। নতুন মডেলের মাধ্যমে সেই অবস্থান থেকে কিছুটা সরে এসেছে প্রতিষ্ঠানটি।


ডেলের দাবি, নতুন এক্সপিএস ১৩ দিয়ে অ্যাসাইনমেন্ট তৈরি, প্রেজেন্টেশন প্রস্তুত, কোডিং এবং হালকা ভিডিও সম্পাদনার মতো কাজ সহজেই করা যাবে।


বাজার বিশ্লেষকদের মতে, অনেক শিক্ষার্থী ও তরুণ পেশাজীবী এখনও ম্যাক ওএসের তুলনায় উইন্ডোজ ব্যবহারে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। কারণ উইন্ডোজভিত্তিক সফটওয়্যার ইকোসিস্টেম তুলনামূলক বেশি উন্মুক্ত ও বহুমুখী। এ কারণে তুলনামূলক কম দামে ডেল এক্সপিএস ১৩-এর মতো প্রিমিয়াম ল্যাপটপ পাওয়া অনেকের জন্য বড় সুযোগ হয়ে উঠতে পারে।

কিশোরদের এআই চ্যাটবট আসক্তি নিয়ে বাড়ছে বৈশ্বিক উদ্বেগ

কিশোরদের এআই চ্যাটবট আসক্তি নিয়ে বাড়ছে বৈশ্বিক উদ্বেগ

বিশ্বজুড়ে কিশোর-কিশোরীদের অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ আনতে এবং তাদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় একের পর এক কঠোর আইন প্রণয়ন করছে বিভিন্ন দেশের সরকার। অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য,...

ক্লিয়ার স্ক্রিন মোডসহ একাধিক নতুন সুবিধা আনছে ইউটিউব

ক্লিয়ার স্ক্রিন মোডসহ একাধিক নতুন সুবিধা আনছে ইউটিউব

ভিডিওভিত্তিক কনটেন্ট দেখার অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম ইউটিউব ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে একাধিক নতুন ফিচার চালুর ঘোষণা দিয়েছে। এসব পরিবর্তনের মাধ্যমে ভিডিও দেখা হবে আরও সহজ, স্বচ্ছ এবং...

আঙুলের নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর, নতুন প্রযুক্তি দেখাল আইবিএম

আঙুলের নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর, নতুন প্রযুক্তি দেখাল আইবিএম

সিলিকন চিপ প্রযুক্তিতে নতুন অগ্রগতির দাবি করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান IBM। কোম্পানিটি এমন একটি নতুন চিপ নকশা উন্মোচন করেছে, যার মাধ্যমে আঙুলের নখের সমান আকারের একটি চিপে প্রায় ১০০ বিলিয়ন ট্রানজিস্টর...

অবৈধ ওয়াকি-টকি ব্যবহারে কঠোর সতর্কবার্তা বিটিআরসির

অবৈধ ওয়াকি-টকি ব্যবহারে কঠোর সতর্কবার্তা বিটিআরসির

লাইসেন্সবিহীন ওয়াকি-টকি ও অন্যান্য বেতার যোগাযোগ যন্ত্র ব্যবহারের বিরুদ্ধে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, অবৈধ টেলিযোগাযোগ...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক