শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
সারাদেশ

লবনচরায় ৪ হাজার ইয়াবাসহ চট্টগ্রামের যুবক আটক

Sub Editor

১৩ আগস্ট ২০২৬, ০৭:২৮
লবনচরায় ৪ হাজার ইয়াবাসহ চট্টগ্রামের যুবক আটক

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম

 

খুলনার বটিয়াঘাটা উপজেলার লবনচরা থানাধীন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আনোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে লবনচরা থানা পুলিশ।

 

বুধবার (১২ আগস্ট) আনুমানিক বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লবনচরা থানার এসআই শরিফুলের নেতৃত্বে এএসআই আনোয়ার ও কনস্টেবল আশরাফুলের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

আটক আনোয়ার হোসেনের বাড়ি চট্টগ্রামের পাহাড়তলী থানার সফিয়ান কলোনি এলাকায় বলে জানা গেছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন একটি চাটনির বস্তার মধ্যে ইয়াবা ট্যাবলেট বহন করছিলেন। তিনি খুলনার গোল্লামাড়ী মোড় থেকে একটি ইজিবাইকে করে কৈয়া বাজার এলাকার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে লবনচরা থানাধীন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ইজিবাইকটি থামিয়ে তাকে আটক করে। পরে তার বহন করা বস্তায় তল্লাশি চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

পুলিশের দাবি, আটকের পর ওই ব্যক্তি প্রথমে নিজের নাম শহিদুল এবং বাড়ি বাগেরহাটের চিতলমারী বলে পরিচয় দেন। পরে তার সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র যাচাই করে পুলিশ জানতে পারে, তার প্রকৃত নাম আনোয়ার হোসেন এবং তিনি চট্টগ্রামের পাহাড়তলী এলাকার বাসিন্দা।

 

এ ঘটনায় উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। আটক আনোয়ার হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

 

পুলিশ আরও জানায়, ইয়াবার চালানটি কোথা থেকে আনা হয়েছিল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

হাতীবান্ধায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

হাতীবান্ধায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

শাহ আনিস আরাফাত রাজিন লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় ডাকাতির কাজে ব্যবহৃত একটি সাদা প্রাইভেটকার, দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে...

নাটোরে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন,দুই ওসির প্রত্যাহার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

নাটোরে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন,দুই ওসির প্রত্যাহার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

জেলা প্রতিনিধি, নাটোর:নাটোরে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন জেলার গণমাধ্যমকর্মীরা। এ সময় তারা ঘটনার সাথে জড়িতদের...

জলাবদ্ধতা নিরসনে শিক্ষার্থী-অভিভাবকদের উদ্বুদ্ধ করতে চসিকের ১৮ সদস্যের কমিটি

জলাবদ্ধতা নিরসনে শিক্ষার্থী-অভিভাবকদের উদ্বুদ্ধ করতে চসিকের ১৮ সদস্যের কমিটি

জোবায়ের হোসেন,চট্টগ্রাম প্রতিনিধি :জলাবদ্ধতা নিরসনে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন ও উদ্বুদ্ধ করতে ১৮ সদস্যের কমিটি গঠন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। মেয়র ডা. শাহাদাত হোসেনের অনুমোদন ও...

লবনচরায় ৪ হাজার ইয়াবাসহ চট্টগ্রামের যুবক আটক

লবনচরায় ৪ হাজার ইয়াবাসহ চট্টগ্রামের যুবক আটক

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম খুলনার বটিয়াঘাটা উপজেলার লবনচরা থানাধীন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আনোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে লবনচরা থানা পুলিশ।...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক