শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
সারাদেশ

সাতক্ষীরায় ৩টি অস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ গ্রেফতার ১

Sub Editor

৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮
সাতক্ষীরায় ৩টি অস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ গ্রেফতার ১

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।


সাতক্ষীরায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩টি দেশি-বিদেশি অস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ মো. আরিফুল ইসলাম (৩১) নামে এক চিহ্নিত অস্ত্রধারীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।


বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা সদর থানাধীন চৌবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আরিফুল ইসলাম ওই এলাকার মো. জয়নাল সরদারের ছেলে।


র‍্যাব জানায়, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে পরিচালিত 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযানের অংশ হিসেবে র‍্যাব-৬, সিপিসি-১ (সাতক্ষীরা ক্যাম্প)-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে চৌবাড়িয়া এলাকায় এক অস্ত্রধারী অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ভোর সাড়ে ৫টার দিকে উক্ত স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।


পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান এবং সর্বমোট ১১ রাউন্ড গুলি উদ্ধার ও বিধিমোতাবেক জব্দ করা হয়।


ঘটনার সত্যতা নিশ্চিত করে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের পূর্বক তাকে এবং উদ্ধারকৃত অস্ত্র-গুলি সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র, মাদক ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে র‍্যাবের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সাতক্ষীরায় ৩টি অস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ গ্রেফতার ১

সাতক্ষীরায় ৩টি অস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ গ্রেফতার ১

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।সাতক্ষীরায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩টি দেশি-বিদেশি অস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ মো. আরিফুল ইসলাম (৩১) নামে এক চিহ্নিত অস্ত্রধারীকে গ্রেফতার করেছে...

হাতীবান্ধায় প্রশিক্ষণার্থীদের সামনে অতিথি প্রশিক্ষককে মারধরের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

হাতীবান্ধায় প্রশিক্ষণার্থীদের সামনে অতিথি প্রশিক্ষককে মারধরের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

শাহ আনিস আরাফাত রাজিন লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাটের হাতীবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিএমইটি’র নিয়মিত ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম শুরুর প্রায় দুই মাস পেরিয়ে গেলেও মেশনরি ট্রেডের প্রয়োজনীয়...

সুন্দরবনে ৫ বনদস্যু বাহিনীর ৫৯ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে ৫ বনদস্যু বাহিনীর ৫৯ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম সুন্দরবনে জলদস্যু ও বনদস্যু দমনে র‍্যাবের ধারাবাহিক অভিযানের মধ্যে পাঁচটি সক্রিয় দস্যু বাহিনীর ৫৯ সদস্য আত্মসমর্পণ করেছেন। একই সঙ্গে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ...

খুলনার জেলখানা ঘাটে ফেরি-ট্রলারের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

খুলনার জেলখানা ঘাটে ফেরি-ট্রলারের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম খুলনার জেলখানা ঘাটের মাঝ নদীতে ফেরির সঙ্গে যাত্রীবাহী একটি ট্রলারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রলারটি...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক