শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
রাজনীতি

সীমান্তে পুশইন ঠেকাতে সরকারের কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জমিয়তের

Sub Editor

৬ জুন ২০২৬, ০৬:৫০
সীমান্তে পুশইন ঠেকাতে সরকারের কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জমিয়তের


ভারতের পক্ষ থেকে বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে লোকজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দলটি বলেছে, এ ধরনের পুশইনের ঘটনা আন্তর্জাতিক আইন, পারস্পরিক সৌহার্দ্য এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে প্রচলিত কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী।


শনিবার (৬ জুন) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক এবং মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।


বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, নাগরিকত্ব, পরিচয় কিংবা প্রত্যাবাসনসংক্রান্ত যেকোনো বিষয় অবশ্যই যথাযথ আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা উচিত। একতরফাভাবে সীমান্ত দিয়ে মানুষকে বাংলাদেশে প্রবেশ করিয়ে দেওয়ার চেষ্টা শুধু সীমান্ত নিরাপত্তার জন্যই নয়, পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্যও উদ্বেগজনক।


তারা সীমান্ত রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। নেতৃদ্বয় বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি যে ধৈর্য, দৃঢ়তা ও বিচক্ষণতার পরিচয় দিচ্ছে, তা জাতির জন্য গর্বের বিষয়। একই সঙ্গে বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনাও জানান তারা।


সীমান্তবর্তী এলাকার জনগণকে আরও সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, কোনো সন্দেহজনক ব্যক্তি, অনুপ্রবেশের চেষ্টা কিংবা সীমান্তসংক্রান্ত অস্বাভাবিক কোনো ঘটনা চোখে পড়লে দ্রুত বিজিবি ও সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করতে হবে।


নেতৃদ্বয় আরও বলেন, সীমান্ত নিরাপত্তা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একার দায়িত্ব নয়, এটি পুরো জাতির সম্মিলিত দায়িত্ব। জনগণ ও বিজিবির সমন্বিত সহযোগিতা সীমান্তকে আরও সুরক্ষিত করবে এবং যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে কার্যকর ভূমিকা রাখবে।


জাতীয় স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে রাজনৈতিক মতভেদের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তারা।


এছাড়া সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে এ ধরনের ঘটনার স্থায়ী ও ন্যায়সঙ্গত সমাধান নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

ভিডিওকাণ্ডে এমপি বহিষ্কারে সাতক্ষীরায় মিষ্টি বিতরণ, শাস্তি চান জামায়াত সমর্থকরাও

ভিডিওকাণ্ডে এমপি বহিষ্কারে সাতক্ষীরায় মিষ্টি বিতরণ, শাস্তি চান জামায়াত সমর্থকরাও

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।ভিডিও কাণ্ডের ঘটনায় সাতক্ষীরা চার আসনের জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামায়াত। বহিষ্কারের পর নিজ আসন শ্যামনগর সদরে মিষ্টি বিতরণ করতে দেখা গেছে...

জামায়াত থেকে বহিষ্কার গাজী নজরুল, এমপি পদ নিয়ে অনিশ্চয়তা

জামায়াত থেকে বহিষ্কার গাজী নজরুল, এমপি পদ নিয়ে অনিশ্চয়তা

সাতক্ষীরা, : সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নৈতিক স্খলনের অভিযোগে তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি।দলীয় সূত্রে...

ভিডিও ভাইরাল ইস্যুতে শ্যামনগরে বিক্ষোভ,এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগ দাবি, কুশপুত্তলিকা দাহ

ভিডিও ভাইরাল ইস্যুতে শ্যামনগরে বিক্ষোভ,এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগ দাবি, কুশপুত্তলিকা দাহ

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা প্রতিনিধি:ভিডিও ভাইরালকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ...

জামায়াত এমপি গাজী নজরুলের অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জেলা জামায়াতের

জামায়াত এমপি গাজী নজরুলের অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জেলা জামায়াতের

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক