লালমনিরহাটে কিশোর গ্যাং'য়ের হা'ম'লায় সাংবাদিক আলিফ অভিসহ আহত ৩

শাহ আনিস আরাফাত রাজিন
লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট শহরের সাপটানা এলাকায় কিশোর গ্যাং'য়ের হা'ম'লায় সবুজ বাংলার জেলা প্রতিনিধি সাংবাদিক আলিফ অভিসহ তিনজন আ'হত হয়েছেন। আ'হত সাংবাদিক আলিফ অভি মরহুম সাংবাদিক মজনু ভাইয়ের ছেলে। বর্তমানে তিনি লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে শহরের সাপটানা এলাকায় এ হা'ম'লার ঘটনা ঘটে। এ ঘটনায় আ'হত অন্য দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আহত সাংবাদিক আলিফ অভি জানান, গতকাল শুক্রবার বাড়ির পাশে কয়েকজন তরুণকে মা'দক সেবন করতে দেখে তিনি প্রতিবাদ জানান। এর জের ধরে পূর্বপরিকল্পিতভাবে শনিবার তাঁর নিজ বাসার পাশের একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় তাঁকে টেনেহিঁচড়ে নিয়ে অ'ত'র্কিত হা'মলা চালানো হয়। এতে তিনি আ'হত হন।
তিনি আরও জানান, ফেসবুক ও মেসেঞ্জারে লেখালেখিকে কেন্দ্র করেও বি'রোধের সূত্রপাত হয়েছিল বলে তিনি মনে করছেন।
এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।






