সকালে জামিনে মুক্তি মিললেও বিকেলে ফের কারাগারে আ.লীগ নেতা সিরাজুল হক।

শাহ আনিস আরাফাত রাজিন
লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ সিরাজুল হক খন্দকার জামিনে মুক্তি পেলেও জেলগেট থেকেই তাকে পুনরায় আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৩ সালে লালমনিরহাট রেলওয়ে বিএনপি দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা একটি মামলায় তাকে নতুন করে গ্রেফতার দেখানো হয়। পরে আজ বিকেলে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
এর আগে ২০২৫ সালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছিল। এরপর থেকে তিনি প্রায় এক বছর ধরে কারাগারে ছিলেন।





