শীর্ষ সংবাদ
দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম|বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ|ভারী বৃষ্টিতে ঢাকা-চট্টগ্রামে জলাবদ্ধতা ও ভূমিধসের শঙ্কা|টানা তিন দিনের ভারী বর্ষণে দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে পার্বত্য জেলা বান্দরবানে|প্রায় ৪ হাজার কোটি টাকা ঘুষের দায়ে চীনের সাবেক কর্মকর্তার মৃত্যুদণ্ড|কাঁচামালের মূল্যবৃদ্ধিতে সংকটে প্লাস্টিক শিল্প, বন্ধ ৩০০ কারখানা|সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায়|গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী|খামেনির শোকানুষ্ঠান ঘিরে তেহরানের আকাশসীমা বন্ধ|দুই ব্যাংকের উদ্যোক্তার প্রায় ২০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা|যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্ক, বৈঠক স্থগিত|দেশের ১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি|ফিনিশিং ব্যর্থতায় ব্রাজিলের বিদায়, আনচেলত্তিকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া|ইতিহাস নরওয়ের পক্ষে, তবে সুপারকম্পিউটার এগিয়ে রাখছে ব্রাজিলকে|অডিট থেকে অব্যাহতির প্রলোভনে অর্থ দাবি, সতর্কবার্তা এনবিআরের|রোহিঙ্গা সহায়তায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানালেন শফিকুর রহমান|জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উদ্বোধন|‘মানুষ খামেনিকে ঘৃণা করে ভেবেছিলাম’—ট্রাম্প|খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে লাখো মানুষের ঢল|সবজির বাজারে স্বস্তি, বেড়েছে মাছ ও মুরগির দাম|কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় বর্তমান বাস্তবতা তৈরি হয়েছে: নুর|জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান|মাদক প্রবেশ ঠেকাতে সরকার কঠোর অবস্থানে: প্রতিমন্ত্রী টুকু|কেপ ভার্দের বিপক্ষে কঠিন লড়াইয়ের পর আত্মসমালোচনায় মেসি|ঋতু পরিবর্তনে অ্যালার্জি কমাতে যেসব অভ্যাস গড়ে তুলবেন
সারাদেশ

সৌহার্দ্য, পরিচিতি আর নতুন প্রত্যয়ে সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক

Sub Editor

১১ জুলাই ২০২৬, ১৩:৫০
সৌহার্দ্য, পরিচিতি আর নতুন প্রত্যয়ে সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক

গাইবান্ধা প্রতিনিধি

সৌহার্দ্য, সম্প্রীতি ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে নতুন পথচলা শুরু করল গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি। সাংবাদিক, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে প্রেসক্লাবের অভিষেক ও পরিচিতি সভা।


শনিবার (১১ জুলাই) সকালে সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অভিষেক অনুষ্ঠিত হয়। শুরুতেই নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।


সিনিয়র সাংবাদিক মো. শাহজাহান মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মো. মাজেদুর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহিদ।


সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. খিজির উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক সুদীপ্ত শামীমের যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাবুল আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. শহিদুল ইসলাম সরকার মঞ্জু, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. সামিউল ইসলাম, পৌর জামায়াতে ইসলামীর আমীর মুহা. একরামুল হক, পৌর বিএনপির আহ্বায়ক মো. ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া নিপন, সদস্য সচিব মো. মিজানুর রহমান লিপু, বিশিষ্ট শিল্পপতি ও সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল মালেক এবং সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সভাপতি এম এ মাসুদ প্রমূখ। 


প্রধান অতিথির বক্তব্যে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. মাজেদুর রহমান বলেন, 'গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। একটি স্বাধীন, সাহসী ও বস্তুনিষ্ঠ সংবাদমাধ্যমই সমাজের বাস্তব চিত্র মানুষের সামনে তুলে ধরে এবং রাষ্ট্রীয় কর্মকাণ্ডে জবাবদিহিতা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করে। সাংবাদিকরা যদি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন, তাহলে সমাজের অসঙ্গতি, দুর্নীতি, অনিয়ম ও জনদুর্ভোগ সহজেই সামনে আসে এবং সেগুলোর সমাধানের পথ তৈরি হয়।'


তিনি আরও বলেন, 'সুন্দরগঞ্জের উন্নয়ন, সম্ভাবনা ও মানুষের সমস্যা তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তিস্বার্থ বা কোনো পক্ষের প্রভাবের ঊর্ধ্বে থেকে সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরতে হবে। গুজব ও অপসাংবাদিকতা থেকে দূরে থেকে তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনই একজন প্রকৃত সাংবাদিকের পরিচয়। সাংবাদিকদের ঐক্য, পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত মর্যাদা বজায় থাকলে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থাও আরও বৃদ্ধি পাবে।'


বক্তারা বলেন, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত সহযোগিতা, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে হবে। তারা বলেন, স্থানীয় মানুষের সমস্যা, জনদুর্ভোগ, সম্ভাবনা, উন্নয়ন ও বিভিন্ন অসঙ্গতি নির্ভীকভাবে তুলে ধরার মাধ্যমে গণমাধ্যম জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবও বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিকতার চর্চার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করবে এবং উপজেলার উন্নয়ন ও গণমানুষের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরতে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


আলোচনা শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক হিসেবে প্রেসক্লাবের লোগোসংবলিত মগ উপহার দেওয়া হয়।


শেষে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনকল্যাণমুখী সাংবাদিকতা চর্চার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, পারস্পরিক সম্প্রীতি জোরদার এবং সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবকে আরও গতিশীল, আধুনিক ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সৌহার্দ্য, পরিচিতি আর নতুন প্রত্যয়ে সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক

সৌহার্দ্য, পরিচিতি আর নতুন প্রত্যয়ে সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক

গাইবান্ধা প্রতিনিধিসৌহার্দ্য, সম্প্রীতি ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে নতুন পথচলা শুরু করল গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি। সাংবাদিক, রাজনৈতিক নেতা,...

আদিতমারীতে বিশেষ চেকপোস্টে তিনজন আটক, অনলাইন জুয়ার অভিযোগে মামলা

আদিতমারীতে বিশেষ চেকপোস্টে তিনজন আটক, অনলাইন জুয়ার অভিযোগে মামলা

শাহ আনিস আরাফাত রাজিন লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পুলিশের বিশেষ চেকপোস্ট অভিযানে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।আদিতমারী থানা পুলিশ...

সাতক্ষীরায় নিখোঁজের দুই দিন পর আব্দুর রহমানের মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে তদন্তে পুলিশ

সাতক্ষীরায় নিখোঁজের দুই দিন পর আব্দুর রহমানের মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে তদন্তে পুলিশ

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কুলপোতা গ্রামে নিখোঁজের দুই দিন পর আব্দুর রহমান (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুর...

ফিংড়ীর কাছারিয়া বাড়ীতে সরকারি কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় দুর্ভোগ; জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা

ফিংড়ীর কাছারিয়া বাড়ীতে সরকারি কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় দুর্ভোগ; জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরাঃ সাতক্ষীরা সদর উপজেলার ১৪ নম্বর ফিংড়ী ইউনিয়নের কাছারিয়া বাড়ী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার একমাত্র সরকারি পানি নিষ্কাশনের কালভার্ট অবৈধভাবে বন্ধ করে রাখার অভিযোগ...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক