শীর্ষ সংবাদ
বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের ১১ প্রতিষ্ঠানের|‘শেখ হাসিনা যে পথে গেছেন, তারেক রহমানও সেই পথে যাবেন’—ময়মনসিংহে মামুনুল হক|বজ্রপাতের মৃত্যু ফাঁদে বাংলাদেশ, ১২ বছরে প্রাণ হারিয়েছেন প্রায় ৪ হাজার মানুষ|মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন ফুটবলারের স্ত্রী|রুপার দাম বাড়াল বাজুস, ২২ ক্যারেটের ভরি ৪ হাজার ৬৬৬ টাকা|‘ছাত্রদলের কাজ ওসিকে ফুল দেওয়া নয়, শিক্ষার্থীদের অধিকার আদায় করা’|রক্ষণাবেক্ষণ কাজের জন্য দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না|ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ২৩৫, আহত দেড় হাজারের বেশি|চীনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শুরু প্রধানমন্ত্রীর|আশুরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের শিক্ষা দেয়: চরমোনাই পীর|বাজারে স্থিতিশীলতা থাকলেও কমেনি দাম, ভোগান্তিতে মধ্যবিত্ত|২০২৫ সালের জন্য ১৬ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইসলামী ইন্স্যুরেন্স|বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদারে আগ্রহ দুই পক্ষের|আইসিএপিপির স্থায়ী কমিটির সভায় যোগ দিতে মঙ্গোলিয়া যাচ্ছেন বিএনপির প্রতিনিধিরা|ব্রাজিলের জয়ে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন|৩৯ সেকেন্ডের ব্যবধানে দুই ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা|ফ্রান্সে ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবদাহ, সাঁতার কাটতে গিয়ে ৪০ জনের মৃত্যু|বাংলা কিউআর চালু ১ জুলাই, ডিজিটাল লেনদেনে নতুন যুগের প্রত্যাশা|রামিসার মায়ের চিকিৎসায় সহায়তার উদ্যোগ নিলেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম|ঢাকার বাতাস আজ সহনীয়, দূষিত শহরের তালিকায় ১৪তম অবস্থান|তৃণমূল থেকে মমতার ‘অপসারণ’, বিদ্রোহীদের নতুন কমিটি ঘোষণা|আদিবাসীদের আয়কর অব্যাহতি বহাল রাখার দাবি চার সংসদ সদস্যের|ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল|অবশেষে হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’|ছয় বিশ্বকাপে মেসির ১৮ গোলের অনন্য গল্প|যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় নতুন রোডম্যাপ, ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির লক্ষ্য|৮৮ হাজার কোটি টাকার ঘাটতি সত্ত্বেও রেকর্ড রাজস্ব আদায়ের পথে এনবিআর|সাইফুল্লাহ বারী হত্যাকাণ্ড বর্বর ও মানবতাবিরোধী: গোলাম পরওয়ার|আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান|গাজায় ইসরাইলি হামলায় আল জাজিরার ক্যামেরাপারসনসহ নিহত ৬
সারাদেশ

সাতক্ষীরায় বিজিবির বড় সাফল্য ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস

Sub Editor

২৮ জুন ২০২৬, ১১:০৭
সাতক্ষীরায় বিজিবির বড় সাফল্য ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।


বর্ডার গার্ড বাংলাদেশ (৩৩ বিজিবি) সাতক্ষীরা ব্যাটালিয়নের উদ্যোগে বিপুল পরিমাণ জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৩ কোটি ৭৫ লক্ষ টাকা।


আজ রবিবার (২৮ জুন) সকাল ১১টায় সাতক্ষীরা ব্যাটালিয়ন সদরে আয়োজিত ‘মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান-২০২৬’-এর মাধ্যমে এই কার্যক্রম সম্পন্ন হয়।


অভিযানের সংক্ষিপ্ত পরিসংখ্যান (১ জানুয়ারি ২০২৫ – ৩০ এপ্রিল ২০২৬) মোট জব্দকৃত চোরাচালান পণ্য: ১২৬ কোটি ৬৬ লক্ষ ৩৬ হাজার ৮৫৬ টাকা। গ্রেফতারকৃত আসামি: ৪৮ জন। ধ্বংসকৃত মাদকের মূল্য: ৭৩ কোটি ৭৫ লক্ষ টাকা।


মরণনেশা আইস ও এলএসডি: ৮.৫৮৩ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং ৭২.৫০ মিলি এলএসডি। ইয়াবা ও ফেনসিডিল: ৪৭,২৭০ পিস ইয়াবা এবং ৪,৫২৪ বোতল ফেনসিডিল। অন্যান্য: ৩,৭৯১ বোতল মদ, ৬৩ লক্ষাধিক পিস অবৈধ ওষুধ, ৩৩.৪ কেজি গাঁজা, ৩৫ কেজি তামাকের গুঁড়া এবং অন্যান্য মাদক সামগ্রী।


"বর্ডার গার্ড বাংলাদেশ মাদকমুক্ত দেশ গঠনে দৃঢ় প্রতিজ্ঞ। তবে মাদক একটি বহুমাত্রিক সামাজিক সমস্যা। এই সমস্যা মোকাবিলায় আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণের অংশগ্রহণ অপরিহার্য।"

— লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান, অধিনায়ক, ৩৩ বিজিবি।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মাদক ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন বিজিবি দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান।


বিশেষ অতিথি হিসেবে খুলনা সেক্টরের সেক্টর কমান্ডার, সাতক্ষীরার জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা সকলেই মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং সম্মিলিত প্রচেষ্টায় কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

মিঠু খানের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ

মিঠু খানের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সফল সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী নাসিম ফারুক খান (মিঠু)-এর বিরুদ্ধে একটি রেজিস্ট্রেশনবিহীন গণমাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে...

সাতক্ষীরায় বিজিবির বড় সাফল্য ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস

সাতক্ষীরায় বিজিবির বড় সাফল্য ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।বর্ডার গার্ড বাংলাদেশ (৩৩ বিজিবি) সাতক্ষীরা ব্যাটালিয়নের উদ্যোগে বিপুল পরিমাণ জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৩ কোটি ৭৫ লক্ষ...

নিরালায় ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রীর সাথে ছাত্রলীগ নেতার সুমনের অনৈতিক সম্পর্ক।

নিরালায় ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রীর সাথে ছাত্রলীগ নেতার সুমনের অনৈতিক সম্পর্ক।

নিজস্ব প্রতিনিধিঃখুলনা নগরীর নিরালা প্রান্তিকা আবাসিক এলাকার ৪ নম্বর সড়কের ২৩ নম্বর বাসায় এক নিষিদ্ধ ছাত্রলীগ নেতার উপস্থিতিকে কেন্দ্র করে শনিবার (২৭ জুন) রাতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।...

সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।"ঘুষ নয় সেবা চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই" এবং "দুর্নীতি থামান... এখনই"— এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক