শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
সারাদেশ

সুন্দরগঞ্জে অ্যান্টিসিপেটরি অ্যাকশন কার্যক্রম দেখতে ইউনিসেফের প্রতিনিধি দল

Sub Editor

২০ আগস্ট ২০২৬, ০৬:২৮
সুন্দরগঞ্জে অ্যান্টিসিপেটরি অ্যাকশন কার্যক্রম দেখতে ইউনিসেফের প্রতিনিধি দল

গাইবান্ধা প্রতিনিধি 


বন্যা আসার পর নয়, আগেই প্রস্তুতি নিয়ে ক্ষয়ক্ষতি কমানোর উদ্যোগ কতটা কার্যকর হচ্ছে, তা দেখতে গাইবান্ধার সুন্দরগঞ্জে মাঠ পরিদর্শন করেছে ইউনিসেফের প্রতিনিধি দল। মৌসুমী বন্যা মোকাবেলায় ২০২৪ সালের ডাব্লিউএএসএইচ সেক্টরের অ্যান্টিসিপেটরি অ্যাকশন কার্যক্রমের আওতায় নেওয়া বিভিন্ন পদক্ষেপ সরেজমিনে ঘুরে দেখেন তারা।


বুধবার দাতা সংস্থা ইউকের প্রতিনিধিসহ ইউনিসেফের একটি প্রতিনিধি দল উপজেলার কঞ্চিবাড়ি ও হরিপুর ইউনিয়নে যায়। সেখানে কার্যক্রমের আওতায় সহায়তা পাওয়া উপকারভোগীদের সঙ্গে কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা। তারা বন্যার আগাম প্রস্তুতি, সহায়তা পাওয়ার অভিজ্ঞতা এবং কার্যক্রমের বাস্তব উপকারিতা সম্পর্কে জানতে চান।


এর আগে প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি।


উপজেলা উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মো. খোকন রানার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এএইচএম খালেকুর রহমান, গাইবান্ধা জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পঙ্কজ কুমার সাহা, লালমনিরহাট জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক, ইউনিসেফের প্রতিনিধি সালেহা খাতুন, ইউকে প্রতিনিধি ডেনিয়েল ওয়েট, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কেএম ইফতেখারুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মাধব রায়, উপজেলা প্রকৌশলী তপন কুমার চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি ডা. শাহারুল ইসলাম সাগর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. সুমী কায়ছার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বেলাল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।


মতবিনিময় সভায় ইউকে প্রতিনিধি ডেনিয়েল ওয়েট মৌসুমী বন্যা মোকাবেলায় ডাব্লিউএএসএইচ সেক্টরের অ্যান্টিসিপেটরি অ্যাকশন কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। বন্যার পূর্বাভাস পাওয়ার পর আগেভাগে ঝুঁকিপূর্ণ মানুষের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিয়ে সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমানোই এ কার্যক্রমের অন্যতম লক্ষ্য বলে সভায় আলোচনা হয়।


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৪ সালের ডাব্লিউএএসএইচ সেক্টরের অ্যান্টিসিপেটরি অ্যাকশন কার্যক্রমের আওতায় সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ি ও হরিপুর ইউনিয়নের ২ হাজার ৫৪৩ জন উপকারভোগীর মধ্যে কিটবক্স বিতরণ করা হয়েছিল। বন্যার আগেই এসব সহায়তা পৌঁছে দেওয়ার ফলে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর প্রাথমিক প্রস্তুতি নেওয়ার সুযোগ তৈরি হয়।


পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা মাঠপর্যায়ের বাস্তবতা, উপকারভোগীদের অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয় নিয়েও খোঁজ নেন। স্থানীয় পর্যায়ে আগাম প্রস্তুতির এমন উদ্যোগ ভবিষ্যৎ বন্যায় ক্ষয়ক্ষতি কমাতে কতটা কার্যকর হতে পারে, সেটিও মূল্যায়ন করেন তারা।

বন্যা-ভাঙন-খরার ঝুঁকি মোকাবিলায় সুন্দরগঞ্জে এলএপিএ সভা

বন্যা-ভাঙন-খরার ঝুঁকি মোকাবিলায় সুন্দরগঞ্জে এলএপিএ সভা

গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সুন্দরগঞ্জে বন্যা, নদীভাঙন, জলাবদ্ধতা ও খরার মতো জলবায়ুজনিত দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় স্থানীয় মানুষের বাস্তব অভিজ্ঞতা ও প্রয়োজনকে সামনে রেখে টেকসই পরিকল্পনা প্রণয়নের...

সুন্দরগঞ্জে অ্যান্টিসিপেটরি অ্যাকশন কার্যক্রম দেখতে ইউনিসেফের প্রতিনিধি দল

সুন্দরগঞ্জে অ্যান্টিসিপেটরি অ্যাকশন কার্যক্রম দেখতে ইউনিসেফের প্রতিনিধি দল

গাইবান্ধা প্রতিনিধি বন্যা আসার পর নয়, আগেই প্রস্তুতি নিয়ে ক্ষয়ক্ষতি কমানোর উদ্যোগ কতটা কার্যকর হচ্ছে, তা দেখতে গাইবান্ধার সুন্দরগঞ্জে মাঠ পরিদর্শন করেছে ইউনিসেফের প্রতিনিধি দল। মৌসুমী বন্যা মোকাবেলায়...

খুলনায় একই স্থানে কয়েক ঘণ্টার ব্যবধানে গুলিতে দুই যুবক নিহত

খুলনায় একই স্থানে কয়েক ঘণ্টার ব্যবধানে গুলিতে দুই যুবক নিহত

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের লবণচরা থানাধীন হরিণটানা আশিবিঘা এলাকায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুর্বৃত্তদের গুলিতে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন—মনজুরুল ইসলাম...

বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ, ডিসি-ইউএনও বদলি; আসাদের বক্তব্য ঘিরে সমালোচনা

বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ, ডিসি-ইউএনও বদলি; আসাদের বক্তব্য ঘিরে সমালোচনা

নাটোর প্রতিনিধি:ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফলাফলকে কেন্দ্র করে নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে হামলার ঘটনায় বিএনপি নেতাকর্মীদের...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক