শীর্ষ সংবাদ
ল্যান্ডমাইনের ঝুঁকিতে ৫৮ দেশ, উদ্বেগ জাতিসংঘের|আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসানাত আবদুল্লাহদের বিচারিক কার্যক্রমের নতুন ধাপ|খেলাপি ঋণ আড়াল ও তথ্য গোপনের অভিযোগে এনআরবিসি ব্যাংক|বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে উজ্জ্বল মেসি, বড় বার্তা আর্জেন্টিনা অধিনায়কের|ভাঙানো আমানত হিসাব পুনরায় চালুর সুযোগ দিল ইসলামী ব্যাংক|হজ শেষে দেশে ফিরেছেন ৫৭ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫২ জনের|বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ|ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে চাপে নেতানিয়াহু, বাড়ছে রাজনৈতিক সংকট|স্পেনকে রুখে নায়ক ভোজিনিয়া, কান্নায় লিখলেন কেপ ভার্দের ইতিহাস|যুদ্ধে ইরানের শীর্ষ নেতৃত্বে বড় ধাক্কা, নিহত একাধিক রাজনৈতিক ও সামরিক নেতা|মন্ত্রণালয়ের নির্দেশনায় স্থবির সিবিএ চুক্তি, জ্বালানি খাতে অস্থিরতার আশঙ্কা|লাল গাড়ি জিতে মাকে উৎসর্গ হৃদয়ের আবেগঘন বার্তা|আশুরার তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার|ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি নির্যাতনের অভিযোগ, জামায়াতের নিন্দা|খামেনির জানাজা ও দাফনের নতুন সূচি ঘোষণা ইরানের|খুচরা পর্যায়ে অগ্রিম কর মূল্যস্ফীতির চাপ বাড়াতে পারে: আইসিএবি|‘বড় দল’ হওয়ার পথে শৃঙ্খলা সংকটে জামায়াত, বাতিল দুই জেলা কমিটি|ফ্যামিলি কার্ডে জালিয়াতি ঠেকাতে এআই ব্যবহারের পরিকল্পনা সরকারের|রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির জেল আপিল|যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের জমকালো উদ্বোধন, মঞ্চ মাতালেন কেটি পেরি-লিসা; ছিলেন না ট্রাম্প|ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলার ছাড়তে রাজি ট্রাম্প|জামাল ভূঁইয়ার সঙ্গে স্টেডিয়ামে খেলা দেখার সুযোগ দিচ্ছে নগদ|ঢাকাসহ ১১ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত|বাবার স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী|কেন ব্যতিক্রমী ২০২৬ বিশ্বকাপ, যে পাঁচ কারণে ইতিহাস গড়ছে এবারের আসর|হরমুজ প্রণালি বন্ধের ঘোষণায় কাঁপছে বিশ্ব জ্বালানি বাজার, তেলের দাম লাফিয়ে বাড়ছে|আসন্ন বাজেটে সব ধরনের সিগারেটের দাম বাড়ছে, নিকোটিন পাউচে ৩৫০ শতাংশ শুল্কের প্রস্তাব|নিজের বিরুদ্ধে ‘বিষোদগার’ নিয়ে মুখ খুললেন মাহফুজ আলম|কেমন বাজেট পাচ্ছে বাংলাদেশ?|রাইড থেকে হোটেল বুকিং — 'সুপার অ্যাপ' হওয়ার পথে উবার, আসছে দুটি নতুন সুবিধা
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীতে মাইন বসাচ্ছে ইরান, জাহাজ চলাচলে ক্ষেপণাস্ত্র হামলার হুঁশিয়ারি

Samrat Khan

১২ মার্চ ২০২৬, ১৫:২১
হরমুজ প্রণালীতে মাইন বসাচ্ছে ইরান, জাহাজ চলাচলে ক্ষেপণাস্ত্র হামলার হুঁশিয়ারি

হরমুজ প্রণালীতে পানিপথে মাইন বসাতে শুরু করেছে ইরান। মার্কিন গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে চাঞ্চল্যকর এ তথ্যটি নিশ্চিত করেছে মার্কিন বার্তাসংস্থা CNN. যদিও প্রাথমিকভাবে কয়েক ডজন মাইন বসানো হয়েছে, তবে গোয়েন্দা কর্মকর্তাদের আশঙ্কা ইরান তাদের হাতে থাকা বিপুল সংখ্যক ছোট নৌযান ব্যবহার করে এখানে শত শত মাইন স্থাপন করতে পারে। বর্তমানে এই প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস- আইআরজিসি’র হাতে রয়েছে, যারা এই অঞ্চলকে একটি সম্ভাব্য যুদ্ধক্ষেত্রে পরিণত করার হুমকি দিয়েছে।

এই হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হিসেবে পরিচিত, যেখান দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ অপরিশোধিত তেল পরিবাহিত হয়। এখানে ইরানের মাইন বসানোর খবরে তাই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি এই মাইনগুলো দ্রুত অপসারণ না করে, তবে তাদের এমন ভয়া বহ সামরিক পরিণতির মুখোমুখি হতে হবে, যা আগে কখনও দেখা যায়নি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এই গুরুত্বপূর্ণ পানিপথকে কারও হাতে আটক হতে দেবে না।

ট্রাম্পের এই কঠোর বার্তার পরপরই মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ একটি বিশেষ সংবাদ সম্মেলনে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন। তিনি জানান, 'অপারেশন এপিক ফিউরি'-র দশম দিনে মার্কিন সামরিক বাহিনী অত্যন্ত নির্ভুলতার সাথে ইরানের অন্তত ষোলোটি মাইন বসানোর জাহাজ ধ্বংস করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকেও এই হামলার সত্যতা নিশ্চিত করা হয়েছে। তারা জানিয়েছে, হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে তেহরানের বেশকিছু নৌযান গুড়িয়ে দেওয়া হয়েছে।

এই উত্তপ্ত পরিস্থিতির প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারেও। হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কায় তেলের দামে তীব্র অস্থিরতা দেখা দিয়েছে। অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি আশি থেকে নব্বই ডলারের মধ্যে ওঠানামা করছে। মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো যেমন কুয়েত ও ইরাক, তাদের উৎপাদিত তেল রপ্তানির জন্য এই প্রণালীর ওপর পুরোপুরি নির্ভরশীল। বর্তমানে প্রতিদিন প্রায় পনেরো মিলিয়ন ব্যারেল তেল এবং সাড়ে চার মিলিয়ন ব্যারেল পরিশোধিত জ্বালানি এই উত্তেজনার কারণে আটকা পড়ে আছে। বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলোর গোষ্ঠী জি-সেভেন পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে তেল মজুত থেকে সরবরাহের কথা ভাবছে।

ইউরোপীয় শক্তিগুলোও এই সংঘাতে জড়িয়ে পড়ছে। যুক্তরাজ্য ইতোমধ্যে ভূমধ্যসাগরে তাদের বিশেষ রণতরী এবং সাইপ্রাসে 'ওয়াইল্ডক্যাট' নামক অত্যাধুনিক হেলিকপ্টার মোতায়েন করেছে। এছাড়া ব্রিটিশ বিমান বাহিনীর ঘাঁটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের তিনটি শক্তিশালী 'বি-ওয়ান' যুদ্ধবিমান অবতরণ করেছে, যা এই অঞ্চলে মিত্রশক্তির সামরিক সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সামরিক বিশ্লেষকরা এই সংঘাতপূর্ণ পানিপথকে এখন 'ডেথ ভ্যালি' হিসেবে অভিহিত করছেন। সবমিলিয়ে মধ্যপ্রাচ্য এখন একটি বৃহত্তর এবং আরও ভয়া বহ যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে।

উল্লেখ্য, গত বারো দিন ধরে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটের মধ্যে সামরিক উত্তেজনা বর্তমানে চরম আকার ধারণ করেছে। পাল্টাপাল্টি হামলায় পুরো মধ্যপ্রাচ্য এখন উত্তাল। ইরানের পক্ষ থেকে ইসরায়েলের রাজধানী তেল আবিবে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, যার ফলে পুরো অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। একইদিনে কাতার ও বাহরাইনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। এমনকি ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসেও ড্রোন হামলার খবর পাওয়া গেছে।


এদিকে ইসরায়েলও দমে নেই। তারা ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও গোয়েন্দা স্থাপনায় বিধ্বংসী হামলা চালিয়েছে। ইরানের কুদস প্রদেশ, কোমে অবস্থিত গোয়েন্দা কার্যালয় এবং কারমান বিমানবন্দরে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। দেশটির সামরিক বাহিনীর দাবি অনুযায়ী, তারা ইরানের প্রায় চারশো লক্ষ্যবস্তুতে সফলভাবে আক্রমণ করেছে। এই যুদ্ধের ব্যয় মেটাতে এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিরক্ষা বাজেট বাড়ানোর ঘোষণা দিয়েছেন।

৩৯ সেকেন্ডের ব্যবধানে দুই ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা

৩৯ সেকেন্ডের ব্যবধানে দুই ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা

ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় ভবন ধসের ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের আশঙ্কা করছে।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা...

ফ্রান্সে ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবদাহ, সাঁতার কাটতে গিয়ে ৪০ জনের মৃত্যু

ফ্রান্সে ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবদাহ, সাঁতার কাটতে গিয়ে ৪০ জনের মৃত্যু

ইতিহাসের অন্যতম উষ্ণতম সময় পার করছে ফ্রান্স। চলমান তীব্র দাবদাহ থেকে স্বস্তি পেতে অনিরাপদ ও নজরদারিবিহীন জলাশয়ে সাঁতার কাটতে নেমে গত কয়েক দিনে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে ফ্রান্স, যুক্তরাজ্য...

তৃণমূল থেকে মমতার ‘অপসারণ’, বিদ্রোহীদের নতুন কমিটি ঘোষণা

তৃণমূল থেকে মমতার ‘অপসারণ’, বিদ্রোহীদের নতুন কমিটি ঘোষণা

সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই দলীয় সংকটে থাকা পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার আরও বড় ধাক্কার মুখে পড়লেন। বিদ্রোহী শিবিরের উদ্যোগে তাকে সর্বভারতীয় তৃণমূল...

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় নতুন রোডম্যাপ, ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির লক্ষ্য

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় নতুন রোডম্যাপ, ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির লক্ষ্য

সুইজারল্যান্ডে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক আলোচনা ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার। দুই দেশ জানিয়েছে, আলোচনায় বেশ কয়েকটি...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক