শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
সারাদেশ

২ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণ: মগাইছড়ির উত্তরপাড়ায় চরম জনদুর্ভোগ

Administrator

৩ মে ২০২৬, ০৮:১৯
২ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণ: মগাইছড়ির উত্তরপাড়ায় চরম জনদুর্ভোগ



প্রতিবেদক: মোহাম্মদ রানা 

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি 


স্থান: মগাইছড়ি, ২ নং দুল্যাতলী ইউনিয়ন

খাগড়াছড়ি জেলার মগাইছড়ি এলাকার উত্তরপাড়া (স্থানীয়ভাবে বরিশালইল্লা পাড়া) সড়কের নির্মাণকাজ দীর্ঘ সাত থেকে আট মাস ধরে অচল অবস্থায় পড়ে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। গুরুত্বপূর্ণ এই সড়কটি অর্ধসমাপ্ত রেখে কাজ বন্ধ থাকায় প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে অন্তত ৮০ থেকে ৯০টি পরিবারের সদস্যদের।

স্থানীয়দের অভিযোগ, সড়কটির নির্মাণকাজ শুরু হলেও অজ্ঞাত কারণে তা মাঝপথে বন্ধ হয়ে যায়। ফলে সড়কটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে কাদায় একেবারে নাজেহাল অবস্থা তৈরি হয়, আর শুষ্ক মৌসুমে ধুলাবালির কারণে চলাচল হয়ে ওঠে দুর্বিষহ।

এলাকাবাসী জানান, এই সড়ক দিয়েই প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং রোগীরা চলাচল করেন। বিশেষ করে জরুরি মুহূর্তে রোগী পরিবহনে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয় একাধিক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় আমরা চরম দুর্ভোগে আছি। দ্রুত কাজ শেষ না হলে পরিস্থিতি আরও খারাপ হবে।”

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এলাকাবাসীর দাবি:

দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেতে দ্রুত সড়ক নির্মাণ কাজ পুনরায় শুরু ও নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

বটিয়াঘাটায় হিন্দু নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, যুবলীগ নেতা আটক।

বটিয়াঘাটায় হিন্দু নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, যুবলীগ নেতা আটক।

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনার বটিয়াঘাটা উপজেলার ৩ নম্বর গঙ্গারামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শিমুল গাজীর বিরুদ্ধে এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ ২ বছর ৬ মাস ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে।...

সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি,দ্রুত নিয়মিতকরণের দাবি

সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি,দ্রুত নিয়মিতকরণের দাবি

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।গণপূর্ত অধিদপ্তরের কর্মচারীদের বিভিন্ন দাবি বাস্তবায়ন ও দীর্ঘদিনের সমস্যার সমাধানের দাবিতে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়ন...

পলাশবাড়ীতে বিষে মরল ১৭০ হাঁস-মুরগি, প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ

পলাশবাড়ীতে বিষে মরল ১৭০ হাঁস-মুরগি, প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার পলাশবাড়ীতে বিষ প্রয়োগ করে প্রায় ১৭০টি হাঁস-মুরগি মেরে ফেলার অভিযোগ উঠেছে তিন প্রতিবেশীর বিরুদ্ধে। এতে প্রায় ১ লাখ ২ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।...

সরকারি রাস্তা উদ্ধারের পরই একের পর এক মামলা, হুমকি-অপপ্রচার

সরকারি রাস্তা উদ্ধারের পরই একের পর এক মামলা, হুমকি-অপপ্রচার

গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রায় সাড়ে তিন শতাধিক মানুষের চলাচলের সরকারি রেকর্ডভুক্ত রাস্তা দখলমুক্ত করতে প্রশাসনের দ্বারস্থ হওয়ার পর আহত জুলাই যোদ্ধা মো. রাশেদুজ্জামান আশিককে একের পর...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক