শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
সারাদেশ

সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন

Sub Editor

২৩ অক্টোবর ২০২৬, ০৮:০৬
সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন নিজস্ব প্রতিনিধ সাতক্ষীরা:


সাতক্ষীরা সদর উপজেলার ১৪ নম্বর ফিংড়ি ইউনিয়নের গাভা এলাকায় অবস্থিত ‘গাভা দাখিল মাদ্রাসা’র সুপার মাওলানা আজাদুল ইসলামের বিরুদ্ধে ওই মাদ্রাসার এক ছাত্রীকে যৌন নিপীড়ন, গালে কামড় দেওয়া ও জোরপূর্বক শ্লীলতাহানির মারাত্মক অভিযোগ উঠেছে।  ২২ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে মাদ্রাসার ভেতরে এই ঘটনা ঘটে।


ঘটনার পর থেকে অভিযুক্ত সুপার ও স্থানীয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা সদর উপজেলা শাখার নায়েবে আমীর মাওলানা আজাদুল ইসলাম আত্মগোপনে রয়েছেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে নিজের অপরাধ স্বীকার করতে দেখা গেছে। অন্যদিকে, এত বড় অপরাধের পরও মাদ্রাসা পরিচালনা পর্ষদ ও সহকর্মীদের একাংশ তাকে বিচার না করে ‘ক্ষমা’ করে দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।


ভুক্তভোগী ছাত্রী মারিয়া জানায়, ২২ অক্টোবর সকালে সে মাদ্রাসার একতলায় অবস্থান করছিল। সহপাঠী সাদিয়া খাবার কিনতে গেলে সে একা ছিল। এ সময় সুযোগ বুঝে মাদ্রাসা সুপার তাকে নিজের কক্ষে ডাকেন। এরপর তার মুখ চেপে ধরে গালে কামড় দেন ও জোরপূর্বক চুমু খান।


শিক্ষার্থী আরও অভিযোগ করে, এরপর তাকে হাত ধরে টেনে সিড়ি দিয়ে তিন তলার নির্জন কক্ষে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এর আগেও বিভিন্ন সময় বাথরুমে যাওয়া কিংবা একা পাওয়ার সুযোগে অভিযুক্ত সুপার তাকে অফিস কক্ষে ডেকে নিয়ে শরীর স্পর্শ করা, পা টেকানোসহ বিভিন্নভাবে যৌন নির্যাতন চালিয়ে আসছিলেন। ঘটনার দিন মাদ্রাসা থেকে পালিয়ে সে বাসায় গিয়ে তার মাকে গালে কামড়ে দেওয়ার দাগ ও যন্ত্রণার কথা জানায়।


ভুক্তভোগীর মা ক্ষোভ প্রকাশ করে বলেন, “দুপুরের দিকে রান্না করার সময় মেয়ে এসে কান্নাকাটি করে পুরো ঘটনা বলে। আমি নিজের চোখে মেয়ের মুখে কামড়ের স্পষ্ট দাগ দেখেছি। এর আগেও মেয়ে মাদ্রাসায় যেতে চাইত না, আমরা কারণ বুঝিনি। এই ধরনের কামুক ও চরিত্রহীন হুজুরকে মাদ্রাসায় রাখা নিরাপদ নয়। দরকার হলে মেয়েকে অন্য মাদ্রাসায় ভর্তি করাব, কিন্তু এর বিচার চাই।”


ভুক্তভোগীর বাবা জানান, তিনি কাজের প্রয়োজনে বাইরে থাকায় বিষয়টি প্রথমে জানতেন না। পরে এসে স্ত্রী ও মেয়ের কাছে বিস্তারিত শুনেছেন এবং তারা এর কঠোর বিচার চান।


ঘটনার সত্যতা জানতে অভিযুক্ত সুপার মাওলানা আজাদুল ইসলামের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। কখনো তিনি ফোন কেটে দেন, আবার কখনো কল এড়িয়ে যান।


তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত সুপার নিজের মুখে শিকার করছেন— “আমি যা করেছি অন্যায় করেছি, এই কাজটি করা আমার ঠিক হয়নি।”


একই ভিডিওতে মাদ্রাসার অন্যান্য শিক্ষকদের একাংশকে বলতে শোনা যায়, “তিনি নিজের মুখে অপরাধ স্বীকার করেছেন, তাই তাকে আমরা মাফ করে দিই। যত বড় অপরাধই করুক না কেন, আমরা তাকে ক্ষমা করে দেব।” অপরাধের এমন স্বীকারোক্তির পরও কোনো আইনি ব্যবস্থা না নিয়ে বিষয়টি ধামাচাপ দেওয়ার এমন চেষ্টায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা ও অভিভাবক মহল।


স্থানীয় সচেতন মহল ও সাধারণ অভিভাবকরা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত সুপার মাওলানা আজাদুল ইসলামকে গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে আর কোনো শিক্ষার্থী এমন নির্যাতনের শিকার না হয়।

এসআরবি-৬ ও ৮ এর যৌথ অভিযানে খুলনার আলোচিত শীর্ষ সন্ত্রাসী নুরাজিম বাহিনীর অন্যতম সদস্য রকি গ্রেফতার।

এসআরবি-৬ ও ৮ এর যৌথ অভিযানে খুলনার আলোচিত শীর্ষ সন্ত্রাসী নুরাজিম বাহিনীর অন্যতম সদস্য রকি গ্রেফতার।

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনার আলোচিত সন্ত্রাসী নুরাজিম বাহিনীর শীর্ষ সদস্য ও বাহিনীর প্রধান নুরাজিমের সহোদর শাহারিয়ার ইসলাম রকিকে মাদারীপুরের শিবচর থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স...

খুলনার রূপসায় দোকানে বসে থাকা জাকিরকে গুলি করে হত্যা

খুলনার রূপসায় দোকানে বসে থাকা জাকিরকে গুলি করে হত্যা

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলামখুলনার রূপসা উপজেলায় মোঃ জাকির হোসেন (৪৩) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার স্বল্পবাহিরদিয়া এলাকায় এ...

খুলনায় চাঁদাবাজির অভিযোগে ফার্মেসি বন্ধের হুঁশিয়ারি, প্রশাসনকে ৩ দিনের আলটিমেটাম

খুলনায় চাঁদাবাজির অভিযোগে ফার্মেসি বন্ধের হুঁশিয়ারি, প্রশাসনকে ৩ দিনের আলটিমেটাম

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনা নগরীতে একের পর এক ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদা দাবি ও হুমকির অভিযোগে বাড়ছে ব্যবসায়ীদের নিরাপত্তাহীনতা। এবার নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে তিন দিনের...

আদিতমারীতে ড্রাম ট্রাকের ধাক্কায় জামায়াত নেতা ও সাবেক সেনা সদস্য নিহত, আহত ১

আদিতমারীতে ড্রাম ট্রাকের ধাক্কায় জামায়াত নেতা ও সাবেক সেনা সদস্য নিহত, আহত ১

শাহ আনিস আরাফাত রাজিন লালমনিরহাট প্রতিনিধিলালমনিরহাটের আদিতমারীতে ড্রাম ট্রাকের ধাক্কায় পিপলু আর্মি (অব.) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও একজন গুরুতর আহত...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক