শেখ হাসিনার ছবি সংবলিত গেঞ্জি পরে থানায় হাজির সাবেক ছাত্রলীগ নেতা, গ্রেফতারের দাবি

শাহ আনিস আরাফাত রাজিন
লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধা থানায় শেখ হাসিনার ছবি সংবলিত গেঞ্জি পরে স্বেচ্ছায় উপস্থিত হয়ে নিজেকে গ্রেফতারের দাবি জানিয়েছেন টংভাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পরিচয়দানকারী সোহাগ গাজী।
শনিবার (১৮ জুলাই ২০২৬) সন্ধ্যায় তিনি থানায় গিয়ে দায়িত্বে থাকা সেকেন্ড অফিসারের কাছে নিজেকে ও সন্তানদের গ্রেফতারের অনুরোধ জানান বলে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করেন। তবে পুলিশ তাকে গ্রেফতার করেনি বলেও তিনি উল্লেখ করেন।
পোস্টে সোহাগ গাজী আরও দাবি করেন, পারিবারিক ও সামাজিক সংকটের কারণে তিনি সন্তানদের নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তিনি অভিযোগ করেন, বিপদের সময় শ্বশুরবাড়ির সদস্যরা এবং তার স্ত্রীও তার পাশে দাঁড়াননি। শেষদিকে তিনি আল্লাহর কাছে তার তিন সন্তানের নিরাপত্তা ও কল্যাণ কামনা করেন।





