শীর্ষ সংবাদ
ল্যান্ডমাইনের ঝুঁকিতে ৫৮ দেশ, উদ্বেগ জাতিসংঘের|আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসানাত আবদুল্লাহদের বিচারিক কার্যক্রমের নতুন ধাপ|খেলাপি ঋণ আড়াল ও তথ্য গোপনের অভিযোগে এনআরবিসি ব্যাংক|বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে উজ্জ্বল মেসি, বড় বার্তা আর্জেন্টিনা অধিনায়কের|ভাঙানো আমানত হিসাব পুনরায় চালুর সুযোগ দিল ইসলামী ব্যাংক|হজ শেষে দেশে ফিরেছেন ৫৭ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫২ জনের|বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ|ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে চাপে নেতানিয়াহু, বাড়ছে রাজনৈতিক সংকট|স্পেনকে রুখে নায়ক ভোজিনিয়া, কান্নায় লিখলেন কেপ ভার্দের ইতিহাস|যুদ্ধে ইরানের শীর্ষ নেতৃত্বে বড় ধাক্কা, নিহত একাধিক রাজনৈতিক ও সামরিক নেতা|মন্ত্রণালয়ের নির্দেশনায় স্থবির সিবিএ চুক্তি, জ্বালানি খাতে অস্থিরতার আশঙ্কা|লাল গাড়ি জিতে মাকে উৎসর্গ হৃদয়ের আবেগঘন বার্তা|আশুরার তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার|ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি নির্যাতনের অভিযোগ, জামায়াতের নিন্দা|খামেনির জানাজা ও দাফনের নতুন সূচি ঘোষণা ইরানের|খুচরা পর্যায়ে অগ্রিম কর মূল্যস্ফীতির চাপ বাড়াতে পারে: আইসিএবি|‘বড় দল’ হওয়ার পথে শৃঙ্খলা সংকটে জামায়াত, বাতিল দুই জেলা কমিটি|ফ্যামিলি কার্ডে জালিয়াতি ঠেকাতে এআই ব্যবহারের পরিকল্পনা সরকারের|রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির জেল আপিল|যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের জমকালো উদ্বোধন, মঞ্চ মাতালেন কেটি পেরি-লিসা; ছিলেন না ট্রাম্প|ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলার ছাড়তে রাজি ট্রাম্প|জামাল ভূঁইয়ার সঙ্গে স্টেডিয়ামে খেলা দেখার সুযোগ দিচ্ছে নগদ|ঢাকাসহ ১১ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত|বাবার স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী|কেন ব্যতিক্রমী ২০২৬ বিশ্বকাপ, যে পাঁচ কারণে ইতিহাস গড়ছে এবারের আসর|হরমুজ প্রণালি বন্ধের ঘোষণায় কাঁপছে বিশ্ব জ্বালানি বাজার, তেলের দাম লাফিয়ে বাড়ছে|আসন্ন বাজেটে সব ধরনের সিগারেটের দাম বাড়ছে, নিকোটিন পাউচে ৩৫০ শতাংশ শুল্কের প্রস্তাব|নিজের বিরুদ্ধে ‘বিষোদগার’ নিয়ে মুখ খুললেন মাহফুজ আলম|কেমন বাজেট পাচ্ছে বাংলাদেশ?|রাইড থেকে হোটেল বুকিং — 'সুপার অ্যাপ' হওয়ার পথে উবার, আসছে দুটি নতুন সুবিধা
খেলা

রোনালদোর গোলের রাতে ১২ বছরের রেকর্ড ভাঙল আল নাসর

Mishuk Howladar

১২ এপ্রিল ২০২৬, ১০:০০
রোনালদোর গোলের রাতে ১২ বছরের রেকর্ড ভাঙল আল নাসর

আল নাসরের ডিকশনারিতে যেন হার বলে কোনো শব্দ নেই। ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তারকা যে দলে থাকে, সেই দল তো উড়বেই। গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে গোলও করাচ্ছেন পর্তুগিজ ফরোয়ার্ড। টানা ১৪ ম্যাচ জিতে এবার ১২ বছরের পুরোনো রেকর্ড ভাঙল আল নাসর।


সৌদি প্রো লিগে সবশেষ আল নাসর হেরেছে এ বছরের ১২ জানুয়ারি। সেই ম্যাচে আল হিলাল জিতেছিল ৩-১ গোলে। এই হারের পর টানা তিন মাস সৌদি প্রো লিগে অপরাজিত আল নাসর। এই টুর্নামেন্টে টানা ১৪ ম্যাচ জিতে নতুন রেকর্ড গড়েছে। যেখানে সবশেষ জয় এসেছে প্রিন্স হাথলুল বিন আবদুল আজিজ স্টেডিয়ামে গত রাতে আল আখদুদের বিপক্ষে। তাতে আল নাসরের ১২ বছরেরই পুরোনো এক রেকর্ড ভেঙে গেছে। এর আগে দলটি ২০১৩ সালের নভেম্বর থেকে ২০১৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত টানা ১৩ ম্যাচ জিতেছিল সৌদি প্রো লিগে।


রেকর্ড গড়ার রাতে আল আখদুদকে ২-০ গোলে হারিয়েছে আল নাসর। ১৬ মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যায় আল নাসর। তাঁকে অ্যাসিস্ট করেন দলটির ডিফেন্ডার নাওয়াফ বুশাল। দলের দ্বিতীয় গোল ৪৮ মিনিটে করেন হোয়াও ফেলিক্স। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে জয়ের কিছু মুহূর্তের ছবি পোস্ট করে রোনালদো ক্যাপশনে লিখেছেন, ‘আরও এক ধাপ এগিয়ে। আমরা একসঙ্গে খেলছি। নিজেদের লক্ষ্যেই মনোযোগী। সব সময় আমাদের পাশে থাকায় ভক্ত-সমর্থকদের ধন্যবাদ।’


আল আখদুদকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান পোক্ত করল আল নাসর। ২৮ ম্যাচে ২৪ জয়, ১ ড্র ও ৩ হারে ৭৩ পয়েন্ট নিয়ে ২০২৫-২৬ সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকার শীর্ষে আল নাসর। দুই, তিন ও চারে থাকা আল হিলাল, আল আহলি ও আল কাদসিয়ার পয়েন্ট ৬৮, ৬৬ ও ৬১। প্রত্যেকেই ২৮টি করে ম্যাচ খেলেছে। সৌদি প্রো লিগে সবাই ৩৪টি করে ম্যাচ খেলবে।


সৌদি প্রো লিগে সবশেষ শিরোপা আল নাসর জিতেছে ২০১৮-১৯ মৌসুমে। এবার যদি তারা চ্যাম্পিয়ন হয়, তাহলে তাদের সাত বছরের অপেক্ষা তো ফুরোবেই। একই সঙ্গে রোনালদো আল নাসরের জার্সিতে জিতবেন দ্বিতীয় শিরোপা। ২০২৩ সালে সৌদি ক্লাবটির জার্সিতে জিতেছিলেন আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ।


রোনালদোর জোড়া গোলের পরও ‘ফিরে আসার’ ঘোষণায় একমত নন ইব্রাহিমোভিচ

রোনালদোর জোড়া গোলের পরও ‘ফিরে আসার’ ঘোষণায় একমত নন ইব্রাহিমোভিচ

বিশ্বকাপের প্রথম ম্যাচের পর সমালোচনার মুখে পড়া ক্রিস্টিয়ানো রোনালদো দ্বিতীয় ম্যাচেই জবাব দিয়েছেন মাঠের পারফরম্যান্সে। উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে পর্তুগালের ৫-০ গোলের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা...

কঙ্গোকে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

কঙ্গোকে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে কলম্বিয়া। ‘কে’ গ্রুপের ম্যাচে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে শেষ ৩২-এ ওঠার...

ছয় বিশ্বকাপে মেসির ১৮ গোলের অনন্য গল্প

ছয় বিশ্বকাপে মেসির ১৮ গোলের অনন্য গল্প

বিশ্ব ফুটবলের ইতিহাসে ধারাবাহিক পারফরম্যান্সের দৃষ্টান্ত স্থাপন করেছেন লিওনেল মেসি। ২০০৬ সালে বিশ্বকাপ অভিষেকের পর দীর্ঘ পথচলায় কখনও উত্থান, কখনও খরা—সব মিলিয়ে ছয়টি বিশ্বকাপে গড়ে তুলেছেন অনন্য এক...

মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়, খুলনায় সমর্থকদের উল্লাস

মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়, খুলনায় সমর্থকদের উল্লাস

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম বিশ্বকাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে লিওনেল মেসির জোড়া গোলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলের দারুণ জয় পেয়েছে আর্জেন্টিনা। দলের এই জয়ে খুলনাজুড়েও দেখা গেছে...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক