শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
সারাদেশ

সুন্দরবনে ৫ বনদস্যু বাহিনীর ৫৯ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

Sub Editor

২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০
সুন্দরবনে ৫ বনদস্যু বাহিনীর ৫৯ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম 

 

সুন্দরবনে জলদস্যু ও বনদস্যু দমনে র‍্যাবের ধারাবাহিক অভিযানের মধ্যে পাঁচটি সক্রিয় দস্যু বাহিনীর ৫৯ সদস্য আত্মসমর্পণ করেছেন। একই সঙ্গে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।

 

সোমবার (৩১ আগস্ট) সুন্দরবনে সক্রিয় পাঁচটি দস্যু বাহিনীর ৫৯ সদস্য র‍্যাবের কাছে আত্মসমর্পণ করেন। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে খুলনায় র‍্যাব-৬ সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান র‍্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ।

 

আত্মসমর্পণকারীদের মধ্যে বড় জাহাঙ্গীর বাহিনীর ১৬ জন, আনারুল বাহিনীর ১৩ জন, আফজাল ওরফে দুলাভাই বাহিনীর ১৫ জন, আফতাব বাহিনীর ৮ জন এবং মিজান বাহিনীর ৭ জন সদস্য রয়েছেন।

 

র‍্যাব জানায়, আত্মসমর্পণের পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুন্দরবনের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারটি শর্টগান, ৪৭টি ওয়ান শুটারগান, চারটি পাইপগান, তিনটি এয়ারগান, একটি পয়েন্ট-২২ বোর রাইফেল ও সাতটি ওয়াকিটকি উদ্ধার করা হয়। এসব অস্ত্রের সঙ্গে ৫৪১ রাউন্ড তাজা গুলি ও ১৪টি খালি কার্তুজও উদ্ধার করা হয়েছে।

 

র‍্যাব মহাপরিচালক বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত ও নিরাপদ রাখতে গত ২ মার্চ থেকে র‍্যাব ধারাবাহিকভাবে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। র‍্যাব, কোস্ট গার্ড, নৌ-পুলিশ, বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের সমন্বিত কার্যক্রমের মাধ্যমে সুন্দরবনের নিরাপত্তা জোরদার করা হচ্ছে।

 

দীর্ঘদিন ধরে সুন্দরবন ও উপকূলীয় এলাকায় জলদস্যু ও বনদস্যুদের অপহরণ, মুক্তিপণ আদায় ও চাঁদাবাজির কারণে জেলে, বাওয়ালি, মৌয়ালসহ বনজীবীরা ঝুঁকির মধ্যে ছিলেন। পাঁচটি বাহিনীর ৫৯ সদস্যের আত্মসমর্পণের ফলে সুন্দরবনের নিরাপত্তা পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশা করছে র‍্যাব।

 

র‍্যাব মহাপরিচালক আরও জানান, দস্যুতার পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে আগ্রহীদের আত্মসমর্পণের সুযোগ দেওয়া হবে। তবে যারা দস্যুতা অব্যাহত রাখবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাবের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।

হাতীবান্ধায় প্রশিক্ষণার্থীদের সামনে অতিথি প্রশিক্ষককে মারধরের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

হাতীবান্ধায় প্রশিক্ষণার্থীদের সামনে অতিথি প্রশিক্ষককে মারধরের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

শাহ আনিস আরাফাত রাজিন লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাটের হাতীবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিএমইটি’র নিয়মিত ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম শুরুর প্রায় দুই মাস পেরিয়ে গেলেও মেশনরি ট্রেডের প্রয়োজনীয়...

সুন্দরবনে ৫ বনদস্যু বাহিনীর ৫৯ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে ৫ বনদস্যু বাহিনীর ৫৯ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম সুন্দরবনে জলদস্যু ও বনদস্যু দমনে র‍্যাবের ধারাবাহিক অভিযানের মধ্যে পাঁচটি সক্রিয় দস্যু বাহিনীর ৫৯ সদস্য আত্মসমর্পণ করেছেন। একই সঙ্গে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ...

খুলনার জেলখানা ঘাটে ফেরি-ট্রলারের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

খুলনার জেলখানা ঘাটে ফেরি-ট্রলারের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম খুলনার জেলখানা ঘাটের মাঝ নদীতে ফেরির সঙ্গে যাত্রীবাহী একটি ট্রলারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রলারটি...

সাতক্ষীরায় সড়কের পাশের নর্দমা থেকে কহিনুর বেগম নামের নারীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরায় সড়কের পাশের নর্দমা থেকে কহিনুর বেগম নামের নারীর মরদেহ উদ্ধার

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।সাতক্ষীরা শহরের তালতলা এলাকা থেকে কহিনুর বেগম (৪০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে সড়কের...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক