সিরাজগঞ্জে ছাত্রদল নেতাকে মারপিট, জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন

মোঃ মাসুদ রানা. সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রায়হান শেখের ওপর হামলা ও মারধরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন করেছে পৌর ছাত্রদল।
আজ রবিবার সকালে সিরাজগঞ্জ প্রেসক্লাবে কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলন পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রায়হান বলেন, বহিষ্কৃত শিবির নেতা মুনতাসির মেহেদী হাসান ও সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা প্রতিহিংসামূলকভাবে আমার ওপর হামলা চালায়। ছাত্ররাজনীতিতে সহিংসতা কোনোভাবেই কাম্য নয়। আমার ওপর হামলার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলন শেষে নেতাকর্মীরা হামলার ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবি করেন।
এ সময় উপস্থিত ছিলেন আলী আলম, সিরাজগঞ্জ ছাত্রদলের সহ-সভাপতি, আরিফ ইসলাম সাদ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকসহ জেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।





