শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
সারাদেশ

সাতক্ষীরায় ধর্ষিতা শিশুর পাশে বিএনপি নেতা আব্দুর রউফ চিকিৎসার দায়িত্ব গ্রহণ ও নগদ অর্থ সহায়তা

Sub Editor

১৫ জুলাই ২০২৬, ০৭:০৬
সাতক্ষীরায় ধর্ষিতা শিশুর পাশে বিএনপি নেতা আব্দুর রউফ চিকিৎসার দায়িত্ব গ্রহণ ও নগদ অর্থ সহায়তা

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা


সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ফুসলিয়ে ছাদে নিয়ে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আইনের সহিত সংঘাত জড়িত অভিযুক্ত কিশোরকে (১৬) গ্রেফতার করেছে পুলিশ। এদিকে গুরুতর জখম অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন ওই শিশুর পাশে দাঁড়িয়েছে বিএনপি।


গত মঙ্গলবার রাতে হাসপাতালে গিয়ে শিশুটির সার্বিক চিকিৎসার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ। এ সময় তিনি ভুক্তভোগী অসহায় পরিবারের হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেন।


পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। গত রোববার (১২ জুলাই) বিকেলে বাড়ির পাশে খেলার সময় প্রতিবেশী আহসান উল্লাহ (১৬) তাকে প্রলোভন দেখিয়ে পাশের একটি একতলা ভবনের ছাদে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।


একপর্যায়ে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শিশুটি কান্নাকাটি শুরু করলে এবং এক আত্মীয় ঘটনাটি দেখে ফেললে অভিযুক্ত কিশোর পালিয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে এবং পরবর্তীতে অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসকেরা শিশুটির শরীরে ৪টি সেলাই দিয়েছেন।


এ ঘটনায় গত সোমবার দুপুরে ওই শিশুর মা বাদী হয়ে কুলতিয়া পশ্চিমপাড়া গ্রামের আহসান উল্লাহকে একমাত্র আসামি করে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।


ভুক্তভোগী শিশুর মা এস্নোয়ারা খাতুন বলেন,"অভিযুক্ত আহসান উল্লাহ (১৬) কুলতিয়া পশ্চিমপাড়া গ্রামের মোঃ হাবিবুল্লাহর ছেলে। তার পিতা এই গ্রামের জামায়াতের রাজনীতির সাথে যুক্ত আছেন এবং তার ছেলে আহসান উল্লাহ নিজে ছাত্রশিবির করে। ছাত্রশিবিরের সাথে জড়িত থেকে সে আমার মেয়ের সাথে এই ধরনের জঘন্য কাজ করেছে। আমি আমার মেয়ের সুস্থতা কামনা করছি এবং এই নরপশুর ফাঁসি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।"


হাসপাতালে চিকিৎসাধীন শিশুটিকে দেখতে গিয়ে আলহাজ্ব আব্দুর রউফ বলেন,"এত ছোট একটি শিশু পাশবিক নির্যাতনের শিকার হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও ন্যাক্কারজনক। আমরা শিশুটির খোঁজখবর নিয়েছি এবং চিকিৎসকের সাথে কথা বলেছি। সে শারীরিকভাবে এখন আশঙ্কামুক্ত হলেও কিছুটা মানসিক ট্রমার মধ্যে রয়েছে। আমরা ভুক্তভোগী পরিবারের পাশে আছি এবং তার চিকিৎসার যাবতীয় ব্যয় বহন করার সিদ্ধান্ত নিয়েছি।"


ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ফিংড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বলেন,"একটি নিষ্পাপ শিশুর ওপর এমন বর্বরোচিত নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।"


এ সময় হাসপাতালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মদ হাদীউজ্জামান বাদশাহ, আলিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি নুরুজ্জামান পল্টুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান,"এ ঘটনায় থানায় মামলাটি রেকর্ড হওয়ার পরপরই আমরা বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। অপরাধীকে আইনের আওতায় আনতে আমাদের টিম রাতভর অভিযান পরিচালনা করে। অত্যন্ত আনন্দের বিষয় যে, মামলা রুজুর ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই তদন্তকারী কর্মকর্তা সুশান্ত ঘোষের নেতৃত্বে আমরা আইনের সহিত সংঘাত জড়িত অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তাকে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। শিশু ও নারীদের সুরক্ষায় এবং যেকোনো অপরাধ দমনে সাতক্ষীরা থানা পুলিশ সবসময় আপসহীন।"

সাতক্ষীরায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা সম্পন্ন

সাতক্ষীরায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা সম্পন্ন

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা-২০২৬ ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও বিপুল ভক্ত-সমাগমের মধ্য...

সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা, দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অসহায় রোগীদের মাঝে চেক বিতরণ

সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা, দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অসহায় রোগীদের মাঝে চেক বিতরণ

মোঃ মাসুদ রানা. সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জ জেলা পরিষদের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা, দরিদ্র মেধাবী শিক্ষার্থী এবং দারিদ্র্য ও অসহায় রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।আজ শুক্রবার (২৪ জুলাই) বেলা...

ওয়াশরুমে ভিডিও ধারণের ঘটনায় খুবিতে প্রশাসনের জরুরি সভা, ৭ দফা সিদ্ধান্ত

ওয়াশরুমে ভিডিও ধারণের ঘটনায় খুবিতে প্রশাসনের জরুরি সভা, ৭ দফা সিদ্ধান্ত

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি সিন্ডিকেট সভা...

ভিডিওকাণ্ডে এমপি বহিষ্কারে সাতক্ষীরায় মিষ্টি বিতরণ, শাস্তি চান জামায়াত সমর্থকরাও

ভিডিওকাণ্ডে এমপি বহিষ্কারে সাতক্ষীরায় মিষ্টি বিতরণ, শাস্তি চান জামায়াত সমর্থকরাও

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।ভিডিও কাণ্ডের ঘটনায় সাতক্ষীরা চার আসনের জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামায়াত। বহিষ্কারের পর নিজ আসন শ্যামনগর সদরে মিষ্টি বিতরণ করতে দেখা গেছে...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক